পণ্য
পণ্য যোগ করা, ভ্যারিয়েন্ট আর ছবি, কম্বো, মিডিয়া লাইব্রেরিতে সব ছবি, ক্যাটাগরি, স্টক আর মাল কেনার হিসাব, ক্রেতাদের রিভিউ, আর একসাথে অনেক পণ্য ইমপোর্ট-এক্সপোর্ট।
- পণ্যের তালিকাসব পণ্য এক পাতায়, ক্যাটাগরি, দাম আর স্টকসহ। খুঁজুন, অবস্থা, ক্যাটাগরি, স্টক বা দাম দিয়ে ছাঁকুন, একসাথে অনেক পণ্য চালু বা আর্কাইভ করুন আর Excel-এ নামিয়ে নিন।
- নতুন পণ্য যোগ করানাম, ছবি, সাইজ-রঙের অ্যাট্রিবিউট, দাম, স্টক, ক্যাটাগরি আর SEO দিয়ে পণ্য বানান। ডিজিটাল পণ্যে ফাইল দিন, কেনার পর কাস্টমার ডাউনলোড করবেন।
- ডিজিটাল কোড আর সাবস্ক্রিপশনগিফট কার্ড, লাইসেন্স key বা অ্যাকাউন্টের লগইন বিক্রি করুন। পেমেন্ট যাচাই হলেই ক্রেতা একটা কোড পান, বাকি কোডই স্টক, আর মেয়াদ থাকলে শেষের আগে ক্রেতাকে মনে করানো হয়।
- কম্বো (কয়েকটা পণ্য একসাথে)কয়েকটা পণ্য একসাথে এক দামে বিক্রি করুন, যেমন শাড়ি + ব্লাউজ সেট। কম্বোর স্টক আসে অংশগুলো থেকে, আর অর্ডারে প্রতিটা অংশ আলাদা লাইন হয়।
- ক্যাটাগরিপণ্য সাজাতে ক্যাটাগরি বানান, ৩ স্তর পর্যন্ত (যেমন নারী › শাড়ি › জামদানি)। টেনে ক্রম ও জায়গা বদলান, ছবি, বিবরণ, লিংক আর SEO দিন, ক্যাটাগরির ভেতরে পণ্যের ক্রম আর পণ্যের মূল ক্যাটাগরি ঠিক করুন।
- অ্যাট্রিবিউট (সাইজ, রং)সাইজ, রঙের মতো অ্যাট্রিবিউট আর তাদের মান একবার বানান, যেকোনো পণ্যে বাছুন। মান টেনে সাজান, রঙ বা ছবি দিন, নাম বদলান; কোনো পণ্যে থাকলে মোছা যায় না।
- মিডিয়াদোকানের সব ছবি এক জায়গায়, মিডিয়া লাইব্রেরির মতো। একসাথে অনেক ছবি আপলোড করুন, নাম দিয়ে খুঁজুন, নাম বদলান, বিবরণ (alt text) দিন, ক্রপ করুন, কোথায় ব্যবহার হচ্ছে দেখুন আর অব্যবহৃত ছবি মুছুন। মোছা ছবি ৭ দিন ট্র্যাশে থাকে। একই ছবি দুবার জমা হয় না।
- পণ্যের রিভিউডেলিভারি হওয়া অর্ডারের ক্রেতারা পণ্যে তারা আর দুই লাইন লেখেন। আপনি প্রকাশ করেন, লুকান বা উত্তর দেন; লেখা বা তারা বদলানো যায় না। চাইলে ডেলিভারির পর রিভিউ চেয়ে SMS যায়।
- স্টক আর স্টকের ইতিহাসপ্রতিটা সাইজ-রঙের হাতে কত আছে, কত অর্ডারে আটকানো আর কত বিক্রি করা যায় দেখুন; মাল এলে বা গুনে স্টক বসান, স্টক কমের সতর্কতা ঠিক করুন আর প্রতিটা ওঠানামার ইতিহাস দেখুন।
- সাপ্লায়ার ও ক্রয়কার কাছ থেকে কত দামে মাল কিনলেন লিখে রাখুন, মাল পেলে এক চাপে স্টকে তুলুন, ক্রয়মূল্য নিজে থেকে ঠিক হোক, আর কাকে কত বাকি দেখুন।
- Excel বা CSV দিয়ে পণ্য ইমপোর্টটেমপ্লেট নামিয়ে একসাথে শত শত পণ্য যোগ বা আপডেট করুন। আগে পুরো ফাইল যাচাই হয়, ভুল না থাকলে তবেই ইমপোর্ট। পণ্য, অর্ডার আর কাস্টমার Excel-এ নামানোর নিয়মও এখানে।
