মূল লেখায় যান
CZ Commerceসাহায্য

কুরিয়ার বুকিং নিচ্ছে না

বুকিং ফেরত, কুরিয়ারের বোতাম নেই, "পরিষ্কার উত্তর দেয়নি", কী আর কাজ করছে না, বা Pathao আবার পাসওয়ার্ড চাইছে: কোন বার্তার মানে কী আর কী করবেন।

এই পাতায়

পার্সেল বুক করতে সাধারণত অর্ডার পাতায় (অর্ডার থেকে পার্সেল বুক করা) বা অর্ডারের তালিকায় (কুরিয়ার কলাম) একবার চাপলেই হয়। না হলে প্যানেল কারণ বলে দেয়। নিচে বার্তাটা খুঁজুন।

“কুরিয়ার বুকিং নেয়নি। নিচের কারণ দেখুন।”

বুকিং হয়নি, আর ফর্মের নিচের লাল বাক্সে কারণ লেখা থাকে, সাধারণত ইংরেজিতে। আবার চেষ্টা না করা পর্যন্ত বাক্সটা থাকে। কুরিয়ারের কাছে কিছু তৈরি হয়নি, তাই কারণ ঠিক করে আবার চেষ্টা করা নিরাপদ।

কুরিয়ারের নিজের কারণ (কুরিয়ার যেভাবে পাঠিয়েছে):

  • ফোন নম্বর: কুরিয়ার বাংলাদেশি মোবাইল নম্বর নেয়, যেমন 01711222333। অর্ডারে কাস্টমারের নম্বর ঠিক করুন (অর্ডার বদলানো)।
  • ঠিকানা বা এলাকা: খুব ছোট, বা কুরিয়ার জায়গাটা চিনতে পারছে না। পুরো ঠিকানা লিখুন (বাসা, রোড, এলাকা, থানা, জেলা)। Pathao আর Carrybee-তে বুকিং ফর্মের এলাকা (কুরিয়ারের) দেখুন।
  • ওজন (Pathao): Pathao নেয় ০.৫ থেকে ১০ কেজি। ফর্মে ওজন (গ্রাম), পণ্যের ওজন, বা কার্ডের ডিফল্ট ওজন (গ্রাম) বদলান (বুকিংয়ের ডিফল্ট)।
  • পিকআপ স্টোর (Pathao, Carrybee): বাছা নেই, বা কুরিয়ারের প্যানেলে মুছে ফেলা হয়েছে। স্টোরের তালিকা আনুন চেপে আবার বাছুন (পিকআপ স্টোর)।
  • কুরিয়ারে আপনার অ্যাকাউন্ট নিয়ে কিছু (কোনো সীমা, ব্যালেন্স, অ্যাকাউন্ট আটকে থাকা): এটা শুধু কুরিয়ারই ঠিক করতে পারে; তাদের ফোন করুন।

আমাদের নিজের কারণ:

কারণ কী করবেন
this order already has a parcel on the way একটা অর্ডারে একসাথে একটাই চালু পার্সেল থাকে। কুরিয়ার কার্ডে আগেরটা ক্যানসেল বা ফেরত চান (ক্যানসেল বা ফেরত)
not enough stock to hold for this order: edit it or hold it again অর্ডারের স্টক ধরে রাখার সময় শেষ হয়েছিল, আর এখন স্টক কম। অর্ডারটা বদলান বা স্টক আনুন, তারপর আবার পাঠান
Steadfast is not connected (বা অন্য কুরিয়ার) সেটিংস › কুরিয়ার-এ কুরিয়ারটা যুক্ত করুন (কুরিয়ার যুক্ত করা)
the booking … is being sent right now: … কেউ (বা বাল্ক বুকিং) এই মুহূর্তে এটা পাঠাচ্ছে। একটু পরে অর্ডারটা আবার খুলুন

“অর্ডারটি এখন “…” অবস্থায় আছে, এই অবস্থায় কুরিয়ারে বুকিং যায় না।”

অর্ডারের অবস্থা এমন যেখান থেকে এই কুরিয়ারে বুক করা যায় না। কোন অবস্থায় যায়, বার্তায় লেখা থাকে। পরের ধাপ দিয়ে অর্ডারটা এগিয়ে নিন (যেমন কনফার্ম), তারপর পাঠান। কোন অবস্থায় বুক করা যাবে তা বদলাতে: কোন অর্ডার বুক করা যাবে।

“কুরিয়ারের অ্যাকাউন্ট কাজ করছে না। সেটিংসে গিয়ে আবার যুক্ত করুন।”

কুরিয়ার আপনার সেভ করা কী আর নিচ্ছে না (কুরিয়ারের প্যানেলে বদলানো বা রিসেট হয়েছে)। সেটিংস › কুরিয়ার-এ কুরিয়ারের কার্ডে লেখা থাকে কবে থেকে; কী আবার দিন চেপে আবার দিন (কুরিয়ার কী না নিলে)। মালিক এ নিয়ে ইমেইলও পান, দিনে সর্বোচ্চ একবার।

Pathao এর বদলে ইউজারনেম আর পাসওয়ার্ড আবার চাইতে পারে (ইউজারনেম আর পাসওয়ার্ড আবার দিতে হবে): তার কার্ডে দুটো দিয়ে সেভ করুন চাপুন (Pathao আবার পাসওয়ার্ড চাইলে)।

“কুরিয়ার পরিষ্কার উত্তর দেয়নি: পার্সেল তৈরি হয়েও থাকতে পারে।”

বুকিং কুরিয়ারের কাছে পৌঁছেছে, কিন্তু পরিষ্কার উত্তর ফেরেনি (সংযোগ কেটে গেছে, কুরিয়ারের সার্ভার ধীর বা বিকল)। পার্সেল তৈরি হয়েও থাকতে পারে, না-ও পারে, তাই নিজে থেকে আর পাঠানো হয় না। কুরিয়ারের প্যানেল থেকে দ্বিতীয়বার বুক করবেন না: অর্ডারের কুরিয়ার কার্ডে Steadfast-এ যাচাই করুন (বোতামে কুরিয়ারের নাম থাকে) দিয়ে, বা Pathao হলে তার প্যানেলে খুঁজে মিটিয়ে নিন (কুরিয়ার পরিষ্কার উত্তর না দিলে)।

“পার্সেল এখন কুরিয়ারের কাছে: …”

পার্সেল কুরিয়ারের কাছে থাকা অবস্থায় অর্ডার বাতিল বা বদলাতে চেয়েছেন। আগে অর্ডারের কুরিয়ার কার্ডে ক্যানসেল / ফেরত চান দিন; তারপর কুরিয়ারের খবরে অর্ডার নিজেই বদলায়।

অর্ডারে কুরিয়ারের বোতাম নেই

  • কোনো কুরিয়ার যুক্ত নেই, বা বন্ধ করা: সেটিংস › কুরিয়ার-এ যুক্ত করুন।
  • অর্ডারে আগেই পার্সেল আছে: কার্ডে তখন সেই পার্সেল দেখায়।
  • আপনার রোল: বুক করতে পারেন শুধু অর্ডার বদলানোর অনুমতি থাকা স্টাফ (রোল)।
  • প্ল্যানে নেই: কুরিয়ারের কার্ডে লেখা থাকে আপনার প্ল্যানে এই কুরিয়ার নেই। (প্ল্যানে কী আছে)।

বাল্ক বুকিংয়ে বাদ পড়লে

বাল্ক বুকিং বাদ পড়া অর্ডারের তালিকা আর কারণ দেখায়: আগেই পার্সেল আছে, এই অবস্থায় বুক করা যায় না বা আগের বুকিংয়ের পরিষ্কার উত্তর আসেনি: অর্ডার পাতায় যাচাই করুন (কোনগুলো বাদ পড়ে)। কুরিয়ার যেগুলো নেয়নি, শেষে সেগুলো কুরিয়ারের কারণসহ দেখায় (অগ্রগতি আর ফল)।

বুক হয়েছে, কিন্তু অবস্থা বদলায় না

পার্সেল বুক হয়েছে, কিন্তু অর্ডার কখনো শিপড বা ডেলিভারড হয় না: কুরিয়ারের খবর আমাদের কাছে পৌঁছাচ্ছে না। দেখুন কুরিয়ারের আপডেট আসছে না।

কুরিয়ারের অন্য বার্তা

  • “COD ৳…, কিন্তু অর্ডারে বাকি ৳…”: কুরিয়ার যা তুলবে তা অর্ডারের বাকির সাথে মেলে না; কেন আলাদা বাছুন (কম হলে ছাড় বা লোকসান) বা কারণ লিখুন।
  • “ফর্ম খোলার পর অর্ডারের বাকি টাকা বদলেছে…”: এর মধ্যে কোনো পেমেন্ট যাচাই হয়েছে; COD দেখে আবার বুক করুন।
  • “এই কুরিয়ার একটা পার্সেলে সর্বোচ্চ ৳… তোলে” (Carrybee) বা “সর্বোচ্চ … কেজির পার্সেল নেয়” (Pathao): কিছু টাকা আগে নিন, পার্সেল ভাগ করুন, বা অন্য কুরিয়ারে পাঠান।
  • “এই দোকানের আরেকটা পাঠানো এখনো চলছে…”: আগের বাল্ক পাঠানো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

কুরিয়ারের প্রতিটা বার্তা হুবহু: ত্রুটি-বার্তা: কুরিয়ার। কোন কুরিয়ার কী পারে (বাতিল, রিটার্ন, এক্সচেঞ্জ, রাইডার ডাকা, সীমা): প্রতিটা কুরিয়ার কী পারে।

টিপ

তবুও না মিটলে অর্ডার নম্বর, কুরিয়ার আর লাল বাক্সের লেখা হুবহু কপি করে টিকেট খুলুন।