নিজের অর্ডার স্ট্যাটাস
মূল ধাপের ভেতরে নিজের স্ট্যাটাস বানান, যেমন "ফোনে পাওয়া যায়নি" বা "প্যাকিং চলছে"। নাম, রঙ, ক্রেতা দেখবেন কি না, নিজের SMS; ধাপের নাম বদল, আর্কাইভ, অর্ডারে বসানো আর তালিকায় ছাঁকা।
এই পাতায়
প্রতিটা অর্ডার দশটা মূল ধাপের একটায় থাকে: নতুন, কনফার্মড, প্যাক হচ্ছে, শিপড, ডেলিভারড, আংশিক ডেলিভারড, রিটার্ন, ক্যানসেল, হোল্ডে আর ভুয়া (অবস্থার ট্যাব)। কাজের আসল অবস্থা প্রায়ই আরও খুঁটিনাটি: অর্ডার “নতুন”, কিন্তু ফোনে পাওয়া যায়নি; “শিপড”, কিন্তু এখন ডেলিভারিম্যানের হাতে। এর জন্য মূল ধাপের ভেতরে নিজের স্ট্যাটাস বানাতে পারেন।
সব সেটিংস › অর্ডার পাতায়: উপরে অর্ডার নম্বর, তার নিচে অর্ডারের চ্যানেল, তারপর স্ট্যাটাস অংশ। এখানে বদলাতে সেটিংসের অনুমতি লাগে; অর্ডারে স্ট্যাটাস বসাতে অর্ডার সামলানোর অনুমতিই যথেষ্ট।
স্ট্যাটাস কী, কী নয়
নিজের স্ট্যাটাস একটা নাম, যেটা একটা মূল ধাপের নিচে থাকে। হিসাবের সবকিছু চলে মূল ধাপে; স্ট্যাটাস শুধু নাম, রঙ, ক্রেতা কী দেখবেন আর SMS।
- মূল ধাপ মেনে চলে: স্টক ধরা, কাটা আর ফেরত; অগ্রিম আর পেমেন্ট; লাভ আর অন্য রিপোর্ট; কাস্টমার আর ফ্রড কার্ডের ডেলিভারি-রিটার্নের হিসাব; ড্যাশবোর্ডের আজকের সংখ্যা; কুরিয়ারে বুকিং।
- স্ট্যাটাস বদলায়: তালিকা আর অর্ডারের পাতায় নাম ও রঙ; সুইচ চালু থাকলে ক্রেতার ট্র্যাকিং পাতা আর SMS।
তাই “ফোনে পাওয়া যায়নি” (নতুনের নিচে) স্ট্যাটাসের অর্ডার বাকি সব কিছুর কাছে নতুন অর্ডারই।
কয়টা বানানো যায়
নিজের স্ট্যাটাস প্ল্যানের ফিচার, কয়টা চালু রাখা যায় তার সীমাসহ। শুরুতে Starter-এ ৫টা, Growth-এ ১৫টা, Pro-তে সীমা নেই; Free প্ল্যানে নেই। আপনার প্ল্যানে কত, দেখুন প্ল্যান ও লিমিট পাতায় কাস্টম অর্ডার স্ট্যাটাস।
- স্ট্যাটাস অংশের ডানে লেখা থাকে কয়টা চালু, যেমন “৬/১৫ ব্যবহার হয়েছে”। আর্কাইভ করা স্ট্যাটাস গোনা হয় না।
- সীমা পূর্ণ হলে স্ট্যাটাস যোগ করুন বন্ধ হয়ে যায়। নতুন বানাতে একটা আর্কাইভ করুন, অথবা প্ল্যান বদলান।
- প্ল্যানে না থাকলে লেখা আসে আপনার প্ল্যানে নিজের স্ট্যাটাস নেই। মূল ধাপের নাম বদলানো সব প্ল্যানে চলে।
- পরে ছোট প্ল্যানে গেলে সীমার বাইরের নতুন স্ট্যাটাসগুলো নিষ্ক্রিয় হয় (এই পাতায় চিহ্ন আর আপগ্রেডের লিংক থাকে): কোনো অর্ডারে বসানো যায় না, কুরিয়ারের খবরেও বসে না, তবে যেসব অর্ডারে আগে থেকে আছে সেখানে নাম দেখায়। প্ল্যান বাড়ালে বা অন্য একটা আর্কাইভ করলে নিজে থেকে আবার চালু হয়।
স্ট্যাটাসের তালিকা
স্ট্যাটাস অংশে দশটা মূল ধাপের প্রতিটার একটা কার্ড, তালিকার ট্যাবের ক্রমে।

- বাঁয়ের হাতল ১ টেনে ক্রম বদলান। কিবোর্ডে হাতলে গিয়ে উপর-নিচের তীর চাপলেও হয়। অর্ডারের পাতা, তালিকা আর বাছাইয়ের ঘরে এই ক্রমেই আসে।
- স্ট্যাটাসের নাম ২ তার রঙে, অন্য ভাষার নাম থাকলে পাশে ছোট করে। ক্রেতা দেখবেন আর SMS চিহ্ন বলে কোন সুইচ চালু। নামে চাপলে বদলানোর প্যানেল খোলে।
- সারির শেষের মেনুতে ৩ বদলান, আর্কাইভ করুন আর (কোনো অর্ডারে না বসে থাকলে) মুছুন।
- স্ট্যাটাস যোগ করুন ৪: এই ধাপে নতুন স্ট্যাটাস।
- নাম বদলান ৫: মূল ধাপের নিজের নাম (নিচে)।
নতুন স্ট্যাটাস বানানো
- যে ধাপের ভেতরে চান, তার কার্ডে স্ট্যাটাস যোগ করুন চাপুন। ডানে নতুন স্ট্যাটাস প্যানেল খোলে।
- নাম (বাংলা) দিন, যেমন “প্যাকিং চলছে”। ইংরেজি পাতার জন্য চাইলে নাম (ইংরেজি); না দিলে সেখানেও বাংলা নামটাই দেখায়।
- মূল ধাপ দেখে নিন। যে কার্ড থেকে খুলেছেন সেই ধাপ বাছা থাকে।
- রঙ ১ বাছুন। পাশে অর্ডারে যেমন দেখাবে-তে নমুনা।
- দরকার হলে দুটো সুইচ ২ ৩ চালু করুন, নিচে দেখুন।
- সংরক্ষণ করুন চাপুন। স্ট্যাটাসটা ধাপের তালিকার শেষে বসে।

- নাম ১ থেকে ৪০ অক্ষর। একই ধাপে একই বাংলা নামের দুটো চালু স্ট্যাটাস থাকতে পারে না।
- রঙ আটটা থেকে: ধূসর, নীল, নীলচে সবুজ, সবুজ, হলুদ, কমলা, লাল আর বেগুনি। আলো আর অন্ধকার দুই থিমেই পড়া যায়।
- পরে বদলাতে তালিকায় নামে চাপুন, বা মেনু থেকে বদলান।
ক্রেতা দেখবেন
ক্রেতা ট্র্যাকিং পাতায় এই নাম দেখবেন ২, শুরুতে বন্ধ।
- চালু: স্টোরের ট্র্যাকিং পাতা আর ক্রেতার অ্যাকাউন্টের অর্ডারে অবস্থার জায়গায় এই নাম দেখায়, আর অর্ডারের ইমেইলে “স্ট্যাটাস: …” লাইনে।
- বন্ধ: ক্রেতা মূল ধাপের নাম দেখেন (ধাপের নাম বদলে থাকলে আপনার দেওয়া নাম)।
শুধু ভেতরের কাজের নাম, যেমন “ফোনে পাওয়া যায়নি” বা “অগ্রিমের অপেক্ষায়”, বন্ধই রাখুন।
এই স্ট্যাটাসে SMS
এই স্ট্যাটাসে SMS যাবে ৩, শুরুতে বন্ধ। চালু করলে SMS-এর লেখা ৪ দিতে হয়:
জেনে রাখুন
ফ্রি প্ল্যানে বা ট্রায়ালে, প্ল্যাটফর্মের SMS নম্বর দিয়ে পাঠানো স্টোরে এখানে নিজের SMS রাখা যায় না: ড্রয়ারে সেটা লেখা থাকে ১, আর ধাপের নিজের ডিফল্ট SMS যায়। আগে সেভ করা লেখা থেকে যায়, পেইড প্ল্যান নিলে বা নিজের SMS গেটওয়ে যুক্ত করলে আবার সেটাই যায় (কেন)।

- লেখা লিখুন। বসানো যায়:-এর পাশের নাম চাপলে সেটা কার্সরের জায়গায় বসে:
{name}(ক্রেতার নাম),{order_number}(অর্ডার নম্বর),{status}(এই স্ট্যাটাসের নাম, স্টোরের ভাষায়),{store}(স্টোরের নাম),{track_url}(ট্র্যাকিং পাতার লিংক),{store_phone}(স্টোরের যোগাযোগের নম্বর: শুধু যদি সেটা মালিক বা কোনো স্টাফের যাচাই করা মোবাইল নম্বর হয়, নইলে ফাঁকা; এটা বসালে প্যানেলেই তা লেখা আসে)। - নিচে নমুনা (ঠিক যেমন যাবে): SMS-টা কেমন দেখাবে, কয় অক্ষর, কয় পার্ট আর প্রতিটা SMS-এ কত ক্রেডিট।
- সংরক্ষণ করুন চাপুন।
- অর্ডার এই স্ট্যাটাসে ঢুকলে ক্রেতা একবার SMS পান। একই অর্ডার পরে আবার এই স্ট্যাটাসে এলে আর যায় না।
- মূল ধাপের নিজের SMS-এর জায়গায় যায়, দুটো একসাথে নয়। যেমন শিপডের নিচের কোনো স্ট্যাটাসে SMS চালু থাকলে অর্ডার সোজা সেই স্ট্যাটাসে শিপড হলে ক্রেতা শুধু এই লেখাটা পান, পাঠানো হয়েছে-এর SMS নয়। মূল ধাপের ইমেইল যথারীতি যায়।
- লেখা সর্বোচ্চ ৫০০ অক্ষর আর ৬ পার্ট। ওই ছয়টা ছাড়া অন্য কোনো
{…}থাকলে সংরক্ষণ হয় না। - স্টোরের SMS ক্রেডিট আর পাঠানোর পথেই যায় (নিজের গেটওয়ে থাকলে সেটা দিয়ে), একই সীমা আর ব্লকলিস্ট মেনে। পাঠানো SMS-এ খবরের নাম থাকে অর্ডারের নিজের স্ট্যাটাস (লেখা: সেটিংস → অর্ডার)। দেখুন SMS ও ইমেইল।
- সুইচ বন্ধ থাকলে আগে যে SMS যেত, ঠিক সেগুলোই যায়।
মূল ধাপের নাম বদলানো
মূল ধাপের দেখানো নামও নিজের মতো করতে পারেন, যেমন “প্যাক হচ্ছে”-কে “প্রস্তুত হচ্ছে”। শুধু নাম বদলায়, নিয়ম একই থাকে। এটা সব প্ল্যানে।
- ধাপের কার্ডে নাম বদলান চাপুন।
- নাম (বাংলা) আর নাম (ইংরেজি) লিখুন। যে ঘর খালি রাখবেন, সেই ভাষায় ডিফল্ট নাম থাকে।
- সংরক্ষণ করুন চাপুন।
নতুন নাম দেখায় তালিকার ট্যাবে, অর্ডারের ব্যাজে, বাছাইয়ের ঘরে, আর ক্রেতার ট্র্যাকিং পাতা ও অ্যাকাউন্টে। কার্ডে নিচে লেখা থাকে “ডিফল্ট নাম: …”। এই সাহায্যের লেখায় ধাপগুলোর ডিফল্ট নামই ব্যবহার হয়েছে।
আর্কাইভ আর মোছা
- যে স্ট্যাটাস কোনো অর্ডারে কখনো বসেনি, মেনুর মুছুন দিয়ে মুছে ফেলা যায়।
- কোনো অর্ডারে একবারও বসেছে (এখন থাক বা শুধু টাইমলাইনে) এমন স্ট্যাটাস মোছা যায় না, আর তার মূল ধাপও বদলানো যায় না, যাতে ওই অর্ডারগুলোর স্টকের ইতিহাস ঠিক থাকে। প্যানেলে মূল ধাপ-এর ঘর তখন বন্ধ থাকে। এমন স্ট্যাটাস মেনু থেকে আর্কাইভ করুন।
আর্কাইভ করা স্ট্যাটাস:
- যেসব অর্ডারে আছে, সেখানে নামসহ থেকে যায়।
- নতুন করে কোথাও বাছা যায় না: অর্ডারের পাতা, একসাথে বদলানো, কুরিয়ারের খবরের তালিকা।
- প্ল্যানের সীমায় গোনা হয় না।
- কার্ডের নিচে “আর্কাইভ করা: ১টা”-র মতো ভাঁজে থাকে। খুলে মেনু থেকে আবার চালু করুন চাপলে ফেরে (প্ল্যানের সীমায় জায়গা থাকলে)।
- কুরিয়ারের কোনো খবরে বাছা থাকলে সেই খবরে আবার আজকের নিয়ম চলে (কুরিয়ারের খবরে স্ট্যাটাস)।
অর্ডারে স্ট্যাটাস বসানো
অর্ডারের পাতার পরের ধাপ কার্ডে, অর্ডারের ধাপে নিজের স্ট্যাটাস থাকলে দুটো ভাগ আসে।

- এই ধাপের ভেতরে: একই ধাপের অন্য স্ট্যাটাস, আর অর্ডার কোনো স্ট্যাটাসে থাকলে মূল ধাপটাও, যেমন নতুন ১। এখানে বদলালে শুধু নাম বদলায়: স্টক বা টাকায় কিছু হয় না, কারণও লাগে না।
- অন্য ধাপে: যে ধাপগুলোতে অর্ডার এখন যেতে পারে, প্রতিটার পাশে তার নিজের স্ট্যাটাস, যেমন কনফার্মড-এর পাশে “অগ্রিমের অপেক্ষায়” ২। এটা আগের মতোই ধাপ বদল: কোথা থেকে কোথায় যাওয়া যায়, ক্যানসেল-হোল্ড-রিটার্নে কারণ, স্টকের হিসাব, সব আগের নিয়মে; সাথে একই সময়ে স্ট্যাটাসটা বসে।
- বোতাম চাপুন।
- কারণ লাগলে কারণ লিখুন।
- নিচের “বদলান: …” ৩ চাপুন।
- মূল ধাপ বদলালে আগের নিজের স্ট্যাটাস উঠে যায়, যদি না নতুনটাও নিজের স্ট্যাটাস হয়। যেমন “ফোনে পাওয়া যায়নি” থেকে কনফার্মড-এ নিলে অর্ডার শুধু কনফার্মড।
- টাইমলাইনে প্রতিটা বদল থাকে, ধাপের ভেতরের বদল “স্ট্যাটাস: ফোনে পাওয়া যায়নি → নতুন”-এর মতো। নাম থাকে যেমন তখন ছিল; পরে স্ট্যাটাসের নাম বদলালেও পুরোনো লেখা বদলায় না।
- আর্কাইভ করা স্ট্যাটাস এখানে আসে না।
- কুরিয়ারের খবরেও নিজের স্ট্যাটাস বসতে পারে: কুরিয়ারের খবরে অর্ডার কোন স্ট্যাটাসে যাবে।
তালিকায় ছাঁকা আর একসাথে বদলানো
অর্ডার তালিকায় নিজের স্ট্যাটাসের অর্ডারে অবস্থার জায়গায় সেই নাম, তার রঙে ৩।

- কোনো ধাপের ট্যাব ১ খুললে আর সেই ধাপে নিজের স্ট্যাটাস থাকলে নিচে আরেক সারি ২: সব, নিজের স্ট্যাটাস নেই (শুধু মূল ধাপে থাকা অর্ডার), আর প্রতিটা স্ট্যাটাস, পাশে কয়টা অর্ডার। আর্কাইভ করা স্ট্যাটাস এখানে থাকে যতক্ষণ কোনো অর্ডারে আছে, নামের পাশে “(আর্কাইভড)”।
- একসাথে বদলাতে অর্ডার বেছে স্ট্যাটাস বদলান… খুলুন: প্রতিটা ধাপের নিচে আগে ধাপটা নিজে, তারপর তার স্ট্যাটাসগুলো। যে অর্ডার আগেই ওই ধাপে, তার শুধু নাম বদলায়; অন্যগুলো আগের নিয়মে ধাপ বদলে নামটা পায়। ধাপটা নিজে বাছলে ওই ধাপের অর্ডারগুলোর নিজের স্ট্যাটাস উঠে যায়। দেখুন একসাথে অনেক অর্ডার।
- এক্সপোর্ট (Excel)-এর ফাইলে
statusকলামে মূল ধাপ, পাশেরstatus_nameকলামে যে নাম দেখায় (নিজের স্ট্যাটাস বা বদলানো ধাপের নাম), যিনি নামাচ্ছেন তাঁর ভাষায়।
আরও পড়ুন: অর্ডার নম্বর, অর্ডারের পাতা, কুরিয়ারের খবরে অর্ডার কোন স্ট্যাটাসে যাবে।
