মূল লেখায় যান
CZ Commerceসাহায্য

ভাষা আর থিম

প্যানেল বাংলায় না English-এ, আর লাইট, ডার্ক না সিস্টেম থিমে দেখবেন তা এক চাপে বদলান। আপনার পছন্দ অ্যাকাউন্টে থাকে, তাই সব প্যানেলে একই থাকে।

এই পাতায়

ড্যাশবোর্ড (আপনার স্টোরগুলো আর অ্যাকাউন্টের পাতা) আর অ্যাডমিন প্যানেল, সব জায়গাতেই বাংলা বা English আর লাইট বা ডার্ক থিমে কাজ করা যায়।

ভাষা বদলানো

  • কম্পিউটারে: উপরের বারের ডান দিকে ভাষার বোতামে ১ চাপুন। বোতামে অন্য ভাষার নাম লেখা থাকে: বাংলায় থাকলে English, English-এ থাকলে “বাংলা”।
  • ফোনে: নিচের বারে আরও চাপুন, শিটের নিচে একই বোতাম।
  • প্রোফাইল থেকে: ভাষা বেছে সেভ করুন (নাম, ভাষা আর থিম)।
উপরের বারে ভাষা আর থিমের বোতাম

ভাষা বদলালে সাথে সাথে পুরো প্যানেল সেই ভাষায় চলে যায়। আমাদের পাঠানো ইমেইল আর SMS-ও আসে আপনার বেছে নেওয়া ভাষায়।

থিম বদলানো

থিমের বোতামে ২ প্রতিবার চাপলে পরেরটায় যায়: লাইট → ডার্ক → সিস্টেম। সিস্টেম মানে আপনার ফোন বা কম্পিউটার যেভাবে সেট করা (রাতে ডার্ক করা থাকলে ডার্ক)।

রাতে বা কম আলোয় কাজ করলে ডার্ক থিম চোখের জন্য আরাম।

সব প্যানেলে একই

লগইন করা অবস্থায় আপনার বেছে নেওয়া ভাষা আর থিম আপনার অ্যাকাউন্টে জমা থাকে:

  • একটা স্টোরে বদলালে সব স্টোর, অ্যাকাউন্টের পাতা আর অ্যাডমিন প্যানেলেও বদলায়। অন্য ট্যাবে খোলা পাতা সেই ট্যাবে ফিরলেই নতুনটা নেয়।
  • নতুন ফোন বা কম্পিউটারে লগইন করলেও আপনার পছন্দই আসে।
  • লগইন পাতায় বা আমাদের ওয়েবসাইটে বদলালে, লগইনের পর সেটাই অ্যাকাউন্টে জমা হয়।
  • প্রত্যেক স্টাফের নিজের পছন্দ আলাদা। আপনার বদলানোয় তাঁদের প্যানেল বদলায় না।

জেনে রাখুন

আমাদের সাপোর্ট টিম “সাপোর্ট মোডে” আপনার স্টোরে ঢুকলে তাঁরা যা বদলান তা আপনার অ্যাকাউন্টে জমা হয় না।

বাংলা অঙ্ক

বাংলায় থাকলে সংখ্যা, তারিখ, টাকার অঙ্ক আর মোবাইল নম্বর বাংলা অঙ্কে দেখায়, যেমন ৳১,২৫০ বা ০১৭১২-৩৪৫৬৭৮। কিছু জিনিস সবসময় ইংরেজি অঙ্কে থাকে, যেমন কোড, লিংক আর ওয়েবহুক ঠিকানা, যাতে কপি করে অন্য জায়গায় বসালে ঠিকঠাক কাজ করে।

সংখ্যার যেকোনো ঘরে (মোবাইল নম্বর, টাকার অঙ্ক, পরিমাণ, সীমা) বাংলা অঙ্কে লিখলেও চলে, আমরা নিজে থেকে বুঝে নিই।

ক্রেতারা স্টোর কোন ভাষায় দেখবেন

এখানকার ভাষা শুধু আপনার নিজের প্যানেলের। ক্রেতারা প্রথমবার স্টোর কোন ভাষায় দেখবেন তা আলাদা সেটিং: স্টোর ড্যাশবোর্ডের সেটিংস পাতার স্টোরের ডিফল্ট ভাষা (স্টোরের ভাষা)।