মূল লেখায় যান
CZ Commerceসাহায্য

ফেসবুক অ্যাডে ল্যান্ডিং পেজ

প্রকাশিত ল্যান্ডিং পেজের লিংক ফেসবুক অ্যাডে বসান, পেজের Pixel ঠিক করুন, তারপর কোন পেজ থেকে কত অর্ডার এল তা ড্যাশবোর্ডে দেখুন।

এই পাতায়

ল্যান্ডিং পেজ বানানোই হয় অ্যাডের জন্য: কাস্টমার অ্যাডে চাপ দিয়ে সরাসরি পণ্যের পেজে আসেন, নিচে ফর্মেই অর্ডার দেন। এখানে দেখুন লিংকটা কোথায় পাবেন, Pixel কীভাবে কাজ করে আর ফলাফল কোথায় দেখবেন।

  1. এডিটরে পেজটা প্রকাশ করুন। ড্রাফট পেজের লিংক কাস্টমার খুলতে পারেন না।
  2. ল্যান্ডিং পেজ তালিকায় পেজের পাশে পেজ খুলুন ↗ ১ চাপুন।
  3. নতুন ট্যাবে লাইভ পেজ খোলে। ঠিকানা বার থেকে লিংকটা কপি করুন, দেখতে এমন: https://আপনার-স্টোর.{root}/lp/eid-panjabi। নিজের ডোমেইন থাকলে সেই ডোমেইনেও /lp/… কাজ করে।
ল্যান্ডিং পেজের তালিকা: প্রকাশিত পেজ আর “পেজ খুলুন”

খেয়াল রাখুন

প্রিভিউর লিংক (?preview= ওয়ালা) অ্যাডে দেবেন না, সেটা শুধু আপনার জন্য। আর অ্যাড চলার সময় পেজের প্রকাশ বন্ধ করবেন না, তাহলে অ্যাডের লিংক আর খুলবে না; ঠিকানাও বদলাবেন না (পুরোনো লিংক শুধু নতুনটায় পাঠিয়ে দেয়, অথচ অ্যাডের লিংক সরাসরি পেজটাই খোলা ভালো)।

  1. Meta Ads Manager-এ (বা পেজ থেকে Boost করার সময়) গন্তব্য হিসেবে Website বাছুন।
  2. Website URL ঘরে কপি করা লিংক বসান।
  3. অ্যাড চালু করার আগে একবার মোবাইলে লিংকটা খুলে দেখে নিন পেজ ঠিকঠাক আসছে আর অর্ডার ফর্ম আছে।

পেজের শেয়ারের ছবি (১২০০×৬৩০) আর SEO শিরোনাম ঠিক করে রাখলে লিংক শেয়ার বা মেসেঞ্জারে পাঠালে সুন্দর দেখায় (সেটিংস)।

পেজের Pixel

স্টোরে Meta Pixel বসানো থাকলে (Pixel ও Conversions API) ল্যান্ডিং পেজেও সেটা চলে: PageView, ViewContent, InitiateCheckout (ফর্মে লেখা শুরু করলে) আর Purchase (অর্ডারের পর)।

আলাদা ব্যবসা বা আলাদা অ্যাড অ্যাকাউন্টের জন্য একটা পেজে অন্য Pixel চাইলে:

  1. এডিটরের সেটিংস ট্যাব খুলুন।
  2. এই পেজের Meta Pixel ID (খালি রাখলে স্টোরের Pixel) ঘরে Pixel ID (শুধু সংখ্যা) দিন।
  3. সেভ হওয়ার পর আবার প্রকাশ করুন চাপুন, তবেই লাইভ পেজে নতুন Pixel বসে।

খালি রাখলে স্টোরের Pixel চলে। Conversions API চালু থাকলে এই পেজের অর্ডারের Purchase সার্ভার থেকেও এই পেজের Pixel-এ যায়, স্টোরের access token দিয়ে। তাই token-টা যেন ওই Pixel-এও কাজ করে (একই Business Manager)।

স্টোরের ট্র্যাকিংয়ের মতোই পেজের নিজের Pixel যোগ করা, বদলানো বা মোছা যায় শুধু মালিক বা অ্যাডমিনের অ্যাকাউন্ট থেকে (কে বদলাতে পারেন)। ম্যানেজার ঘরটা বন্ধ দেখেন, সাথে কারণ লেখা, আর পেজের বাকি সব আগের মতোই বদলাতে পারেন; অন্য Pixel-ওয়ালা পুরোনো সংস্করণে ফেরাও তাঁর জন্য বন্ধ। প্রতিটা বদলে মালিক ইমেইল পান: কোন পেজ, কী বদলেছে আর কে বদলেছেন (যাচাই করা ইমেইল না থাকলে SMS)।

ফলাফল দেখুন

পেজের রিপোর্ট: এডিটরে এই পেজের রিপোর্ট কার্ডে গত ৩০ দিনের ভিজিটর, ফর্ম শুরু, ইনকমপ্লিট, অর্ডার, ডেলিভারি, বিক্রি আর কনভার্শন (এডিটর)। ভিজিটর অনেক কিন্তু ফর্ম শুরু কম হলে পেজের শুরুটা বা দাম নিয়ে ভাবুন; ফর্ম শুরু বেশি কিন্তু অর্ডার কম হলে ইনকমপ্লিট অর্ডারে ফোন করুন।

কোথা থেকে অর্ডার: মার্কেটিং › কোথা থেকে অর্ডার-এ ভাগ থেকে ল্যান্ডিং পেজ বাছলে প্রতিটা পেজের অর্ডার, ডেলিভারি, বাতিল/ফেরত আর বিক্রি পাশাপাশি দেখা যায় (কোথা থেকে অর্ডার)।

মাঝপথে চলে যাওয়া কাস্টমার: ফর্মে ফোন দিয়ে চলে যাওয়া কাস্টমার ইনকমপ্লিট অর্ডার-এ আসেন, উৎস landing_page (ইনকমপ্লিট অর্ডার)।

UTM ট্যাগ

ল্যান্ডিং পেজের লিংকে, স্টোরের লিংকের (পণ্য বা হোমপেজ) মতোই, ?utm_source=facebook&utm_campaign=eid দিলে কোথা থেকে অর্ডার-এ উৎস আর ক্যাম্পেইন আলাদা দেখায়।

টিপ

দুটো অ্যাড বা দুটো অফার তুলনা করতে চাইলে প্রতিটার জন্য আলাদা পেজ রাখুন (ডুপ্লিকেট দিয়ে কপি বানিয়ে)। তারপর ল্যান্ডিং পেজ অনুযায়ী ভাগ করে দেখুন কোনটা বেশি বিক্রি আনছে।

আরও দেখুন: ল্যান্ডিং পেজ · Pixel ও Conversions API