স্টোরের সেটিংস
স্টোরের সব সেটিং (ওয়েব চ্যাট আর ইনবক্সের Facebook পেজসহ) তিন ভাগে, প্রতিটার লেখার লিংকসহ। সাথে "সাধারণ" কার্ডে স্টোরের ঠিকানা থেকে ড্যাশবোর্ডে যাওয়ার শব্দ আর ক্রেতাদের জন্য স্টোরের ডিফল্ট ভাষা।
এই পাতায়
ড্যাশবোর্ডের সেটিংস পাতায় স্টোর দেখতে কেমন, কীভাবে বিক্রি হয় আর কীভাবে সুরক্ষিত থাকে, সবকিছুর সেটিং এক জায়গায়। এই পাতা দেখেন মালিক, অ্যাডমিন আর সেটিংসের অনুমতি থাকা কাস্টম রোলের স্টাফ।
সেটিংসের তিন ভাগ
স্টোর ও ব্র্যান্ড
- স্টোরের ডিজাইন: থিম, রং, লোগো, হোমপেজ আর ফুটার (স্টোরের ডিজাইন)।
- স্টোরের পেজ: আমাদের কথা, ফেরত নীতি, যোগাযোগের মতো পাতা (স্টোরের পেজ)।
- নিজের ডোমেন: নিজের ডোমেইনে স্টোর (নিজের ডোমেইন)।
- সাপোর্ট বাটন: WhatsApp, কল বা Messenger (সাপোর্ট বাটন)।
- ওয়েব চ্যাট: স্টোরের ওয়েবসাইটে আপনার নিজের লাইভ চ্যাট; কাস্টমারের মেসেজ আসে ইনবক্স-এ (ওয়েবসাইটে লাইভ চ্যাট)।
বিক্রি ও ডেলিভারি
- অর্ডার: অর্ডার নম্বর কেমন হবে আর অর্ডারে আপনার নিজের স্ট্যাটাস (অর্ডার নম্বর, নিজের অর্ডার স্ট্যাটাস)।
- চেকআউট ফর্ম: অর্ডারের সময় ক্রেতার কাছে কী চাইবেন (চেকআউট ফর্ম)।
- পেমেন্ট পদ্ধতি: ক্যাশ অন ডেলিভারি, bKash/Nagad, অগ্রিম (পেমেন্ট পদ্ধতি)।
- ডেলিভারি চার্জ ও জোন: ঢাকার ভেতরে-বাইরে চার্জ, ফ্রি ডেলিভারি (ডেলিভারি চার্জ ও জোন)।
- কুরিয়ার: Steadfast, Pathao, Carrybee, Paperfly; চারটা ট্যাবে কুরিয়ার, চেকআউট ও চার্জ, কাস্টমারের সফলতার হার আর স্ট্যাটাস মিলানো (কুরিয়ার যুক্ত করা)।
- স্টক: অর্ডারে স্টক কতক্ষণ আটকে থাকবে, স্টক কমের সতর্কতা আর মাল কিনলে ক্রয়মূল্য কীভাবে বদলাবে (স্টকের সেটিং)।
ক্রেতা ও সুরক্ষা
- ইনবক্স ও Facebook পেজ: Facebook পেজ ইনবক্সে যুক্ত করা, আপনার টিম উত্তর দেওয়ার পর AI কতক্ষণ অপেক্ষা করবে, আর কমেন্ট (Facebook পেজ যুক্ত করা)।
- অটো রিকভারি SMS: অসম্পূর্ণ অর্ডারে নিজে থেকে মনে করানো (অটো রিকভারি SMS)।
- SMS ও ইমেইল: অর্ডারের খবর ক্রেতাকে, ক্রেডিট আর টেমপ্লেট (SMS ও ইমেইল)।
- স্টাফ: কে কী দেখবেন ও করবেন (স্টাফ ও রোল)। এটা দেখেন শুধু স্টাফ সামলানোর অনুমতি যাঁদের আছে।
ডান পাশে (ফোনে নিচে) সাধারণ কার্ডে এই সেটিংগুলো, নিচে বিস্তারিত।

স্টোরের ঠিকানা থেকে ড্যাশবোর্ডে যাওয়ার শব্দ
স্টোরের ঠিকানার শেষে /admin লিখলে, যেমন rahim-fashion.{root}/admin, ড্যাশবোর্ডে এই স্টোরেই পৌঁছে যান (dashboard.{root}/s/rahim-fashion/)। শব্দের পরে যা থাকে তা-ও সাথে যায়: /admin/orders লিখলে অর্ডারের পাতা খোলে। নিজের ডোমেইনেও একইভাবে কাজ করে। এটা শুধু একটা শর্টকাট: ড্যাশবোর্ডের নিজের ঠিকানা আর নিজের লগইন আছে, তাই শব্দটা গোপন রাখার দরকার নেই।
অন্য শব্দ দিতে চাইলে:
- সেটিংস খুলুন।
- সাধারণ কার্ডে স্টোরের ঠিকানা থেকে ড্যাশবোর্ডে যাওয়ার শব্দ ১ ঘরে শব্দটা লিখুন।
- সংরক্ষণ করুন ৩ চাপুন।
নিয়ম:
- ৩ থেকে ৩১ অক্ষর: ছোট হাতের ইংরেজি অক্ষর, সংখ্যা আর হাইফেন; শুরুতে হাইফেন নয়।
- স্টোরের নিজের কাজের কিছু শব্দ চলবে না, যেমন
api,webhook,cart,checkout,products,account,search।
জেনে রাখুন
বদলানোর পর শুধু নতুন শব্দটাই ড্যাশবোর্ডে নিয়ে যায় (কাজ শুরু হতে এক-দুই মিনিট লাগে), পুরোনোটা আর নয়। ড্যাশবোর্ড নিজে
dashboard.{root}-এই থাকে, তাই সেটার বুকমার্ক কাজ করতেই থাকে (লগইন)।
স্টোরের ভাষা
স্টোরের ডিফল্ট ভাষা ২ ঠিক করে ক্রেতারা প্রথমবার স্টোর কোন ভাষায় দেখবেন: বাংলা বা English। স্টোরের উপরের ভাষা বাটন থেকে ক্রেতা নিজের ভাষা বেছে নিতে পারেন।
- স্টোরের ডিফল্ট ভাষা থেকে ভাষা বেছে নিন।
- সংরক্ষণ করুন চাপুন।
জেনে রাখুন
এটা শুধু ক্রেতাদের স্টোরের ভাষা। আপনার নিজের ড্যাশবোর্ড কোন ভাষায় দেখবেন তা আলাদা, আপনার প্রোফাইল থেকে ঠিক হয় (ভাষা আর থিম)।
স্টোরের যোগাযোগ
স্টোরের যোগাযোগ ৪ অংশের ফোন নম্বর, ইমেইল আর ঠিকানা আপনার ইনভয়েসে ছাপা হয়, আর থিমের ফুটারে খালি থাকলে স্টোরের ফুটার ও যোগাযোগ পাতায় দেখায়; কোনোটা আর দেখাতে না চাইলে ঘরটা খালি করে সংরক্ষণ করুন চাপুন।
আরও দেখুন: ড্যাশবোর্ড পরিচিতি।
