মূল লেখায় যান
CZ Commerceসাহায্য

SEO ও AI সার্চ

Google, Bing আর ChatGPT-এর মতো AI সার্চে স্টোর কেমন দেখাবে: হোমপেজের টাইটেল ও বিবরণ, Search Console যাচাই, AI সার্চ চালু/বন্ধ, ফেরত নীতি আর ডেলিভারির সময়।

এই পাতায়

সেটিংস › SEO ও AI সার্চ থেকে ঠিক করবেন সার্চে আপনার স্টোর কেমন দেখাবে। পণ্য আর ক্যাটাগরির SEO টাইটেল ও বিবরণ তাদের নিজের এডিটরে থাকে; স্টোরের পেজের জন্য স্টোরের পেজ দেখুন।

সব ঘর ঐচ্ছিক। কিছু না দিলেও স্টোর সার্চে আসে: প্রতিটা পণ্য, ক্যাটাগরি আর পেজ নিজে থেকে সাইটম্যাপে থাকে।

SEO ও AI সার্চ পাতা: হোমপেজের টাইটেল ও বিবরণ, AI সার্চের সুইচ আর Google ও Bing-এর যাচাইয়ের কোড

হোমপেজ

  • হোমপেজের SEO টাইটেল ১: Google-এর ফলাফলে হোমপেজের নাম (৭০ অক্ষর পর্যন্ত, ৬০-এর মধ্যে রাখা ভালো)। খালি রাখলে স্টোরের নাম দেখায়।
  • হোমপেজের SEO বিবরণ ২: নামের নিচের ছোট লেখা (৩০০ অক্ষর পর্যন্ত, ১৫০–১৬০ ভালো)। খালি রাখলে ফুটারের “আমাদের সম্পর্কে” লেখা দেখায়।
  • লিংক শেয়ার করলে (Facebook, WhatsApp) যে ছবি দেখায়, সেটা বদলাবেন স্টোরের ডিজাইনে।

Google Search Console আর Bing যাচাই

Search Console-এ দেখা যায় Google কোন পাতা পেয়েছে, কোন খোঁজে স্টোর আসছে, কোনো সমস্যা আছে কি না।

  1. Google Search Console-এ “URL prefix” দিয়ে আপনার স্টোরের পুরো ঠিকানা যোগ করুন।
  2. যাচাইয়ের পদ্ধতিতে “HTML tag” বেছে নিন, দেখানো ট্যাগটা কপি করুন।
  3. Google Search Console কোড ৪ ঘরে পুরো ট্যাগ বা শুধু content="…"-এর ভেতরের কোডটা পেস্ট করুন। সংরক্ষণ করুন চাপুন।
  4. Search Console-এ ফিরে “Verify” চাপুন।
  5. যাচাই হলে Search Console-এর “Sitemaps”-এ sitemap.xml জমা দিন।

Bing Webmaster Tools-এও একই নিয়ম; কোড দিন Bing Webmaster কোড ৫ ঘরে।

  • কোডে শুধু অক্ষর, সংখ্যা, - আর _ থাকে। অন্য কিছু (যেমন পুরো স্ক্রিপ্ট) দিলে দেখাবে: “এটা যাচাইয়ের কোড মনে হচ্ছে না।”
  • কোড শুধু হোমপেজে বসে। নিজের ডোমেন থাকলে Search Console-এ সেই ডোমেনটাই যোগ করুন।

খেয়াল রাখুন

যার কোড বসানো থাকে, Search Console-এ তিনি আপনার স্টোরের সার্চের তথ্য দেখতে পান। অচেনা কারো দেওয়া কোড বসাবেন না; দরকার না থাকলে ঘর খালি করে দিন।

AI সার্চে দেখাবে ৩ শুরুতে চালু থাকে। চালু থাকলে ChatGPT, Claude, Perplexity, Gemini-র মতো AI সার্চ আর সহকারী আপনার স্টোর পড়তে পারে, ক্রেতা প্রশ্ন করলে আপনার পণ্যের নাম, দাম আর লিংক দিতে পারে।

  • স্টোরের ঠিকানার পরে /llms.txt-এ AI-র জন্য একটা ছোট সারাংশ থাকে: স্টোরের নাম, বিবরণ, যোগাযোগ, ফেরত নীতি, পেজ, ক্যাটাগরি আর নতুন ১০০টা পণ্য দামসহ।
  • /robots.txt-এ AI বটদের নাম ধরে নিয়ম থাকে: চালু থাকলে স্টোর পড়তে পারে (কার্ট, চেকআউট, অর্ডারের পাতা বাদে)।
  • বন্ধ করলে এই বটগুলো স্টোর পড়ে না আর /llms.txt থাকে না। Google আর Bing-এর সাধারণ সার্চ (Google-এর AI Overview সহ) আগের মতোই চলে।
  • বদল স্টোরে আসতে কয়েক মিনিট লাগে; AI সার্চ নিজের সময়মতো আবার পড়ে।

ফেরত নীতি

Google পণ্যের পাশে ফেরতের নিয়ম দেখাতে পারে। ফেরত নেন? ১ থেকে বেছে নিন:

  • বলব না: কিছু জানানো হয় না (শুরুতে এটাই)।
  • ফেরত নেই: ফেরত নেওয়া হয় না।
  • নির্দিষ্ট দিনের মধ্যে ফেরত: কত দিনের মধ্যে ২ (১–৩৬৫), ফেরতের ডেলিভারি চার্জ ৩ কে দেবেন, আর চাইলে শর্ত ৪ (যেমন “অব্যবহৃত, ট্যাগসহ”)। শর্তটা AI সার্চের সারাংশে দেখায়।

বিস্তারিত নিয়ম একটা স্টোরের পেজে লিখে রাখুন, যেমন “ফেরত নীতি”।

ফেরত নীতি আর ডেলিভারির সময়ের ঘর

ডেলিভারির সময়

অর্ডারের পর ক্রেতা কত দিনে পণ্য পান: সবচেয়ে কম (দিন) ৫ আর সবচেয়ে বেশি (দিন) ৬। দুটোই দিলে Google পণ্যের পাশে ডেলিভারি চার্জ আর সময় দেখাতে পারে। চার্জ আসে আপনার ডেলিভারি জোন থেকে (সবচেয়ে কম থেকে সবচেয়ে বেশি), ফ্রি ডেলিভারির নিয়মসহ। একটা না দিলে ডেলিভারির তথ্য পাঠানো হয় না।

পাতার নিচে আরও দুটো জিনিস:

  • রিডাইরেক্ট কার্ড: রিডাইরেক্ট দেখুন ১ চাপলে পুরোনো লিংক থেকে নতুন লিংকে যাওয়ার তালিকা খোলে। বিস্তারিত: রিডাইরেক্ট।
  • প্রোডাক্ট ফিড ২: Google Merchant Center আর Facebook ও Instagram ক্যাটালগের লিংক। মার্কেটিং দেখার অনুমতি থাকলে দেখায়। বিস্তারিত: প্রোডাক্ট ফিড।
পাতার নিচে রিডাইরেক্ট কার্ড আর প্রোডাক্ট ফিডের লিংক

সার্চের জন্য স্টোর নিজে যা করে

  • সাইটম্যাপ: /sitemap.xml-এ সব প্রকাশিত পণ্য (ছবিসহ), ক্যাটাগরি, স্টোরের পেজ আর ল্যান্ডিং পেজ। প্রতিটা ফাইলে সর্বোচ্চ ১,০০০ পণ্য।
  • পণ্যের তথ্য (structured data): দাম, আগের দাম (কাটা দাম), স্টক, বারকোড (সঠিক GTIN হলে), নতুন পণ্য, ফ্ল্যাশ সেলের শেষ তারিখ, আর ওপরের ডেলিভারি ও ফেরতের তথ্য। Google এগুলো দিয়ে পণ্যের পাশে দাম আর স্টক দেখাতে পারে।
  • হোমপেজ: স্টোরের নাম, লোগো, যোগাযোগ আর সোশ্যাল পেজ।
  • ক্যাটাগরি আর সব পণ্যের পাতা: পাতায় দেখানো পণ্যের তালিকা।
  • ল্যান্ডিং পেজ: পেজের পণ্য (পেজের দামে) আর প্রশ্নোত্তর অংশ।

টিপ

বারকোডে পণ্যের প্যাকেটের আসল বারকোড (৮, ১২, ১৩ বা ১৪ সংখ্যা) দিলে Google পণ্যটা চিনতে পারে। নিজের বানানো কোড হলে সেটা আলাদা কোড হিসেবেই যায়।

Google কবে পাতা পড়বে বা কী দেখাবে, সেটা Google ঠিক করে; এই তথ্যগুলো শুধু সঠিকভাবে বুঝতে সাহায্য করে।

আরও দেখুন: স্টোরের পেজ, স্টোরের ডিজাইন, নিজের ডোমেন।