মূল লেখায় যান
CZ Commerceসাহায্য

ওয়েবহুক: অর্ডারের অবস্থা নিজে থেকে

ওয়েবহুক বসালে কুরিয়ার পিকআপ, ডেলিভারি আর ফেরতের খবর সাথে সাথে পাঠায়, অর্ডার নিজে থেকে এগোয়। ঠিকানা, token, অবস্থার ব্যাজ, পরীক্ষা আর ওয়েবহুক ছাড়া কী হয়।

এই পাতায়

ওয়েবহুক হলো কুরিয়ারের দিক থেকে আপনার স্টোরে খবর পাঠানোর রাস্তা। পার্সেল পিকআপ, ডেলিভারি বা ফেরত হলেই কুরিয়ার আমাদের জানায়, আর অর্ডারের অবস্থা নিজে থেকে বদলে যায়। প্রতিটা কুরিয়ারে একবার বসালেই হয়।

ঠিকানা কোথায় পাবেন

সেটিংস › কুরিয়ার-এ যুক্ত করা কুরিয়ার খুলুন (কুরিয়ার ট্যাবে খুলুন): তার কার্ডে Webhook: অর্ডারের অবস্থা নিজে থেকে আপডেট অংশ আছে। তালিকায় প্রতিটা কুরিয়ারের ওয়েবহুকের অবস্থা এক লাইনে দেখায়, যেমন “Webhook: চলছে · শেষ খবর: …”।

ওয়েবহুক অংশ: অবস্থা, ঠিকানা, token, পরীক্ষা আর সাম্প্রতিক খবর

Webhook ঠিকানা (Callback URL) ২ সবসময় এমন: https://আপনার-স্টোর.{root}/webhook/steadfast (শেষ শব্দটা কুরিয়ারের নাম: steadfast, pathao, carrybee, paperfly)। নিজের ডোমেইন থাকলেও এই ঠিকানাই দিন, ডোমেইন বদলালেও এটা কাজ করে। পাশের কপি চাপলে কপি হয়।

Token

Token / Secret ৩ দিয়ে কুরিয়ার প্রমাণ করে যে খবরটা সত্যিই তার থেকে এসেছে। token প্রতিটা কুরিয়ারের জন্য আমরাই বানিয়ে দিই।

  • দেখুন / লুকান: token দেখায় বা ঢেকে রাখে।
  • কপি: কুরিয়ারের প্যানেলে বসানোর জন্য কপি করে।
  • নতুন token ৪: নতুন token বানায়। পুরোনোটা সাথে সাথে বন্ধ হয়ে যায়, তাই কুরিয়ারের প্যানেলেও নতুনটা বসাতে হবে, নইলে খবর আসা বন্ধ থাকবে।

token কেউ জেনে গেছে মনে হলেই শুধু নতুন বানান। নতুন করে যুক্ত করুন চাপলে token বদলায় না।

অবস্থার ব্যাজ

শিরোনামের পাশের ব্যাজ ১ বলে খবর আসছে কি না:

  • চলছে: শেষ সাত দিনের মধ্যে খবর এসেছে।
  • সেট হয়নি: এখনো একটাও খবর আসেনি। নতুন বসালে প্রথম আসল খবর না আসা পর্যন্ত এমনই থাকে (পরীক্ষার খবরে বদলায় না)।
  • token মিলছে না: শেষ খবরটা ফিরিয়ে দিয়েছি, কারণ token মেলেনি। কুরিয়ারের প্যানেলে token আবার কপি করে বসান।
  • চুপচাপ: সাত দিনের বেশি কোনো খবর নেই। কুরিয়ারের প্যানেলে ঠিকানা আর token দেখে নিন।

সাম্প্রতিক খবর

সাম্প্রতিক খবর ৬ শুরুতে ভাঁজ করা থাকে: লাইনটায় লেখা থাকে কয়টা খবর আর শেষটা কখন এসেছে। চাপলে শেষ ৫টা খবর খোলে, সময় আর কুরিয়ারের ইভেন্টের নামসহ:

ব্যাজ মানে
অর্ডারে বসেছে খবরটা পার্সেল আর অর্ডারে লাগানো হয়েছে
সারিতে আছে পেয়েছি, এক মুহূর্তের মধ্যে লাগানো হবে
ফিরিয়ে দেওয়া হয়েছে token বা secret মেলেনি, তাই নিইনি
পার্সেল চেনা যায়নি এই পার্সেল আমাদের কাছে বুক হয়নি (যেমন কুরিয়ারের প্যানেল থেকে বুক করা)
বদলানোর কিছু নেই খবরটা কোনো পার্সেলের অবস্থা নিয়ে নয় (যেমন কুরিয়ারের প্যানেলে স্টোর বদলের খবর)
পড়া যায়নি খবরটা পড়া যায়নি

ফিরিয়ে দেওয়া খবর ঘণ্টায় প্রতি কুরিয়ারে ৫০টা পর্যন্ত তালিকায় ওঠে; ওয়েবহুকের ঠিকানাটা খোলা, তাই এর বেশি (বা খুব বড়) কিছু এলে আমরা শুধু ফিরিয়ে দিই, রাখি না।

পরীক্ষা পাঠান

পরীক্ষা পাঠান ৫ চাপলে আমরা কুরিয়ার যেভাবে পাঠায় ঠিক সেভাবে আপনার ঠিকানায় একটা পরীক্ষার খবর পাঠাই। এতে কোনো অর্ডার বদলায় না।

  • “ঠিকানা কাজ করছে, token মিলেছে।”: ঠিকানা আর token দুটোই ঠিক।
  • “ঠিকানায় পৌঁছানো গেল না…”: একটু পরে আবার চেষ্টা করুন, বারবার হলে সাপোর্টে জানান।

পরীক্ষা পাস করা মানে আমাদের দিক ঠিক আছে। কুরিয়ারের প্যানেলে সব ঠিক বসেছে কি না বোঝা যায় প্রথম আসল খবর এলে। ১০ মিনিটে ১০ বার পর্যন্ত পরীক্ষা করা যায়।

ওয়েবহুক না থাকলে

খবর একেবারে থামে না: কোনো চলতি পার্সেলের কয়েক ঘণ্টা খবর না এলে আমরা নিজেরাই কুরিয়ারকে জিজ্ঞেস করি। কত ঘণ্টা পর, সেটা চেকআউট ও চার্জ ট্যাবে সব কুরিয়ারের জন্য কার্ডের কত ঘণ্টা খবর না এলে আমরা জিজ্ঞেস করব ঘরে ঠিক করুন (১ থেকে ৭২, শুরুতে ৬)। অর্ডার পাতার স্ট্যাটাস রিফ্রেশ চাপলে তখনই জিজ্ঞেস করা হয়।

তবু ওয়েবহুক বসিয়ে রাখুন: খবর আসে সাথে সাথে।

কুরিয়ার অনুযায়ী ধাপ

প্রতিটা কার্ডে কুরিয়ারের প্যানেলে যা করবেন অংশে ধাপগুলো লেখা থাকে। বিস্তারিত:

Steadfast

Callback URL আর Auth Token (Bearer) বসান। দেখুন Steadfast-এ ওয়েবহুক বসানো।

Pathao

Callback URL আর Secret বসান, তারপর Pathao-র Integration Secret আমাদের ঘরে আনুন। দেখুন Pathao-তে ওয়েবহুক বসানো।

Carrybee

Webhook Url ঘরে ঠিকানা আর Webhook Secret ঘরে আমাদের secret বসিয়ে All টিক দিন, তারপর Add Webhook চাপুন; Carrybee সাথে সাথে ঠিকানাটা যাচাই করে, ফল কার্ডে দেখায়। দেখুন Carrybee-তে ওয়েবহুক বসানো।

Paperfly

URL আর Secret Key বসান, সব ইভেন্ট বাছুন। দেখুন Paperfly-তে ওয়েবহুক বসানো।

খবর আসছে না? দেখুন ওয়েবহুক কাজ না করলে।