আমার প্রোফাইল
প্রোফাইলে আপনার নাম, ভাষা আর থিম, লগইনের ইমেইল আর মোবাইল নম্বর, আর পাসওয়ার্ড বদলান, আর কেউ অ্যাকাউন্ট ফিরিয়ে নিতে চাইলে কী হয় জানুন। এখানে যা বদলাবেন তা আপনার সব প্যানেলে একসাথে বদলায়।
এই পাতায়
প্রোফাইল আপনার নিজের, কোনো একটা স্টোরের নয়। কোনো স্টোরের ভেতর থেকে, অ্যাকাউন্টের পাতা থেকে বা অ্যাডমিন প্যানেল থেকে, যেখান থেকেই বদলান, সবখানে একই থাকে।
প্রোফাইল খোলা
- স্টোরের ভেতরে: মেনুর নিচে আপনার নামে চাপুন (নামের নিচে লেখা থাকে অ্যাকাউন্ট), তারপর প্রোফাইল।
- অ্যাকাউন্টের পাতায় (আমার স্টোর, ওয়ালেট ইত্যাদি): মেনুর নিচে আপনার নামে চাপুন (নামের নিচে লেখা থাকে প্রোফাইল)।
- ফোনে: নিচের বারে আরও চাপুন, তারপর আপনার নামে (স্টোরের ভেতরে থাকলে তারপর প্রোফাইল)।
আমার প্রোফাইল পাতার উপরে আপনার নাম, ইমেইল, মোবাইল আর কবে থেকে সদস্য তা দেখা যায়।

নাম, ভাষা আর থিম
- ব্যক্তিগত তথ্য কার্ডে নাম ১ ঠিক করুন (২ থেকে ৮০ অক্ষর)।
- ভাষা ২ বেছে নিন: বাংলা বা English। আপনার সব প্যানেল, আর আপনার কাছে আসা ইমেইল ও SMS এই ভাষায় আসবে।
- থিম বেছে নিন: লাইট, ডার্ক বা সিস্টেম (ফোন/কম্পিউটারের সেটিং অনুযায়ী)।
- সেভ করুন ৩ চাপুন।
উপরের বারের বোতাম দিয়েও ভাষা আর থিম বদলানো যায় (ভাষা আর থিম)।
ইমেইল বদলানো
লগইন আর পাসওয়ার্ড রিসেটের লিংক এই ইমেইলে যায়। পাশে যাচাই করা বা যাচাই বাকি লেখা থাকে।
- ইমেইল কার্ডে ইমেইল বদলান ৪ চাপুন।
- নতুন ইমেইল দিন।
- নিরাপত্তার জন্য এখনকার পাসওয়ার্ড দিন।
- পুরোনো ইমেইল যাচাই করা থাকলে, আর সেটা হ্যাক বা বন্ধ হয়ে গিয়ে থাকলে, পুরনো ইমেইলে আমি আর ঢুকতে পারি না (হ্যাক হয়েছে বা বন্ধ)-এ টিক দিন (নিচে দেখুন)।
- যাচাইয়ের লিংক পাঠান চাপুন। অ্যাকাউন্টে যাচাই করা মোবাইল নম্বর, অথেন্টিকেটর অ্যাপ বা যাচাই করা ইমেইল থাকলে আগে একটা কোড চাওয়া হয়, যাতে বোঝা যায় এটা আপনিই (আপনিই কি না নিশ্চিত করা): কোডটা দিয়ে নিশ্চিত করুন চাপুন। তারপর নতুন ঠিকানায় একটা লিংক যায়।
- নতুন ইমেইলের লিংকটা খুলে হ্যাঁ, ইমেইল যাচাই করুন চাপুন। তখনই ইমেইল বদলায়, আর নতুন ঠিকানা যাচাই হয়ে যায়। অন্য সব ডিভাইস থেকে লগআউট হয়ে যায়।
লিংক ২৪ ঘণ্টা কাজ করে। খোলার আগ পর্যন্ত পুরোনো ইমেইলই চালু থাকে, কার্ডে লেখা থাকে কোন ঠিকানায় লিংক গেছে। অন্য অ্যাকাউন্টে থাকা ইমেইল নেওয়া যায় না। পুরোনো ঠিকানা যাচাই করা থাকলে সেখানে সাথে সাথে খবর যায়, বদল বাতিলের বোতামসহ, আর ৭ দিন পর্যন্ত সেই ঠিকানা দিয়েও পাসওয়ার্ড রিসেট করা যায় (তবে সেটা ২৪ ঘণ্টা অপেক্ষার উদ্ধার)। দিনে সর্বোচ্চ ৫টা যাচাইয়ের লিংক পাঠানো যায়।
মোবাইল নম্বর
মোবাইল নম্বর দিয়েও লগইন করা যায়, আর জরুরি SMS এই নম্বরে আসে। প্রত্যেক অ্যাকাউন্টে একটা যাচাই করা নম্বর লাগে, আর এক নম্বরে একটাই অ্যাকাউন্ট।
- মোবাইল নম্বর কার্ডে নম্বর বদলান ৫ চাপুন।
- নতুন মোবাইল নম্বর দিন, যেমন
01812345678। - এখনকার পাসওয়ার্ড দিন।
- পুরোনো নম্বর যাচাই করা থাকলে, আর সেই SIM হারিয়ে বা চুরি হয়ে গিয়ে থাকলে, পুরনো SIM হারিয়েছে বা চুরি হয়েছে-এ টিক দিন (নিচে দেখুন)।
- কোড পাঠান চাপুন। অ্যাকাউন্টে যাচাই করা নম্বর, অথেন্টিকেটর অ্যাপ বা যাচাই করা ইমেইল থাকলে আগে একটা কোড চাওয়া হয়, যাতে বোঝা যায় এটা আপনিই (আপনিই কি না নিশ্চিত করা): কোডটা দিয়ে নিশ্চিত করুন চাপুন। তারপর নতুন নম্বরে SMS-এ ৬ সংখ্যার কোড যায়।
- কোডটা লিখুন; ৬টা অঙ্ক হলেই নিজে থেকে যাচাই হয়, আলাদা করে যাচাই করুন চাপতে হয় না। “মোবাইল নম্বর বদলেছে।” দেখালে কাজ শেষ। অন্য সব ডিভাইস থেকে লগআউট হয়ে যায়, পুরোনো নম্বরে SMS আর যাচাই করা ইমেইলে খবর যায়, আর ৭ দিন পর্যন্ত পুরোনো নম্বরেও পাসওয়ার্ড রিসেটের লিংক যেতে পারে।
কোড ৫ মিনিট কাজ করে, ৫ বার ভুল হলে নতুন কোড নিতে হয়। কোড না এলে আবার পাঠান চাপুন; পাসওয়ার্ড বা নিশ্চিত করার কোড আবার লাগে না। নতুন কোড পাঠানো যায় আগেরটার ৬০ সেকেন্ড পরে, সর্বোচ্চ ৩ বার; তারপর ফর্ম আবার শুরু থেকে।
খেয়াল রাখুন
নম্বর যাচাই করা না থাকলে প্যানেল ব্যবহার করা যায় না: লগইনের পর আগে মোবাইল নম্বর যাচাই করুন পাতা আসে। নম্বর আর পাসওয়ার্ড দিয়ে কোড পাঠান চাপুন, SMS-এর কোড দিন, তারপর সব খুলে যাবে। পাশের লগআউট দিয়ে বের হয়েও যেতে পারেন।
WhatsApp দিয়ে যাচাই
প্ল্যাটফর্মে চালু থাকলে নতুন (বা যাচাই না হওয়া) নম্বরে SMS-এর বদলে আগে WhatsApp দিয়ে যাচাই করুন আসে: ফোনে বোতামটা চাপলে WhatsApp-এ মেসেজ লেখা থাকে, কম্পিউটারে QR স্ক্যান করুন বা WhatsApp Web / Desktop-এ খুলুন চাপুন, তারপর Send। মেসেজটা সেই নতুন নম্বরের WhatsApp থেকেই যেতে হবে; এলেই নম্বর বদলে যায়, কোড টাইপ করতে হয় না। নিচে WhatsApp-এ কোড পাঠান আর SMS-এ কোড পাঠান থাকে; WhatsApp-এ কোড না পৌঁছালে সেটা নিজে থেকে SMS-এ যায়।
আপনিই কি না নিশ্চিত করা
শুধু পাসওয়ার্ড দিয়ে ইমেইল বা মোবাইল নম্বর বদলানো, টু-স্টেপ লগইন চালু করা বা অ্যাকাউন্ট উদ্ধার বাতিল করা যায় না: কেউ পাসওয়ার্ড জেনে গেলেও যেন অ্যাকাউন্ট নিয়ে নিতে না পারে। তাই অ্যাকাউন্ট এখন যেখানে পৌঁছায় সেখান থেকে একটা ৬ সংখ্যার কোড চাওয়া হয় (নিশ্চিত করার কোড): যাচাই করা মোবাইলে SMS, অথবা অথেন্টিকেটর অ্যাপের কোড, অথবা যাচাই করা ইমেইলে পাঠানো কোড। প্রথমটা নিজে থেকে যায়। কোড ৫ মিনিট কাজ করে, ৫ বার ভুল চলে, আর শুধু যে কাজ চেয়েছেন সেটার জন্যই।
- নতুন বসানো অথেন্টিকেটর অ্যাপ ৭ দিন পর থেকে এখানে চলে, যদি না অ্যাকাউন্টে আর কোনো উপায় থাকে। তাই কেউ আপনার সেশন পেয়ে নিজের অ্যাপ বসিয়ে সাথে সাথে ইমেইল-নম্বর বদলাতে পারে না।
- অ্যাকাউন্টে কিছুই যাচাই করা না থাকলে শুধু পাসওয়ার্ডেই চলে।
SIM বা ফোন হারিয়েছে? কোডের নিচে এভাবে পারছেন না? অন্যভাবে: অংশে অ্যাকাউন্টের অন্য উপায়গুলো থাকে (মোবাইলে SMS, অথেন্টিকেটর অ্যাপ, ইমেইলে কোড)। একটাই উপায় থাকলে সেখানে লেখা থাকে অন্যটাও যাচাই করে রাখতে, যাতে পরের বার পথ থাকে; এখনই দরকার হলে সাপোর্টে যোগাযোগ করুন।
পুরোনো SIM বা ইমেইল হারালে
ইমেইল বা নম্বর বদলের পর ৭ দিন পুরোনোটা দিয়েও পাসওয়ার্ড রিসেট চাওয়া যায়, আর পুরোনোটায় বদলের খবর যায়। পুরোনো SIM হারানো বা চুরি হলে, বা পুরোনো ইমেইল হ্যাক হলে, এটা বিপদ: যার হাতে সেটা, সে-ই অ্যাকাউন্ট ফিরিয়ে নিতে চাইতে পারে। তাই বদলের ফর্মে টিক দিন:
- পুরনো SIM হারিয়েছে বা চুরি হয়েছে, বা
- পুরনো ইমেইলে আমি আর ঢুকতে পারি না (হ্যাক হয়েছে বা বন্ধ)।
টিক দিলে পুরোনোটা দিয়ে আর পাসওয়ার্ড রিসেট বা অ্যাকাউন্ট ফিরিয়ে নেওয়া যায় না, সেখানে বাতিলের লিংক যায় না, আর সেটা দিয়ে চলা কোনো উদ্ধারের অনুরোধ থাকলে তা বাতিল হয়। তবে বদলের খবর একবার সেখানে যায়, কোনো লিংক ছাড়া, যাতে বদলটা আপনি না করে থাকলে আসল মালিক সাপোর্টে জানাতে পারেন। পুরোনোটা যাচাই করা থাকলে তবেই এই ঘর আসে।
অ্যাকাউন্ট উদ্ধারের অপেক্ষা
কেউ যদি আপনার অ্যাকাউন্টের ইমেইল বা নম্বর বদলে ফেলে, গত ৭ দিনের পুরোনো ইমেইল বা নম্বর দিয়ে পাসওয়ার্ড রিসেট চেয়ে অ্যাকাউন্ট ফিরিয়ে আনা যায়। আবার চোরও পুরোনো SIM দিয়ে এটা চাইতে পারে। তাই এমন উদ্ধার কাজ করে ২৪ ঘণ্টা পর:
- পুরোনো ঠিকানায় “অ্যাকাউন্ট ফিরিয়ে আনার লিংক” যায় (২৪ ঘণ্টা কাজ করে)। সেখানে নতুন পাসওয়ার্ড দিলে লেখা আসে কবে (ঢাকার সময়) অ্যাকাউন্ট ফিরবে। ততক্ষণ অ্যাকাউন্ট আগের মতোই চলে, নতুন পাসওয়ার্ড তখনো কাজ করে না।
- অ্যাকাউন্টের এখনকার যাচাই করা মোবাইলে SMS আর ইমেইলে খবর যায়, বাতিলের লিংকসহ। প্যানেলের প্রতিটা পাতার উপরে লাল বার্তা আসে: কেউ আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে নিতে চেয়েছে। বাতিলের লিংক “আর কাজ করে না” বললে লগইন করে ওই বার্তা থেকেই বাতিল করুন; লগইন করতে না পারলে এখনই সাপোর্টে জানান।
- ২৪ ঘণ্টায় কেউ বাতিল না করলে অ্যাকাউন্ট পুরোনো ইমেইল বা নম্বরে ফিরে যায়, আর নতুন পাসওয়ার্ড চালু হয়।
আপনি না চেয়ে থাকলে বাতিল করুন, দুইভাবে:
- SMS বা ইমেইলের লিংক খুলে অনুরোধটি বাতিল করুন চাপুন। লিংক খুললেই কিছু হয় না, বোতাম চাপলে তবেই।
- অথবা লগইন করে উপরের বার্তায় অনুরোধ বাতিল করুন চাপুন, এখনকার পাসওয়ার্ড আর নিশ্চিত করার কোড দিন।
অ্যাকাউন্টের এখনকার ইমেইল বা মোবাইল দিয়ে পাসওয়ার্ড রিসেট করলেও এটা বাতিল হয়। বাতিল হলে অ্যাকাউন্ট যেমন ছিল তেমনই থাকে, আর ওই পুরোনো ইমেইল বা নম্বর দিয়ে আর অ্যাকাউন্ট ফিরিয়ে নেওয়া যায় না (অ্যাকাউন্ট কার তা যাচাই করে শুধু সাপোর্ট আবার চালু করতে পারে)। পুরোনো ঠিকানায় জানানো হয় যে অনুরোধ বাতিল হয়েছে; অ্যাকাউন্ট সত্যিই তাঁর হলে সাপোর্টের সাথে যোগাযোগ করতে হবে, সাপোর্ট দেখে নেবে অ্যাকাউন্ট কার। এরপর পাসওয়ার্ড একবার বদলে নেওয়া ভালো।
উদ্ধার হলে যা হয়:
- পুরোনো ইমেইল বা নম্বর আবার যাচাই করা হিসেবে বসে; অনুরোধের আগের ৭ দিনে বা পরে বসানো ইমেইল বা নম্বর সরে যায়।
- অনুরোধের আগের ৭ দিনে চালু করা অথেন্টিকেটর অ্যাপ (রিকভারি কোডসহ) সরে যায়।
- ওই সময়ে আপনার স্টোরে যোগ হওয়া বা রোল/অবস্থা বদলানো স্টাফ বন্ধ হয় (মোছে না), খোলা আমন্ত্রণ বাতিল হয়।
- স্টোরের কুরিয়ার ওয়েবহুক টোকেন নতুন হয়: নতুন টোকেন প্রতিটি কুরিয়ারের প্যানেলে বসিয়ে দিন। ওই সময়ে কুরিয়ার, ডোমেইন, রোল বা পেমেন্টে যা বদলেছে, ইমেইলে তার তালিকা যায়, দেখে নিন।
- পুরোনো ইমেইল বা নম্বর ততদিনে অন্য অ্যাকাউন্টের হয়ে গেলে উদ্ধার হয় না, কিছুই বদলায় না; দুই পক্ষকেই সাপোর্টে জানাতে বলা হয়।
- সব ডিভাইস থেকে লগআউট, সব রিসেট লিংক বাতিল।
- ৭ দিন যাচাই করা ইমেইল আর মোবাইল বদলানো যায় না (“…নিরাপত্তার জন্য ৭ দিন যাচাই করা ইমেইল আর মোবাইল নম্বর বদলানো যাবে না।”); আগে লাগলে সাপোর্টে যোগাযোগ করুন।
- অ্যাকাউন্টের এখনকার ঠিকানায় খবর যায়, আর সরানো ঠিকানাতেও।
জেনে রাখুন
অ্যাকাউন্টে যাচাই করা মোবাইল আছে, আর কেউ অ্যাকাউন্ট খোলার সময়কার ইমেইলের লিংক খুলে ইমেইল যাচাই করল? মোবাইলে সাথে সাথে SMS যায়, আর ২৪ ঘণ্টা রিসেটের লিংক মোবাইলেই যায়। লিংক পাওয়া মানুষটির অ্যাকাউন্ট না হলে তিনি এটা আমার অ্যাকাউন্ট নয় চাপতে পারেন: ঠিকানাটা অ্যাকাউন্ট থেকে সরে যায় আর আপনাকে জানানো হয়।
পাসওয়ার্ড বদলানো
- পাসওয়ার্ড কার্ডে এখনকার পাসওয়ার্ড দিন।
- নতুন পাসওয়ার্ড দিন। নিচের তালিকায় নিয়মগুলো টিক হয়: অন্তত ৮ অক্ষর, আপনার নাম বা ইমেইলের অংশ নয়, সহজে অনুমানযোগ্য নয়।
- পাসওয়ার্ড বদলান ৬ চাপুন।
নতুন পাসওয়ার্ড আগেরটার মতো হতে পারবে না। বদলানোর সাথে সাথে আপনার অন্য সব ডিভাইস থেকে লগআউট হয়ে যায়, শুধু এই ডিভাইসে লগইন থাকে।
পাসওয়ার্ড বদলালে বা রিসেট করলে যাচাই করা ইমেইলে খবর যায় (কখন, কীভাবে), আর যাচাই করা মোবাইলে SMS (ঘণ্টায় একটা পর্যন্ত)। আপনি না করে থাকলে এখনই পাসওয়ার্ড রিসেট করুন আর সাপোর্টে জানান।
পাসওয়ার্ড মনে না থাকলে লগইন পাতা থেকে রিসেট করুন (পাসওয়ার্ড ভুলে গেলে)।
CZ Commerce থেকে মেসেজ
প্রোফাইলের CZ Commerce থেকে মেসেজ কার্ডে ঠিক করুন CZ Commerce-এর পরামর্শ আর অফার (যেমন দোকান খোলা বা প্রথম অর্ডারের টিপস) কীভাবে পাবেন: ইমেইলে পরামর্শ আর অফার ১ আর SMS-এ পরামর্শ আর অফার ২ আলাদা করে চালু বা বন্ধ করা যায়; সুইচ চাপলেই সেভ হয় (“সংরক্ষিত হয়েছে”)।
এসব ইমেইলের নিচের আর পাঠাবেন না লিংকেও ইমেইলগুলো বন্ধ হয়।
অ্যাকাউন্ট, বিল আর নিরাপত্তার মেসেজ এতে বন্ধ হয় না, সেগুলো সবসময় আসে।
নিরাপত্তা
একই পাতার নিচে টু-স্টেপ লগইন আর যেখানে লগইন করা আছে কার্ড আছে। এগুলো নিয়ে দেখুন লগইনের নিরাপত্তা। Google বা Facebook দিয়ে লগইনের জন্য যুক্ত অ্যাকাউন্ট কার্ড: Google বা Facebook যুক্ত করা ও আলাদা করা।
