মূল লেখায় যান
CZ Commerceসাহায্য

অ্যাড-অন

পুরো প্ল্যান না বদলে একটা লিমিট বাড়ান বা একটা ফিচার চালু করুন: বাড়তি স্টাফ, অর্ডার, ল্যান্ডিং পেজ, স্টোরেজ বা নিজের ডোমেন। কেনা, পরিমাণ, মেয়াদ আর আরও এক মাস।

এই পাতায়

ধরুন প্ল্যানের সব ঠিক আছে, শুধু একজন স্টাফ বেশি লাগবে। তখন বড় প্ল্যান না নিয়ে একটা অ্যাড-অন কিনলেই হয়। অ্যাড-অন একটা স্টোরের জন্য কেনা হয়, সেই স্টোরের প্ল্যান ও লিমিট পাতা থেকে; কেনেন মালিক, বা মালিক যাঁকে বিলিংয়ের অনুমতি দিয়েছেন (স্টোরের বিলিং)।

কোন কোন অ্যাড-অন আছে

অ্যাড-অন কী বাড়ে কত দিন
অতিরিক্ত ১ জন স্টাফ স্টাফ সংখ্যা +১ মাসিক
মাসে আরও ১,০০০ অর্ডার মাসে অর্ডার (বাতিল করা ভুয়া অর্ডার গোনা হয় না) +১,০০০ মাসিক
আরও ৫টা ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ +৫ মাসিক
আরও ৫ GB স্টোরেজ স্টোরেজ +৫ GB মাসিক
নিজের ডোমেন নিজের ডোমেন চালু মাসিক

তালিকা আর দাম সময়ের সাথে বদলাতে পারে; প্যানেলে সবসময় এখনকার তালিকা আর দাম দেখায়, প্রতিটার পাশে “/ মাস” বা “একবার”।

অ্যাড-অন কেনা

  1. স্টোরে বাঁ মেনু থেকে প্ল্যান ও লিমিট খুলুন।
  2. নিচের বিলিং অংশে অ্যাড-অন ১ চাপুন। অ্যাড-অন কিনুন অংশ খোলে।
  3. যে লিমিট বাড়াতে চান, তার পাশে − আর + ২ দিয়ে পরিমাণ ঠিক করুন (১ থেকে ১০০)। যেমন ৩ দিলে স্টাফ ৩ জন বাড়ে, দামও ৩ গুণ; বাটনে মোট দাম লেখা থাকে।
  4. কিনুন ৩ চাপুন।
  5. পেমেন্টের হিসাব দেখায় ওয়ালেট থেকে কত কাটবে আর CZ Pay-তে কত দিতে হবে; এখন পরিশোধ করুন চাপুন।

“হয়ে গেছে”, সাথে অ্যাড-অনের নাম আর মেয়াদ, দেখালে সাথে সাথে বাড়তি লিমিট বা ফিচার চালু।

স্টোরের বিলিং অংশে অ্যাড-অন: পরিমাণ আর কেনার বাটন

টিপ

প্ল্যান ও লিমিট পাতায় কোনো লিমিট ৮০% ছুঁলে, যিনি বিলিং সামলান তিনি সেই লিমিটের কার্ডেই অ্যাড-অন কিনুন লিংক পান। লিংকটা অ্যাড-অন অংশ সরাসরি খুলে দেয়।

মেয়াদ আর আরও এক মাস

  • মাসিক অ্যাড-অন কেনার দিন থেকে এক মাস চলে। নিজে থেকে নবায়ন হয় না; দরকার থাকলে মেয়াদ শেষের আগে আবার কিনুন।
  • লিমিট বাড়ানোর অ্যাড-অন আবার কিনলে আরেকটা যোগ হয়, প্রতিটার নিজের এক মাস।
  • নিজের ডোমেনের মতো চালু-বন্ধ অ্যাড-অন চলার সময় বাটনে লেখা থাকে আরও এক মাস। কিনলে নতুন মাস শুরু হয় চলতি মাস শেষ হওয়ার পর থেকে, তাই কোনো দিন নষ্ট হয় না।
  • মেয়াদ শেষ হলে এক ঘণ্টার মধ্যে বাড়তি লিমিট বা ফিচার বন্ধ হয়ে যায়, স্টোর আবার প্ল্যানের লিমিটে ফেরে (লিমিটের বাইরের জিনিস নিষ্ক্রিয় হয়: ছোট প্ল্যানে নামলে)।
  • যে অ্যাড-অন প্রতি মাসে ফ্রি SMS বা AI ক্রেডিট দেয়, তা প্রতিটা কেনা মাসের জন্য একবারই দেয়, যে মাসে শুরু হয় সেই মাসে।
  • আগে থেকে কেনা মাস (আরও এক মাস) শুরু হয় চলতি মাস শেষ হলে: চলতি মাস ফেরত হলে অ্যাড-অন তখনই বন্ধ হয়, পরের মাস আগেভাগে চালু হয় না।

যে অ্যাড-অন দেখায় না

যে জিনিস স্টোরের প্ল্যানে আগে থেকেই আছে (ফিচার চালু, বা লিমিট সীমাহীন), তার অ্যাড-অন দেখানো হয় না, কারণ কিনলে কিছুই বাড়বে না। যেমন গ্রোথ প্ল্যানে নিজের ডোমেন আগে থেকেই আছে। নিচে লেখা থাকে: “…টা অ্যাড-অন দেখানো হচ্ছে না: এই প্ল্যানে ওগুলো আগে থেকেই আছে বা সীমাহীন।” কেনার মতো কিছু না থাকলে: “এই স্টোরের প্ল্যানে এখন কেনার মতো কোনো অ্যাড-অন নেই।”

নিজের ডোমেনের মতো চালু-বন্ধ অ্যাড-অন স্টোরে যদি মেয়াদ ছাড়াই চালু থাকে (আমাদের দেওয়া, শেষ তারিখ নেই; বা একবারের কেনা), সেটাও আর কেনার জন্য দেখায় না। মেয়াদওয়ালা হলে দেখায়, আবার কিনলে মেয়াদ বাড়ে।

চালু অ্যাড-অন দেখা

স্টোরের প্ল্যান ও লিমিট পাতার অ্যাড-অন কার্ডে চালু অ্যাড-অনের তালিকা, সব স্টাফ দেখতে পারেন: নাম, পরিমাণ, আর কত তারিখ পর্যন্ত (মেয়াদ না থাকলে মেয়াদ নেই)।

আরও দেখুন: প্ল্যান ও লিমিট, প্ল্যান বাছাই ও বদলানো, বিলিং ও ওয়ালেট।