প্রোডাক্ট ফিড
Google Merchant Center আর Meta-র (Facebook ও Instagram) ক্যাটালগে আপনার পণ্যের তালিকা, নিজে থেকে নিয়মিত আপডেট হয়।
এই পাতায়
প্রোডাক্ট ফিড হলো আপনার সব চালু পণ্যের একটা তালিকা, একটা গোপন লিংকে। Google Merchant Center আর Meta-র Commerce Manager লিংকটা নির্দিষ্ট সময় পরপর নিজে থেকে পড়ে নেয়, তাই দাম, স্টক আর ছবি বদলালে সেখানেও বদলে যায়। হাতে কিছু আপলোড করতে হয় না।
লিংক দুটো কোথায়
মার্কেটিং খুলে প্রোডাক্ট ফিড ট্যাবে যান (অথবা সেটিংস › SEO ও AI সার্চ-এর নিচে)। দুটো লিংক আছে, পাশে কপি বোতাম:
- Google Merchant Center ১: Google-এর জন্য
- Facebook ও Instagram ক্যাটালগ ২: Meta-র জন্য
দুটো লিংকই স্টোরের প্রধান ঠিকানায় (নিজের ডোমেইন থাকলে সেটায়)। এটা দেখতে মার্কেটিং দেখার অনুমতি লাগে।

Google Merchant Center-এ বসান
- Merchant Center → Settings (গিয়ার) → Data sources → Add product source খুলুন।
- “Add products from a file” বেছে Google Merchant Center-এর লিংকটা দিন।
- প্রতিদিন কখন পড়বে সেই সময় বেছে সেভ করুন।
খেয়াল রাখুন
Google Merchant Center-এর দেশের তালিকায় এখনো বাংলাদেশ নেই ৩। তাই বাংলাদেশের কাস্টমারদের কাছে Google Shopping-এ পণ্য না-ও দেখাতে পারে। ফিড তৈরি থাকে; Google বাংলাদেশ চালু করলে বা অন্য দেশে বিক্রি করলে কাজে লাগবে।
Facebook আর Instagram ক্যাটালগে বসান
- Commerce Manager → আপনার ক্যাটালগ → Data sources → Add items → Data feed খুলুন।
- “Use a URL” বেছে Facebook ও Instagram ক্যাটালগ-এর লিংকটা দিন। কারেন্সি BDT।
- প্রতি ঘণ্টা বা প্রতিদিন বেছে সেভ করুন।
তালিকায় কী থাকে
- প্রতিটা ভ্যারিয়েন্ট আলাদা আইটেম, একই পণ্যের ভ্যারিয়েন্টগুলো একসাথে দলবদ্ধ। নাম, বিবরণ, লিংক, ছবি (সর্বোচ্চ ১১টা), স্টকে আছে কি না, দাম আর ক্যাটাগরি।
- দাম টাকায়। “আগের দাম” দেওয়া থাকলে সেটা আসল দাম আর বিক্রির দামটা ছাড়ের দাম হিসেবে যায়; চলমান ফ্ল্যাশ সেলের দাম তার শুরু আর শেষের সময়সহ যায়।
- ব্র্যান্ড হিসেবে পণ্যের ব্র্যান্ড/সরবরাহকারী ঘরের নাম, না থাকলে স্টোরের নাম। ভ্যারিয়েন্টের বারকোডে সঠিক GTIN (EAN/UPC) থাকলে সেটাও যায়।
- পুরো দেশে ডেলিভারি চার্জ একই হলে (সব জোনে একই চার্জ, কেজিপ্রতি বাড়তি নেই) Google-এর ফিডে সেই চার্জ যায়; না হলে ডেলিভারি চার্জ Merchant Center-এর শিপিং সেটিংসে দিন।
- বাদ যায়: খসড়া আর আর্কাইভ করা পণ্য, আর্কাইভ করা ভ্যারিয়েন্ট, দাম নেই এমন ভ্যারিয়েন্ট আর ছবি নেই এমন পণ্য।
তালিকা আধা ঘণ্টা পরপর নতুন হয়, কোনো পণ্য বদলালে তার আগেই।
লিংক গোপন রাখুন
লিংক জানলে যে কেউ আপনার পণ্যের তালিকা পড়তে পারে। ভুলে কারো সাথে শেয়ার হলে নতুন লিংক বানান ৪ চাপুন: পুরোনো দুটো লিংক সাথে সাথে বন্ধ হয়, তারপর Merchant Center আর Commerce Manager-এ নতুন লিংক বসান।