Paperfly-তে ওয়েবহুক বসানো
Paperfly-র ওয়েবহুক সেটিংসে আমাদের ঠিকানা আর token দিন, Event Subscriptions-এ Select All টিক দিয়ে Save করুন, তারপর এখানে পরীক্ষা পাঠান।
এই পাতায়
ওয়েবহুক বসালে Paperfly পার্সেল পিকআপ, ডেলিভারি আর ফেরতের খবর সাথে সাথে পাঠায়, অর্ডার নিজে থেকে এগোয়। একবার বসালেই হয়।
জেনে রাখুন
আগে Paperfly যুক্ত করে নিন (কুরিয়ার যুক্ত করা)। যুক্ত হওয়ার পরই ওয়েবহুক ঠিকানা আর token দেখা যায়।
ঠিকানা আর token কপি করুন
- সেটিংস › কুরিয়ার খুলুন।
- কুরিয়ার ট্যাবে Paperfly-র পাশে খুলুন চাপুন। কার্ডে Webhook: অর্ডারের অবস্থা নিজে থেকে আপডেট অংশটা খুঁজুন।
- Webhook ঠিকানা (Callback URL) ১ এর পাশের কপি চাপুন।
- Token / Secret ২ এর নিচের কপি চাপুন।

ঠিকানাটা দেখতে এমন: https://আপনার-স্টোর.{root}/webhook/paperfly।
Paperfly-র প্যানেলে বসান
- Paperfly প্যানেলে লগইন করে ওয়েবহুক সেটিংসের পাতা খুলুন (Developer বা Webhooks অংশে থাকে)।
- URL ঘরে কপি করা ঠিকানা বসান।
- Secret Key ঘরে কপি করা token বসান।
- Event Subscriptions-এ Select All টিক দিন।
- Save চাপুন।
টিপ
পাতাটা খুঁজে না পেলে Paperfly-র অ্যাকাউন্ট ম্যানেজারকে ঠিকানা আর token দিয়ে বলুন, তারা চালু করে দেবে।
কাজ করছে কি না দেখুন
আমাদের ড্যাশবোর্ডে ফিরে পরীক্ষা পাঠান ৩ চাপুন। আমরা Paperfly-র মতো করে একটা পরীক্ষার খবর পাঠাই।
- “ঠিকানা কাজ করছে, token মিলেছে।” দেখালে আমাদের দিক ঠিক।
- প্রথম আসল খবর এলে কার্ডে চলছে আসবে, আর নিচে লেখা থাকবে Paperfly কোন হেডারে token পাঠাচ্ছে (“Paperfly token পাঠাচ্ছে এই হেডারে: …”)। সাপোর্টের সাথে কথা বলতে এটা কাজে লাগে।
- token মিলছে না দেখালে Paperfly-র Secret Key ঘরে token আবার কপি করে বসান।
নতুন token বানালে
নতুন token চাপলে পুরোনো token সাথে সাথে বন্ধ হয়। Paperfly-র Secret Key ঘরে নতুনটা বসিয়ে Save করুন, নইলে খবর আসা বন্ধ থাকবে।
জেনে রাখুন
Paperfly-তে পার্সেল বাতিলের API নেই: বাতিল করতে হয় Paperfly-র প্যানেল থেকে। ওয়েবহুক বসানো থাকলে বাতিলের খবরও নিজে থেকে চলে আসে।
