মূল লেখায় যান
CZ Commerceসাহায্য

রিডাইরেক্ট

পণ্য, ক্যাটাগরি বা পেজের লিংক বদলালে পুরোনো লিংক নিজে থেকেই নতুনটায় নিয়ে যায়। আগের ওয়েবসাইটের পুরোনো লিংকের জন্য নিজেও রিডাইরেক্ট যোগ করা যায়।

এই পাতায়

কোনো পণ্যের লিংক ফেসবুক পোস্টে, বিজ্ঞাপনে বা মেসেজে ছড়িয়ে আছে, এখন পণ্যের লিংক (slug) বদলালেন। পুরোনো লিংকে এলে কাস্টমার “পাওয়া যায়নি” দেখবেন না: স্টোর তাঁকে নতুন লিংকে পাঠিয়ে দেয়। একে বলে রিডাইরেক্ট (৩০১)। Google আর অন্য সার্চ ইঞ্জিনও এতে বোঝে পাতাটা সরে গেছে, পুরোনো লিংকের র‍্যাংকিং নতুনটায় যায়।

নিজে থেকে যা হয়

এগুলোর লিংক বদলালে পুরোনো লিংক থেকে নতুনটায় রিডাইরেক্ট নিজে থেকে তৈরি হয়:

  • পণ্য (/p/…), যদি পণ্যটা কখনো চালু ছিল
  • ক্যাটাগরি (/c/…)
  • স্টোরের পেজ (/pages/…), যদি পেজটা প্রকাশিত ছিল
  • প্রকাশিত ল্যান্ডিং পেজ (/lp/…)

একই জিনিসের লিংক কয়েকবার বদলালেও সব পুরোনো লিংক সরাসরি সবশেষ লিংকে যায়, মাঝে ঘুরে না। পুরোনো লিংকটা আবার কোনো পণ্য বা পেজ নিলে সেই রিডাইরেক্ট নিজে থেকে মুছে যায়, তখন লিংকটা নতুন পণ্য বা পেজ খোলে।

তালিকা দেখুন

  1. সেটিংস › SEO ও AI সার্চ খুলে নিচে রিডাইরেক্ট কার্ডে রিডাইরেক্ট দেখুন চাপুন।
  2. তালিকায় প্রতিটা রিডাইরেক্টের পুরোনো ১ আর নতুন ২ ঠিকানা, ধরন ৩ (নিজে থেকে বা নিজে যোগ করা) আর কতবার ব্যবহার হয়েছে (ব্যবহার ৪) দেখা যায়।
  3. কোনোটা আর না লাগলে সারির শেষের মেনু ৫ থেকে মুছুন। এরপর পুরোনো লিংকে “পাওয়া যায়নি” দেখাবে।

জেনে রাখুন

ব্যবহারের সংখ্যা আনুমানিক। একই লিংক অল্প সময়ের মধ্যে বারবার খোলা হলে স্টোর দ্রুত দেখাতে আগের উত্তরটাই দেয়, তখন প্রতিবার গোনা হয় না।

রিডাইরেক্টের তালিকা: পুরোনো আর নতুন ঠিকানা, ধরন, ব্যবহার আর সারির মেনু

নিজে রিডাইরেক্ট যোগ করুন

আগে অন্য কোনো ওয়েবসাইটে দোকান ছিল, আর সেই ঠিকানার লিংক এখনো মানুষের কাছে আছে? সেগুলো নতুন স্টোরের পাতায় পাঠাতে:

  1. রিডাইরেক্ট পাতার নতুন রিডাইরেক্ট ঘরে পুরোনো ঠিকানা ১ দিন, যেমন /old-page.html। পুরো লিংক দিলেও চলে, শুধু পথটুকু রাখা হয়।
  2. নতুন ঠিকানা ২ দিন: এই স্টোরেরই একটা ঠিকানা, যেমন /p/new-product বা /c/eid-collection।
  3. যোগ করুন ৩ চাপুন।
নতুন রিডাইরেক্ট: পুরোনো ঠিকানা, নতুন ঠিকানা আর যোগ করুন

পুরোনো ঠিকানা হিসেবে হোম পেজ, কার্ট, চেকআউট, অ্যাকাউন্ট বা এখন চালু থাকা কোনো পণ্য/পেজের ঠিকানা দেওয়া যায় না। নিজে যোগ করা রিডাইরেক্ট সর্বোচ্চ ২,০০০টা রাখা যায়।

সার্চ ইঞ্জিনকে জানানো (IndexNow)

পণ্য, ক্যাটাগরি, পেজ বা ল্যান্ডিং পেজ চালু হলে, বদলালে বা মুছলে স্টোর এক মিনিটের মধ্যে নিজে থেকে Bing, Yandex, Seznam, Naver আর IndexNow-এর অন্য সার্চ ইঞ্জিনকে জানায়, যাতে তারা পাতাটা তাড়াতাড়ি আবার পড়ে। আপনাকে কিছু করতে হবে না। এটা শুধু স্টোরের প্রধান ঠিকানার জন্য হয় (নিজের ডোমেইন থাকলে সেটা)।

Google IndexNow নেয় না। Google আপনার স্টোরের sitemap পড়ে নতুন আর বদলানো পাতা খুঁজে নেয় (SEO ও AI সার্চ)।