ডিজিটাল কোড আর সাবস্ক্রিপশন
গিফট কার্ড, লাইসেন্স key বা অ্যাকাউন্টের লগইন বিক্রি করুন। পেমেন্ট যাচাই হলেই ক্রেতা একটা কোড পান, বাকি কোডই স্টক, আর মেয়াদ থাকলে শেষের আগে ক্রেতাকে মনে করানো হয়।
এই পাতায়
কোড হলো একটা গোপন লেখা যা ক্রেতা কিনে পান: গিফট কার্ডের নম্বর, সফটওয়্যারের key, বা কোনো অ্যাকাউন্টের লগইন। আপনি আগে থেকে কোডগুলো পণ্যে রাখেন; পেমেন্ট মিললেই প্রতিটা ক্রেতা একটা করে পান।
কোড যোগ করা
- পণ্য খুলুন, ধরন-এ ডিজিটাল বাছুন, সংরক্ষণ করুন। কোডের কার্ড আসে সংরক্ষণের পরে।
- প্রতিটা ভ্যারিয়েন্টের নিজের কোড কার্ড থাকে (ভ্যারিয়েন্ট না থাকলে একটা)। যেমন “১ মাস” আর “১ বছর” আলাদা ভ্যারিয়েন্ট হলে কোডও আলাদা।
- কোড যোগ করুন বাক্সে কোডগুলো পেস্ট করুন, এক লাইনে একটা, তারপর যোগ করুন চাপুন।
- নিচে লেখা আসে কয়টা যোগ হলো, কয়টা আগে থেকেই ছিল (একই কোড দুবার ঢোকে না), আর কয়টা ফাঁকা লাইন বাদ গেল।
একবারে সর্বোচ্চ ১০০০টা কোড, প্রতিটা সর্বোচ্চ ৫০০ অক্ষর।
কয়েকটা ঘরের কোড
অ্যাকাউন্ট বিক্রি করলে একটা কোডে কয়েকটা জিনিস থাকে। সেগুলোর মাঝে | দিন (দুই পাশে ফাঁকা):
[email protected] | Pass123 | PIN 4821
ক্রেতা প্রতিটা ঘর আলাদা লাইনে পান। তালিকায় প্রথম ঘরের সামান্য অংশ দেখায়: অ্যাকাউন্টের লগইনের শুরু আর ইমেইলের ডোমেইন (যেমন wal•••@gmail.com), গিফট কার্ডের শেষ কয়েকটা অক্ষর (যেমন ••••4821)। পাসওয়ার্ড বা PIN কখনো নয়।
স্টক = বাকি কোড
- কার্ডের উপরে চারটা সংখ্যা: বাকি (বিক্রির জন্য), দেওয়া (কোনো অর্ডারে গেছে), খারাপ, বাদ।
- বাকি কোডই ভ্যারিয়েন্টের স্টক। কোড শেষ হলে স্টোরে “স্টক শেষ” দেখায়। আলাদা করে স্টক বসাতে হয় না।
- দেওয়া কোডের অর্ডার বাতিল, ফেরত বা রিফান্ড হলে কোডটা বাদ হয়: ক্রেতা হয়তো দেখে ফেলেছেন, তাই আবার বিক্রি হয় না। নিশ্চিত হলে আবার বিক্রির জন্য রাখুন চাপুন।
তালিকা আর “দেখুন”
তালিকায় প্রতিটা কোডের শেষ কয়েকটা অক্ষর, অবস্থা, কোন অর্ডারে গেছে আর তারিখ থাকে।
- দেখুন: পুরো কোডটা দেখায়, পাশে কপি। লুকান চাপলে আবার ঢাকা। প্রতিবার দেখা স্টোরের অ্যাক্টিভিটি লগে থাকে; একজন মিনিটে সর্বোচ্চ ৩০টা দেখতে পারেন।
- খারাপ: বাকি কোড কাজ না করলে, কারণসহ। আর বিক্রি হয় না, স্টক ১ কমে।
- মুছুন: শুধু বাকি কোড মোছা যায়। দেওয়া কোড ইতিহাসের জন্য থেকে যায়।
পণ্যের কোড যোগ, দেখা বা বদলানো যায় পণ্য, ক্যাটাগরি আর স্টক বদলানো অনুমতি থাকলে; অর্ডারের কার্ডে কোড দেখা, আবার পাঠানো আর বদলানো যায় অর্ডার বদলানোর অনুমতিতে।
কোড কম পড়লে
পেমেন্ট হয়ে গেছে কিন্তু কোড শেষ? যতটা আছে ততটা যায়, বাকিটার জন্য অর্ডার অপেক্ষায় থাকে, আর আপনি স্টক কমের সতর্কবার্তা পান। নতুন কোড যোগ করে কার্ডের অপেক্ষার Nটা অর্ডারে এখন দিন চাপুন, বা অর্ডারের পাতায় এখন দিন।
অর্ডারের পাতায়
কোডের অর্ডারে পণ্যের নিচে ডিজিটাল কোড কার্ড থাকে: প্রতিটা লাইনের কোড (শেষ কয়েকটা অক্ষর), অবস্থা আর মেয়াদ শেষের তারিখ।
- কোড যায় নিজে থেকে: ম্যানুয়াল পেমেন্টে যাচাই হয়েছে চাপলে, বা অর্ডার ডেলিভার্ড হলে। শুধু-ডিজিটাল অর্ডার সব কোড পেলে নিজে থেকে ডেলিভার্ড হয়; কুরিয়ার লাগে না।
- আবার পাঠান: ক্রেতা কোড হারালে আবার পাঠায়, দিনে সর্বোচ্চ ৩ বার।
- বদলে দিন: কোড কাজ না করলে, কারণসহ। পুরনোটা খারাপ হয়, পরের বাকি কোডটা যায় (স্টক ১ কমে), ক্রেতা নতুন কোড পান। মেয়াদ বদলায় না।
- টাইমলাইনে থাকে কখন কোড দেওয়া, বদলানো, আবার পাঠানো বা বাদ হলো, আর ক্রেতা কখন প্রথম দেখলেন। সেখানেও শুধু শেষ কয়েকটা অক্ষর।
ক্রেতা কোড পান SMS-এ একটা লিংকে (লিংক খুললে অর্ডার ট্র্যাকিং পাতায় কোড, “দেখুন” আর প্রতিটা ঘরের “কপি”), আর অর্ডারে ইমেইল থাকলে ইমেইলে সরাসরি কোড। SMS-এ কোড নিজে যায় না। চালু-বন্ধ আর লেখা SMS ও ইমেইল পাতায় (কোড পাঠানো (ডিজিটাল পণ্য; লিংক যায়, কোড নয়))।
মেয়াদ আর রিমাইন্ডার
সাবস্ক্রিপশন হলে (যেমন ৩০ দিনের) ভ্যারিয়েন্টে মেয়াদ (দিন) দিন। দ্রুত বাছাই: ৩০, ৯০, ১৮০, ৩৬৫ দিন; খালি রাখলে মেয়াদ নেই।
- মেয়াদ গোনা হয় কোড দেওয়ার দিন থেকে। অর্ডারের কার্ডে আর ক্রেতার ট্র্যাকিং পাতায় শেষের তারিখ দেখায়।
- শেষের কয়েক দিন আগে (শুরুতে ৩, ১ থেকে ১৪; SMS ও ইমেইল পাতার মেয়াদ শেষের রিমাইন্ডার (ডিজিটাল পণ্য) কার্ডে) ক্রেতা SMS আর ইমেইলে রিনিউয়ের কথা মনে করানো বার্তা পান, পণ্যের লিংকসহ, একবার। বাতিল, ফেরত বা রিফান্ড হওয়া অর্ডারে যায় না, আর একই নম্বর থেকে একই ভ্যারিয়েন্ট আবার কেনা হলেও না।
- অর্ডারের তালিকায় ফিল্টার মেয়াদ শেষ হবে: ৭ দিনে, ৩০ দিনে বা শেষ হয়ে গেছে। রিনিউয়ের জন্য ফোন করতে কাজে লাগে।
শুধু-ডিজিটাল অর্ডার
কার্টে শুধু ডিজিটাল পণ্য থাকলে চেকআউট ছোট হয়:
- ঠিকানা, জেলা, কুরিয়ার আর ডেলিভারি চার্জ চায় না। ফোন নম্বর লাগে, ইমেইল ঐচ্ছিক।
- ক্যাশ অন ডেলিভারি নেই: পুরো টাকা আগে, bKash/Nagad-এর মতো ম্যানুয়াল পেমেন্টে। স্টোরে কোনো ম্যানুয়াল পেমেন্ট চালু না থাকলে অর্ডার হয় না।
- পেমেন্ট যাচাই হলেই কোড যায়।
আরও: পণ্য যোগ করা · অর্ডারের পাতা