ল্যান্ডিং পেজ
ফেসবুক অ্যাডের জন্য এক পণ্যের আলাদা পেজ, নিচেই অর্ডার ফর্ম। টেমপ্লেট বেছে বানান, প্ল্যান অনুযায়ী কয়টা বানানো যায় দেখুন।
এই পাতায়
ল্যান্ডিং পেজ হলো একটা পণ্য (বা কয়েকটা) বিক্রির জন্য একটা লম্বা পেজ: বড় ছবি, সুবিধা, রিভিউ, দাম আর একদম নিচে অর্ডার ফর্ম। কাস্টমার কার্ট-চেকআউট ছাড়াই ওই পেজ থেকেই অর্ডার দেন। ফেসবুক অ্যাডের লিংক এখানে দিলে বিক্রি সাধারণত বেশি হয়।
পেজের তালিকা
বাঁ মেনু থেকে ল্যান্ডিং পেজ খুলুন; সব পেজ ট্যাবে তালিকা। এর জন্য মার্কেটিং: কুপন, ফ্ল্যাশ সেল, ল্যান্ডিং পেজ অনুমতি লাগে (মালিক, অ্যাডমিন আর ম্যানেজারের আছে)। তালিকায় প্রতিটা পেজের:
- পেজ: নাম আর ঠিকানা (
/lp/…)। - অবস্থা: ড্রাফট (শুধু আপনি দেখেন) বা প্রকাশিত (সবাই দেখে)। প্রকাশিত পেজের পাশে পেজ খুলুন ↗ চাপলে লাইভ পেজ খোলে।
- অর্ডার (৩০ দিন): গত ৩০ দিনে এই পেজ থেকে কয়টা অর্ডার (বাতিল বাদে)।
- শেষ বদল: শেষ কবে বদলানো হয়েছে।
নাম চাপলে (বা সারির মেনুতে এডিট) এডিটর খোলে।
ফিল্টার
তালিকার উপরে ফিল্টার চাপলে একটা প্যানেল খোলে (ফোনে নিচ থেকে, কম্পিউটারে পাশ থেকে)। যা লাগে বেছে ফলাফল দেখুন চাপুন:
- অবস্থা: প্রকাশিত বা ড্রাফট।
- টেমপ্লেট: কোন টেমপ্লেট থেকে বানানো, এক বা একাধিক।
- পণ্য: পণ্যের নাম বা SKU লিখে বেছে নিন; যে পেজগুলো সেই পণ্য বিক্রি করে (ড্রাফটে বা লাইভ পেজে) শুধু সেগুলো থাকে।
- অর্ডার (৩০ দিন): কত থেকে কত, যেমন সর্বোচ্চ ০ দিলে যে পেজ থেকে কোনো অর্ডার আসেনি।
- তারিখ: কোন দিন থেকে কোন দিন, শেষ বদল বা বানানোর দিন ধরে।
চালু প্রতিটা ফিল্টার তালিকার উপরে চিপ হয়ে দেখায়; × চাপলে সরে, সব মুছুন চাপলে সব। দ্রুত ফিল্টারে এক চাপেই হয়: প্রকাশিত, আর অর্ডার আসছে না (প্রকাশিত, কিন্তু গত ৩০ দিনে কোনো অর্ডার আসেনি; এদের অ্যাড বা অফার একবার দেখুন)। ফিল্টার সেভ করুন চাপলে নিজের বাছাই নাম দিয়ে থাকে। ফিল্টার পাতার ঠিকানাতেও থাকে, তাই লিংক কপি করে পাঠালে একই তালিকা খোলে। তালিকার উপরের সংখ্যা (“৩ / ৫ পেজ”) সবসময় আপনার সব পেজের, ফিল্টার যা-ই হোক।
ওভারভিউ
সব পেজ-এর পাশের ওভারভিউ ট্যাবে দেখা যায় কোন পেজ থেকে কয়টা অর্ডার আর কত টাকার বিক্রি এসেছে। উপরে সময় বাছুন (গত ৩০ দিন, এই মাস, নিজে বাছুন ইত্যাদি)।
- কার্ডে: সব পেজ মিলিয়ে অর্ডার, বিক্রি, সবচেয়ে বেশি অর্ডার আসা পেজ আর কনভার্শন।
- বারে: কোন পেজ থেকে মোট অর্ডারের কত ভাগ।
- টেবিলে প্রতিটা পেজের অর্ডার, বিক্রি, গড় অর্ডার, ক্যানসেল, ডেলিভারি, রিটার্ন, অসম্পূর্ণ আর কনভার্শন। পেজের নাম চাপলে এডিটর খোলে; অর্ডারগুলো দেখুন চাপলে ওই পেজের অর্ডারগুলো অর্ডার তালিকায় খোলে।
রিপোর্ট পাতার ল্যান্ডিং পেজ ট্যাবেও একই হিসাব আছে, সেখান থেকে এক্সেলে নামানো যায়। কীভাবে গোনা হয়: ল্যান্ডিং পেজের হিসাব।
কয়টা পেজ বানানো যায়
তালিকার উপরে লেখা থাকে কয়টা বানিয়েছেন আর কয়টা পারবেন, যেমন “২ / ৩ পেজ”। ড্রাফট আর প্রকাশিত, দুটোই গোনা হয়। শুরুর হিসাবে:
| প্ল্যান | ল্যান্ডিং পেজ | প্রিমিয়াম টেমপ্লেট |
|---|---|---|
| ফ্রি | ১টা | না |
| স্টার্টার | ৩টা | না |
| গ্রোথ | ১০টা | হ্যাঁ |
| প্রো | সীমাহীন | হ্যাঁ |
সীমায় পৌঁছালে নতুন পেজ বা ডুপ্লিকেট বানানো যায় না। জায়গা লাগলে পুরোনো পেজ মুছুন, প্ল্যান বাড়ান, অথবা স্টোরের প্ল্যান ও লিমিট পাতার বিলিং অংশে অ্যাড-অন থেকে “আরও ৫টা ল্যান্ডিং পেজ” কিনুন (অ্যাড-অন)। প্ল্যান আর দাম: প্ল্যান।
ছোট প্ল্যানে গেলে তার সীমার বাইরের পেজ আনপাবলিশ হয় আর লেখা থাকে নিষ্ক্রিয় — প্ল্যান সীমা; জায়গা না হওয়া পর্যন্ত পাবলিশ করা যায় না, আর জায়গা হলে নিজে থেকে আগের মতো ফিরে আসে (প্ল্যান ছোট হলে)।
টেমপ্লেট
প্রতিটা টেমপ্লেট একটা পুরো পেজ, সব লেখা-ছবি-সেকশন পরে বদলানো যায়। বিভাগ অনুযায়ী ছাঁকা যায় ১: সব, পোশাক, বিউটি, গ্যাজেট, খাবার, স্বাস্থ্য, সাধারণ।
প্রতিটা কার্ডে ছোট ছবি, নাম, কী ধরনের পণ্যের জন্য, আর কোন কোন সেকশন আছে লেখা থাকে। প্রিমিয়াম ব্যাজওয়ালা টেমপ্লেট গ্রোথ আর প্রো প্ল্যানে; অন্য প্ল্যানে কার্ডে লেখা থাকে আপনার প্ল্যানে নেই। কোন টেমপ্লেট প্রিমিয়াম, সেটা আমরা সময়ে সময়ে বদলাতে পারি।
নতুন পেজ বানান
- ল্যান্ডিং পেজ পাতায় নতুন পেজ চাপুন।
- পছন্দের টেমপ্লেটে এটা দিয়ে শুরু ২ চাপুন।
- যে পপআপ খোলে তাতে পেজের নাম ৩ লিখুন, যেমন “ঈদের পাঞ্জাবি অফার”। নামটা শুধু আপনার জন্য আর SEO শিরোনামে বসে।
- পেজ তৈরি করুন চাপুন। নাম থেকে ঠিকানা বানিয়ে এডিটর খোলে, পেজ থাকে ড্রাফট।

এরপর এডিটরে পণ্য বাছুন, লেখা-ছবি বদলান আর প্রকাশ করুন। অ্যাডে লাগানোর নিয়ম: ফেসবুক অ্যাডে ল্যান্ডিং পেজ।
জেনে রাখুন
ল্যান্ডিং পেজের অর্ডার ফর্মে কুপনের ঘর নেই, আর স্টোরের ফ্ল্যাশ সেলের দাম এখানে খাটে না। পেজের নিজস্ব দাম, কম্বো আর পরিমাণভিত্তিক দাম দিয়ে অফার দিন।
