পার্সেল ট্র্যাকিং
পার্সেলের প্রতিটা অবস্থার মানে, অর্ডার কীভাবে নিজে থেকে এগোয়, কুরিয়ারের খবরে অর্ডার কোন নিজের স্ট্যাটাসে বসবে, আর কাস্টমার কীভাবে ট্র্যাকিং পাতা আর শিপড SMS থেকে পার্সেল দেখেন।
এই পাতায়
বুক করার পর পার্সেলের খবর কুরিয়ারের ওয়েবহুক থেকে সাথে সাথে আসে, না হলে কয়েক ঘণ্টা পর আমরা নিজেরাই জিজ্ঞেস করি (ওয়েবহুক)। প্রতিটা খবরে অর্ডার পাতার কুরিয়ার কার্ড বদলায়, আর দরকার হলে অর্ডারও এগোয়।
পার্সেলের অবস্থা
| অবস্থা | মানে | অর্ডার যা হয় |
|---|---|---|
| বুক হয়েছে | কুরিয়ার বুকিং নিয়েছে, এখনো তোলেনি | বুক করলে অর্ডারের অবস্থা অনুযায়ী |
| পিকআপ হয়েছে | রাইডার পার্সেল তুলেছে | শিপড |
| পথে আছে | হাব থেকে হাবে যাচ্ছে | শিপড |
| ডেলিভারিতে বেরিয়েছে | আজ কাস্টমারের কাছে যাচ্ছে | শিপড |
| হোল্ডে | কোনো কারণে আটকে আছে; হোল্ডের কারণ দেখায় | বদলায় না |
| ডেলিভারড | কাস্টমার নিয়েছেন | ডেলিভারড |
| আংশিক ডেলিভারড | কিছু পণ্য নিয়েছেন | আংশিক ডেলিভারড |
| ফেরত আসছে | পার্সেল আপনার দিকে ফিরছে | সাথে সাথে রিটার্ন; স্টক পার্সেল হাতে আসার অপেক্ষায় (স্টকের নিয়ম) |
| ফেরত এসেছে | পার্সেল আপনার হাতে | রিটার্ন (স্টকের নিয়ম) |
| বাতিল | পিকআপের আগে বুকিং বাতিল | শিপড থাকলে কনফার্মড-এ ফেরে |
| সমস্যা | কুরিয়ারের এমন খবর যা আমরা চিনি না | বদলায় না |
অর্ডার কীভাবে এগোয়
- অবস্থা শুধু সামনে যায়। পুরোনো বা দেরিতে আসা খবর নতুন অবস্থাকে পিছিয়ে দেয় না।
- নতুন বা হোল্ডে থাকা অর্ডার পিকআপের খবরে আগে কনফার্মড, তারপর শিপড হয়।
- কখনো পাশে লেখা থাকে “(রাইডারের কথা, কুরিয়ারের নিশ্চিতকরণ বাকি)”: রাইডার ডেলিভারি দেখিয়েছে, কুরিয়ার এখনো নিশ্চিত করেনি। নিশ্চিত না হওয়া পর্যন্ত অর্ডার বদলায় না; কুরিয়ার নিশ্চিত করলে অর্ডার নিজে থেকে এগোয়।
- প্রতিটা খবর পার্সেলের ইতিহাস-এ থাকে, আর অর্ডারের টাইমলাইনেও আসে।
- ফেরত আসছে বলার পর কুরিয়ার পার্সেলটা ডেলিভারি দিয়ে ফেললে, স্টকে তখনো কিছু না ফিরে থাকলে অর্ডার নিজে থেকে আবার ডেলিভারড হয়। না হলে রিটার্ন-ই থাকে, আর টাইমলাইনে লেখা আসে কুরিয়ারের সাথে মিলিয়ে নিতে (ফেরত পার্সেল আর স্টক)।
- এখনই জানতে চাইলে স্ট্যাটাস রিফ্রেশ চাপুন।
- কুরিয়ারের কোনো ওয়েবহুক এলে আমরা দেড় মিনিট পর নিজেই একবার স্ট্যাটাস রিফ্রেশ করি: অনেক কুরিয়ার সব খবর ওয়েবহুকে পাঠায় না (যেমন Steadfast-এর ওয়্যারহাউসের লাইন), শুধু নিজের স্ট্যাটাসে রাখে। একই পার্সেলে পরপর কয়েকটা ওয়েবহুক এলে একবারই জিজ্ঞেস করা হয়।
- আংশিক ডেলিভারড পার্সেল, কাস্টমারের না-নেওয়া পণ্য আপনার কাছে ফেরার সময়ও আংশিক ডেলিভারড-ই থাকে, সব কুরিয়ারে; কখনো রিটার্ন হয়ে যায় না। টাইমলাইনে লেখা আসে সেগুলো স্টকে তুলতে (আংশিক ডেলিভারি)।
Steadfast: তাদের নিজের ট্র্যাকিং আর আপনার রিটার্ন রিকোয়েস্ট
অর্ডার পাতা থেকে Steadfast-এ বুক করা পার্সেলে কুরিয়ার কার্ড Steadfast নিজে যা বলে তাও দেখায়:
- Steadfast-এর ট্র্যাকিং: পার্সেলের Steadfast-এর নিজের ইতিহাস (তৈরি হলো, ওয়্যারহাউসে গেল, রাইডারকে দেওয়া হলো…), পুরোনোটা আগে, প্রতিটা লাইনের সময়সহ। এতে রাইডারের ফোন নম্বর থাকলে পুরোটা দেখায়, নম্বরে চাপলে ফোন থেকে সরাসরি কল যায়। প্রতিবার স্ট্যাটাস রিফ্রেশ চাপলে আবার পড়া হয়; আর চুপচাপ পার্সেলের খবর আমরা নিজে জিজ্ঞেস করে যদি এমন খবর পাই যা ওয়েবহুকে আসেনি, তখনও নিজে থেকে। যে লাইন বলে পার্সেল এগিয়েছে (পিকআপ, হাবে, রাইডারের কাছে), তাতে এখানেও পার্সেল এগোয়।
- রিটার্ন রিকোয়েস্ট: এই কার্ড থেকে বাতিল বা ফেরত চাইলে, কার্ডে দেখায় Steadfast-এ আপনার রিকোয়েস্ট কোন অবস্থায়: পাঠানো হয়েছে, অপেক্ষায়, অনুমোদিত ইত্যাদি। আবার পড়তে স্ট্যাটাস রিফ্রেশ চাপুন। পড়লে Steadfast-এ কিছু বদলায় না।
হাতে লেখা পার্সেলে (Steadfast-এর প্যানেলে বুক করা) এ দুটো থাকে না।
কুরিয়ার টাকা দিলে
কুরিয়ার পার্সেলের টাকা আপনাকে পরিশোধ করলে কুরিয়ার কার্ডে সবুজ এক লাইন দেখায়:
- Steadfast: “Steadfast পরিশোধ করেছে <তারিখ> (SFC-…)”: Steadfast-এর নিজের পেমেন্টের তালিকায় যে পরিশোধে পার্সেলটা আছে, সেটা “paid” হওয়ার সময় আর তার নম্বর (ব্যাংক স্টেটমেন্টে মেলাতে, রিপোর্ট → Steadfast পরিশোধ)। Steadfast-এর “payment request” খবর এলে আর কিছু বদলায় না, ১০ মিনিট পরে পেমেন্টের তালিকা পড়া হয়; টাকা আসলে ব্যাংকে গেলে (“paid”) তবেই লাইনটা আসে। একই সাথে পার্সেলের কুরিয়ার কত তুলেছে (আগে জানা না থাকলে) আর COD চার্জ (পরিশোধের COD চার্জ পার্সেলগুলোর মধ্যে ভাগ করে, আগে লেখা না থাকলে) বসে যায়।
- Pathao, Carrybee, Paperfly: “<কুরিয়ার> invoice/পরিশোধ করেছে <তারিখ>”: কুরিয়ার পার্সেলটার “paid” বা invoice-এর খবর যখন পাঠিয়েছে। invoice মানেই পরিশোধ ধরা হয়।
এই লাইন আসার পরেই পার্সেলের টাকা হোমের টাকা হাতে এসেছে-তে যায়; তার আগে থাকে “কুরিয়ারের কাছে আছে”-তে।
কুরিয়ারের খবরে অর্ডার কোন স্ট্যাটাসে যাবে
ওপরের টেবিলের “অর্ডার যা হয়” কলাম আজকের নিয়ম। অর্ডারে নিজের স্ট্যাটাস ব্যবহার করলে ঠিক করে দিতে পারেন, কুরিয়ারের কোন খবরে অর্ডার কোন নামে বসবে, যেমন ডেলিভারিতে বেরিয়েছে খবরে “ডেলিভারিম্যানের কাছে”।
- সেটিংস › কুরিয়ার-এর স্ট্যাটাস মিলানো ট্যাব খুলুন। সেখানে কুরিয়ারের খবরে অর্ডার কোন স্ট্যাটাসে যাবে কার্ড।
- যে খবরে নাম চান, তার ঘর থেকে বাছুন, যেমন ডেলিভারিতে বেরিয়েছে ১ বা হোল্ডে ২।
- সংরক্ষণ ৩ চাপুন।

মূল ধাপ কুরিয়ারের খবরই ঠিক করে, কারণ স্টক আর টাকার হিসাব তার ওপর: ডেলিভারড খবরে অর্ডার কখনো ক্যানসেল হয় না। আপনি বাছেন শুধু সেই ধাপের ভেতরের নাম, তাই প্রতিটা ঘরে শুধু সেই ধাপের স্ট্যাটাস আসে, “শিপড › কুরিয়ারে হোল্ড”-এর মতো করে লেখা।
| খবর | অর্ডারের ধাপ | ঘরে যা বাছা যায় |
|---|---|---|
| বুক হয়েছে | বুক করলে অর্ডারের অবস্থা যা বলে: প্যাক হচ্ছে বা শিপড | সেই ধাপের স্ট্যাটাস |
| পিকআপ হয়েছে, পথে আছে, ডেলিভারিতে বেরিয়েছে | শিপড | শিপডের স্ট্যাটাস, প্রতিটা খবরে আলাদা |
| হোল্ডে, সমস্যা | বদলায় না | শিপডের স্ট্যাটাস; বসে শুধু অর্ডার শিপড থাকলে |
| ফেরত আসছে | রিটার্ন | রিটার্নের স্ট্যাটাস, যেমন “ফেরত আসছে”; কিছু না বাছলে ফেরত এসেছে-তে যা বাছা |
| ডেলিভারড | ডেলিভারড | ডেলিভারডের স্ট্যাটাস |
| আংশিক ডেলিভারড | আংশিক ডেলিভারড | আংশিক ডেলিভারডের স্ট্যাটাস |
| ফেরত এসেছে | রিটার্ন | রিটার্নের স্ট্যাটাস; বসে পার্সেল হাতে পৌঁছালে। কিছু না বাছলে “ফেরত আসছে”-র নাম সরে শুধু রিটার্ন থাকে |
| বাতিল | শিপড থাকলে কনফার্মড (পিকআপের আগে বাতিল) | কনফার্মডের স্ট্যাটাস |
- প্রতিটা ঘরে শুরুতে বাছা থাকে “… (আজকের মতো)” বা বদলাবে না (আজকের মতো), মানে আজকের নিয়ম। কিছু না বদলালে সব আগের মতোই চলে।
- সব কুরিয়ারের জন্য একটাই তালিকা।
- নিজের কোনো স্ট্যাটাস না থাকলে কার্ডে লেখা থাকে সব খবরে আজকের মতোই চলবে, সাথে স্ট্যাটাস বানান (সেটিংস → অর্ডার) লিংক।
- হাতে বসানো স্ট্যাটাস: পরের খবর অর্ডারকে অন্য ধাপে নিলে, বা খবরে নিজের স্ট্যাটাস বাছা থাকলে, নাম বদলায়। যে খবর অর্ডারকে একই ধাপে রাখে আর তাতে আজকের নিয়ম বাছা, তাতে আপনার হাতে বসানো নাম থেকে যায়।
- বাছা স্ট্যাটাস পরে আর্কাইভ বা মুছে ফেললে, বা বুক করলে অর্ডারের অবস্থা বদলালে, সেটা আর খাটে না: সেই খবরে আবার আজকের নিয়ম চলে, আর ঘরের নিচে কারণ লেখা থাকে। চাইলে অন্য একটা বাছুন।
- ১৩ অক্টোবর ২০২৬ থেকে ফেরত আসছে খবরে অর্ডার সাথে সাথে রিটার্ন হয়, তাই এতে আগে বাছা শিপডের স্ট্যাটাস আর খাটে না: রিটার্নের একটা বাছুন।
- রাইডারের কথা (কুরিয়ারের নিশ্চিতকরণ বাকি) আর এক্সচেঞ্জের পার্সেলে এই তালিকা খাটে না।
- খবরে বসা স্ট্যাটাসে SMS চালু থাকলে সেটাও যায় (এই স্ট্যাটাসে SMS)।
কাস্টমারের ট্র্যাকিং পাতা
আপনার স্টোরে /track পাতা আছে (যেমন https://আপনার-স্টোর.{root}/track)। কাস্টমার অর্ডার নম্বর আর যে মোবাইলে অর্ডার করেছেন তা দেন। নম্বর প্রিফিক্সসহ বা ছাড়া, # দিয়ে বা না দিয়ে, যেভাবেই লিখুন চলে (অর্ডার নম্বর)।
- শুরুতে মোবাইলে একটা ৬ সংখ্যার SMS কোডও চাওয়া হয়, যাতে অন্য কেউ নম্বর জেনে অর্ডার দেখতে না পারে। প্রতিটা কোডে SMS ক্রেডিট লাগে।
- চাইলে শুধু অর্ডার নম্বর + মোবাইল রাখতে পারেন। SMS পাঠানো না গেলে (গেটওয়ে নেই বা ক্রেডিট শেষ) ট্র্যাকিং নিজে থেকেই এভাবে চলে, বন্ধ হয় না। কোথায় বদলাবেন: SMS সেটিংসে অর্ডার ট্র্যাকিং।
- পাতায় দেখায় অর্ডারের অবস্থা, পণ্য, মোট আর বাকি টাকা, পার্সেলের অবস্থা (কাস্টমারের সহজ ভাষায়), কুরিয়ারের আইডি আর কুরিয়ারের সাইটে ট্র্যাক করার লিংক।
- ডিজিটাল পণ্যের ডাউনলোড লিংক শুধু ফোনে আসা কোড দেওয়ার পরে দেখায়, “শুধু অর্ডার নম্বর + মোবাইল” বেছে নিলেও। স্টোর SMS পাঠাতে না পারলে, অর্ডারে ইমেইল থাকলে পাতায় বলা হয় লিংক ইমেইলে গেছে (ঠিকানাটা দেখায়
r***@gmail.com-এর মতো করে); ইমেইল না থাকলে কাস্টমারকে আপনার সঙ্গে যোগাযোগ করতে বলা হয় (ডিজিটাল পণ্য)। - ডাউনলোড ইমেইলের ফাইল ডাউনলোড করুন বোতাম এই পাতায় অর্ডার আর তার ফাইলগুলো সরাসরি খোলে, কোনো ফর্ম ছাড়া, ৭ দিন। তারপর পাতায় বলা হয় লিংকের মেয়াদ শেষ, আর সাধারণ ফর্মটা দেখায়।
- অবস্থার নাম: অর্ডার এমন নিজের স্ট্যাটাসে থাকলে যেটায় ক্রেতা দেখবেন চালু, সেই নাম; না হলে মূল ধাপের নাম (আপনি ধাপের নাম বদলে থাকলে সেই নাম)।
শিপড SMS
অর্ডার শিপড হলে কাস্টমার একটা SMS পান (নতুন স্টোরে চালু থাকে): কোন কুরিয়ারে গেছে, ডেলিভারিতে কত দিতে হবে, আর ট্র্যাকিং পাতার ছোট লিংক। কুরিয়ার ছাড়া শিপড হওয়া অর্ডারে একই লেখা যায়, শুধু কুরিয়ারের নাম ছাড়া। লেখা বদলাতে বা বন্ধ করতে: SMS আর ইমেইল।
