মূল লেখায় যান
CZ Commerceসাহায্য

Carrybee-তে ওয়েবহুক বসানো

আমাদের ঠিকানা আর আপনার জন্য বানানো secret Carrybee-র Webhook Integration পাতায় বসান, All ইভেন্ট টিক দিয়ে Add Webhook চাপুন। Carrybee সাথে সাথে ঠিকানাটা যাচাই করে।

এই পাতায়

ওয়েবহুক বসালে Carrybee পার্সেল পিকআপ, ডেলিভারি আর ফেরতের খবর সাথে সাথে পাঠায়, অর্ডার নিজে থেকে এগোয়। অন্য কুরিয়ারের মতোই Carrybee-র জন্যও আমরা আপনার স্টোরের একটা secret বানিয়ে দিই: সেটা Carrybee-র ফর্মে বসাতে হয়।

জেনে রাখুন

আগে Carrybee যুক্ত করে নিন (কুরিয়ার যুক্ত করা)। যুক্ত হওয়ার পরই ওয়েবহুক ঠিকানা আর secret দেখা যায়।

ঠিকানা আর secret কপি করুন

  1. সেটিংস › কুরিয়ার খুলুন।
  2. কুরিয়ার ট্যাবে Carrybee-র পাশে খুলুন চাপুন। কার্ডে Webhook: অর্ডারের অবস্থা নিজে থেকে আপডেট অংশটা খুঁজুন।
  3. Webhook ঠিকানা (Callback URL) ১ এর পাশের কপি চাপুন।
  4. Token / Secret ২ এর নিচের কপি চাপুন। মিলিয়ে দেখতে চাইলে আগে দেখুন চাপুন।
Carrybee কার্ডের ওয়েবহুক অংশ: ঠিকানা, secret, ‘value should be exactly’ ঘর আর পরীক্ষার বোতাম

ঠিকানাটা দেখতে এমন: https://আপনার-স্টোর.{root}/webhook/carrybee। secret-টা আমাদের, আপনার স্টোরের জন্য বানানো; Carrybee কোনো secret দেয় না।

Carrybee-র প্যানেলে বসান

  1. Carrybee মার্চেন্ট প্যানেলে লগইন করে Developer → Webhook Integration খুলুন।
  2. Webhook Url ঘরে ঠিকানা বসান।
  3. Webhook Secret ঘরে আমাদের secret বসান (Carrybee এটা ছাড়া নেয় না)।
  4. ইভেন্টে All টিক দিন।
  5. Add Webhook চাপুন।

Carrybee সাথে সাথে ঠিকানাটা যাচাই করে: secret দিয়ে একটা যাচাইয়ের খবর পাঠায়, আর আমরা ওদের পাতা যেভাবে চায় সেভাবে উত্তর দিই (স্ট্যাটাস 202)। তারপর কার্ডে সময়সহ লেখা আসে “Carrybee যাচাই করেছে ✓”। “Carrybee-র যাচাই মেলেনি” দেখালে Carrybee-তে বসানো secret আমাদেরটা নয়: আবার কপি করে Webhook Secret ঘরে বসান, তারপর আবার Add Webhook চাপুন।

Carrybee-র “value should be exactly …”

Carrybee-র নিয়মের বাক্সে লেখা থাকে আমাদের উত্তরে X-CB-Webhook-Integration-Header হেডার থাকতে হবে, আর কোনো কোনো অ্যাকাউন্টে সাথে লেখা থাকে তার “value should be exactly” একটা কোড (দেখতে 6f1c2a9e-3b7d-… এর মতো)।

  • আপনার পাতায় এমন কোড থাকলে সেটা কপি করে আমাদের কার্ডের Carrybee যে মানটা ‘value should be exactly …’ বলে দেখায়, সেটা এখানে দিন (যদি থাকে) ৩ ঘরে বসিয়ে সংরক্ষণ চাপুন। পাশে সংরক্ষিত আছে লেখা আসবে। তারপর Carrybee-তে আবার Add Webhook চাপুন।
  • কোড না থাকলে ঘরটা খালি রাখুন: আমরা উত্তরে আপনার secret পাঠাই।

শুধু কোডটা দিন, উদ্ধৃতিচিহ্ন ছাড়া; সাথে চলে এলে আমরা বাদ দিয়ে নিই। ঘর খালি করে সংরক্ষণ করলে কোডটা মুছে যায়। কোডটা শুধু Carrybee-র যাচাইয়ের উত্তরে লাগে: পার্সেলের খবরে আমাদের secret-ই লাগে।

কাজ করছে কি না দেখুন

আমাদের ড্যাশবোর্ডে পরীক্ষা পাঠান ৪ চাপুন। আমরা Carrybee যেভাবে পাঠায় সেভাবে, আপনার secret দিয়ে, একটা পরীক্ষার খবর পাঠাই।

  • “ঠিকানা কাজ করছে, token মিলেছে।” দেখালে আমাদের দিক ঠিক।
  • Carrybee-র প্রথম খবর এলে কার্ডে চলছে আসবে। token মিলছে না দেখালে Carrybee অন্য secret পাঠাচ্ছে: আমাদেরটা আবার কপি করে Carrybee-তে বসান।

নতুন secret

আমাদের কার্ডের নতুন token চাপলে নতুন secret তৈরি হয়। পুরোনোটা সাথে সাথে বন্ধ হয়, তাই নতুনটা Carrybee-র Webhook Secret ঘরেও বসিয়ে আবার Add Webhook চাপুন, নইলে খবর আসা থেমে যাবে।

আগে, যখন Carrybee-র পাতা থেকে secret এনে আমাদের ঘরে বসাতে হতো, তখন ওয়েবহুক বসিয়েছিলেন? সেটা কাজ করতেই থাকবে: নতুন token না চাপা পর্যন্ত কার্ডে সেটাই আপনার secret হিসেবে দেখায়।

আরও: ওয়েবহুক কী আর কেন · ওয়েবহুক কাজ না করলে