মূল লেখায় যান
CZ Commerceসাহায্য

কুরিয়ারের খবর আসছে না

পার্সেল পিকআপ বা ডেলিভারি হলেও অর্ডারের অবস্থা বদলাচ্ছে না? ওয়েবহুক কার্ডের ব্যাজ, সাম্প্রতিক খবর আর পরীক্ষা দেখে কারণ খুঁজে ঠিক করুন।

এই পাতায়

কুরিয়ার পার্সেল নিয়ে গেছে বা পৌঁছে দিয়েছে, কিন্তু অর্ডার আগের অবস্থাতেই বসে আছে? বেশির ভাগ সময় কারণটা ওয়েবহুকের token বা secret-এ। নিচের ধাপগুলো একটা একটা করে দেখুন।

আগে ব্যাজটা দেখুন

  1. সেটিংস › কুরিয়ার খুলুন। কুরিয়ার ট্যাবে প্রতিটা কুরিয়ারের ওয়েবহুকের অবস্থা এক লাইনে দেখায়।
  2. যে কুরিয়ারের খবর আসছে না, তার পাশে খুলুন চাপুন। কার্ডে নিচে Webhook: অর্ডারের অবস্থা নিজে থেকে আপডেট অংশ আছে। শিরোনামের পাশে একটা ব্যাজ ১ আছে।
কুরিয়ার কার্ডের ওয়েবহুক অংশ: অবস্থার ব্যাজ, পরীক্ষার বোতাম আর নতুন token
ব্যাজ মানে কী করবেন
চলছে খবর আসছে কিছু করতে হবে না
সেট হয়নি এই কুরিয়ার থেকে এখনো একটাও খবর আসেনি কুরিয়ারের প্যানেলে ঠিকানা আর token বসানো হয়েছে কিনা দেখুন (ওয়েবহুক বসানো)
token মিলছে না শেষ খবরটা এসেছিল, কিন্তু token মেলেনি বলে আমরা ফিরিয়ে দিয়েছি কুরিয়ারের প্যানেলে token আবার কপি করে বসান
চুপচাপ আগে খবর আসত, কিন্তু সাত দিনের বেশি কিছু আসেনি চলতি পার্সেল থাকলে কুরিয়ারের প্যানেলে ঠিকানা আর token ঠিক আছে কিনা দেখুন

জেনে রাখুন

সাত দিন কোনো পার্সেল না পাঠালে চুপচাপ দেখানো স্বাভাবিক। নতুন পার্সেলের প্রথম খবর এলেই আবার চলছে হয়ে যাবে।

সাম্প্রতিক খবর কী বলছে

কার্ডের সাম্প্রতিক খবর চাপুন (শুরুতে ভাঁজ করা থাকে, লাইনটায় কয়টা খবর আর শেষটার সময় লেখা থাকে); শেষ ৫টা খবর, সময় আর একটা ব্যাজ সহ দেখা যাবে:

  • অর্ডারে বসেছে: খবরটা অর্ডারে লেগে গেছে। সব ঠিক।
  • সারিতে আছে: খবর এসেছে, কয়েক সেকেন্ডের মধ্যে অর্ডারে বসবে।
  • বদলানোর কিছু নেই: খবরটা এমন কিছু, যাতে অর্ডারের অবস্থা বদলায় না। চিন্তার কিছু নেই।
  • ফিরিয়ে দেওয়া হয়েছে: token বা secret মেলেনি, তাই খবরটা নেওয়া হয়নি। নিচে token ভুল দেখুন।
  • পার্সেল চেনা যায়নি: খবর ঠিকঠাক এসেছে, কিন্তু এই পার্সেল আমাদের কোনো অর্ডারে নেই। নিচে কুরিয়ারের প্যানেল থেকে বুক করা পার্সেল দেখুন।
  • পড়া যায়নি: কুরিয়ার এমন কিছু পাঠিয়েছে যা আমরা পড়তে পারিনি। সাপোর্টে জানান।

পরীক্ষা পাঠান

কার্ডের পরীক্ষা পাঠান ২ চাপুন। আমরা কুরিয়ারের মতো করে আপনার ঠিকানায় একটা পরীক্ষার খবর পাঠাই।

  • “ঠিকানা কাজ করছে, token মিলেছে।”: আমাদের দিক ঠিক আছে। তবু খবর না এলে সমস্যা কুরিয়ারের প্যানেলের সেটিংয়ে।
  • “ঠিকানায় পৌঁছানো গেল না।”: এক মিনিট পর আবার চাপুন। বারবার হলে সাপোর্টে জানান।
  • “ঠিকানা ঠিকমতো উত্তর দেয়নি”: সাথের নম্বরটা সহ সাপোর্টে জানান।

টিপ

পরীক্ষা পাস করা মানে আমাদের ঠিকানা আর token ঠিক আছে। কুরিয়ারের প্যানেলে ঠিকমতো বসানো হয়েছে কিনা, সেটা বোঝা যায় প্রথম আসল পার্সেলের খবর এলে।

সাধারণ কারণগুলো

token ভুল কপি হয়েছে, বা নতুন token বানিয়েছেন

কপির সময় token-এর আগে-পরে ফাঁকা জায়গা চলে আসে, বা পুরোটা কপি হয় না। আর নতুন token ৩ চাপলে পুরোনোটা সাথে সাথে বন্ধ হয়ে যায়।

  1. কার্ডে Token / Secret-এর পাশের কপি চাপুন।
  2. কুরিয়ারের প্যানেলের ওয়েবহুক পাতায় পুরোনো token মুছে নতুন করে বসান, তারপর Save করুন।
  3. আমাদের কার্ডে ফিরে পরীক্ষা পাঠান চাপুন।

Pathao: Integration Secret বসানো হয়নি

কার্ডে “Integration Secret এখনো বসানো হয়নি” লেখা থাকলে Pathao আমাদের ঠিকানা যাচাই করতে পারবে না, তাই খবরও পাঠাবে না। Pathao-র Webhook Integration পাতায় যে Integration Secret দেখায়, সেটা কপি করে আমাদের কার্ডের Pathao-র Integration Secret ঘরে বসিয়ে সংরক্ষণ করুন। তারপর Pathao-তে আবার Save চাপুন। বিস্তারিত: Pathao-তে ওয়েবহুক।

Carrybee: যাচাই মেলেনি

Add Webhook চাপলে Carrybee আমাদের ঠিকানা যাচাই করে, ফল কার্ডে দেখায়। “Carrybee-র যাচাই মেলেনি” দেখালে Carrybee-তে বসানো Webhook Secret আমাদের কার্ডেরটা নয়: আমাদের Token / Secret কপি করে Carrybee-র Webhook Secret ঘরে বসান, তারপর আবার Add Webhook চাপুন। Carrybee-র পাতা হেডারের “value should be exactly” বলে কোনো কোড দেখালে আগে সেটা আমাদের কার্ডে সংরক্ষণ করুন (বিস্তারিত)। বিস্তারিত: Carrybee-তে ওয়েবহুক।

কুরিয়ারের প্যানেল থেকে বুক করা পার্সেল

পার্সেলটা আমাদের ড্যাশবোর্ড থেকে বুক না করে সরাসরি কুরিয়ারের প্যানেলে বুক করলে আমরা চিনি না কোন অর্ডারের পার্সেল, তাই খবরটা পার্সেল চেনা যায়নি হয়ে থাকে।

  1. অর্ডারটা খুলুন।
  2. কুরিয়ার কার্ডে ম্যানুয়ালি কনসাইনমেন্ট যোগ করুন চাপুন।
  3. কুরিয়ার বেছে কনসাইনমেন্ট আইডি দিন আর সংরক্ষণ করুন।

এরপর এই আইডির খবর এলে অর্ডারে বসবে। হাতে যোগ করা পার্সেলের জন্য কুরিয়ার যুক্ত থাকলে আমাদের নিয়মিত খোঁজ Steadfast, Pathao আর Carrybee-কে আইডি দিয়ে জিজ্ঞেস করে; Paperfly বা যুক্ত না থাকা কুরিয়ারে ওয়েবহুকই একমাত্র ভরসা।

ওয়েবহুক না চললেও খবর থামে না

কোনো পার্সেলের ৬ ঘণ্টা কোনো খবর না এলে আমরা নিজেরাই কুরিয়ারকে জিজ্ঞেস করি। সময়টা সেটিংস › কুরিয়ার-এর চেকআউট ও চার্জ ট্যাবে কত ঘণ্টা খবর না এলে আমরা জিজ্ঞেস করব ঘরে ১ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বদলাতে পারেন (বিস্তারিত)।

এখনই জানতে চাইলে অর্ডার খুলে কুরিয়ার কার্ডের স্ট্যাটাস রিফ্রেশ চাপুন। এটা কুরিয়ারকে সাথে সাথে জিজ্ঞেস করে। হাতে যোগ করা পার্সেলে এই বোতাম থাকে না।

কখন সাপোর্টে লিখবেন

ওপরের সব ঠিক থাকার পরও খবর না এলে, বা পড়া যায়নি বারবার দেখালে সাপোর্টে টিকিট খুলুন। লিখে দিন:

  • কোন কুরিয়ার, আর কার্ডের ব্যাজে কী লেখা।
  • সাম্প্রতিক খবর-এর শেষ কয়েকটা লাইনের সময় আর ব্যাজ (স্ক্রিনশট হলে সবচেয়ে ভালো)।
  • একটা অর্ডার নম্বর আর তার কনসাইনমেন্ট আইডি, যার খবর আসেনি।
  • পরীক্ষা পাঠান চাপলে কী দেখিয়েছে।

খেয়াল রাখুন

টিকিটে কখনো token, secret বা কুরিয়ারের পাসওয়ার্ড লিখবেন না। আমাদের সেটা লাগে না।

আরও দেখুন: ওয়েবহুক বসানো, Steadfast-এ ওয়েবহুক, Paperfly-তে ওয়েবহুক, পার্সেলের খবর দেখা।