মূল লেখায় যান
CZ Commerceসাহায্য

সার্ভার বন্ধ থাকলে অর্ডার

সার্ভার বন্ধ থাকলেও ক্রেতা অর্ডারের অনুরোধ পাঠাতে পারেন; সার্ভার ফিরলে দাম মিললে নিজে থেকে অর্ডার হয়, বাকিগুলো জমা থাকা অনুরোধের তালিকায় কারণসহ। ক্রেতা কী দেখেন, তালিকা আর তার কাজ।

এই পাতায়

বিদ্যুৎ বা ইন্টারনেট চলে গিয়ে সার্ভার বন্ধ থাকলেও আপনার দোকান খোলে: আগে খোলা পাতাগুলো একটা ব্যানারসহ দেখায়, আর চেকআউট ও ল্যান্ডিং পেজের ফর্ম অর্ডারের অনুরোধ নেয়। অনুরোধগুলো এনক্রিপ্ট করে নিরাপদে জমা থাকে; সার্ভার ফিরলে সার্ভার নিজেই যাচাই করে অর্ডার বানায়। এ সময় কোনো অর্ডার “কনফার্ম” দেখানো হয় না।

ক্রেতা কী দেখেন

  • আগে খোলা পাতার ওপরে সতর্কতার চিহ্নসহ একটা হলুদ ফিতা, আর চেকআউট ও ল্যান্ডিং পেজের অর্ডার ফর্মে একই রকম হলুদ নোটিশ: “এই মুহূর্তে কিছু সমস্যা চলছে। দাম ও স্টক অর্ডারের পর নিশ্চিত হবে।” দোকানের থিম হালকা বা গাঢ় যা-ই হোক, পড়া যায়।
  • চেকআউটে ব্যাগে থাকা দাম আর আপনার ডেলিভারি চার্জের নিয়ম দিয়ে আনুমানিক মোট। পণ্যের ওজন জানা না থাকলে লেখা থাকে যে ডেলিভারি চার্জ আনুমানিক।
  • খুব কম ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জের নিয়ম হাতে না থাকলে ডেলিভারির ঘরে লেখা থাকে “ডেলিভারি চার্জ অর্ডার নিশ্চিত করার সময় জানানো হবে”, মোটের পাশে “+ ডেলিভারি চার্জ”। ক্রেতা অনুরোধ পাঠাতে পারেন; সার্ভার ফিরলে এমন অনুরোধ নিজে অর্ডার হয় না, তালিকায় আসে (নিচে)।
  • ঠিকানায় আপনার কোনো ডেলিভারি জোন না থাকলে “এই ঠিকানায় ডেলিভারি দেওয়া হয় না।”, অনুরোধ পাঠানো যায় না (সার্ভার চালু থাকলেও একই)।
  • কুপনের ঘর থাকে না; পেমেন্ট শুধু ক্যাশ অন ডেলিভারি আর হাতে বিকাশ/নগদ (TrxID)।
  • বোতামের লেখা অর্ডারের অনুরোধ পাঠান।
  • পাঠানোর পর: “আপনার অর্ডারের অনুরোধ জমা হয়েছে, নিশ্চিত হলে SMS পাবেন”, একটা রেফারেন্স (যেমন Q-7K3F) আর আপনার সাপোর্ট বাটনের WhatsApp ও ফোন (চালু থাকলে)।

একই অনুরোধ দুবার পাঠালে (দুবার চাপলে) রেফারেন্স একই থাকে, অর্ডারও একটাই হয়।

সার্ভার ফিরলে কী হয়

সার্ভার চালু হওয়ার সঙ্গে সঙ্গে, তারপর প্রতি মিনিটে, জমা থাকা অনুরোধগুলো যে ক্রমে এসেছিল সেই ক্রমে একটা একটা করে নেওয়া হয়, ঠিক সাধারণ অর্ডারের মতো যাচাই করে:

  • দাম মিললে অর্ডার হয়, ক্রেতা স্বাভাবিক কনফার্মেশন SMS পান। অর্ডারের সময় হয় সার্ভার ফেরার সময় (হোল্ডের মেয়াদ, সীমা আর রিপোর্ট সেখান থেকে); অনুরোধের আসল সময় অর্ডার পাতায় আর তালিকায় আলাদা লেখা থাকে, সঙ্গে বন্ধের সময়ের অনুরোধ চিহ্ন।
  • ডেলিভারি চার্জ বেশি হলে, পার্থক্য আপনার সীমার মধ্যে থাকলে ক্রেতার দেখা চার্জেই অর্ডার হয়, বাড়তিটুকু দোকানের (অর্ডারের ইতিহাসে লেখা থাকে)। সীমার বেশি হলে অনুরোধ তালিকায় যায়। সীমা ঠিক করা দেখুন।
  • আপনার দোকান SMS কোড চাইলে অর্ডার হয়, কিন্তু হোল্ডে (কারণ: কোড যাচাই হয়নি); ক্রেতাকে ফোন করে নিশ্চিত করুন।
  • ব্লকলিস্ট, অর্ডারের সীমা আর ডুপ্লিকেট আগের মতোই মানা হয়: আটকালে অর্ডার হয় না, আটকানো চেষ্টা-য় লেখা থাকে আর তালিকায় “আটকানো” হিসেবে আসে।
  • দাম বদলালে, স্টক শেষ হলে বা পণ্য আর বিক্রি না হলে অর্ডার হয় না: অনুরোধ তালিকায় কারণসহ থাকে।

জমা থাকা অনুরোধের তালিকা

অর্ডার পাতার ওপরে জমা থাকা অনুরোধ লিংক। দুটো ট্যাব:

  • দেখা দরকার: যেগুলো নিজে থেকে অর্ডার হয়নি।
  • সব: বন্ধের সময়ের সব অনুরোধ, যেগুলো অর্ডার হয়েছে সেগুলোও (অর্ডারের লিংকসহ)।

সার্ভার চালু থাকার সময়ের কিছু অনুরোধও এই তালিকায় আসে: অনেক ক্রেতার ফোনে “আপনি কি মানুষ” বক্স (CAPTCHA) না চললে, তার সংখ্যার বাইরের অর্ডারগুলো অর্ডারের তালিকায় না গিয়ে এখানে অপেক্ষা করে, কারণ “ক্রেতার ফোনে যাচাই বক্স চলেনি, আর এমন অনেক অর্ডার এসেছে”। এর কিছু ভুয়া হতে পারে: আগে ফোন করুন। বাকি কাজ অন্য জমা থাকা অনুরোধের মতোই (নিচে)।

প্রতিটা সারিতে ক্রেতার নাম, ফোন আর রেফারেন্স, পণ্য, ক্রেতা যা দেখেছিলেন (মোট আর ডেলিভারি চার্জ), অবস্থা আর কারণ, আর অনুরোধের সময়। দাম বদলালে কারণের পাশে আগের আর এখনকার দাম থাকে। তালিকায় এক পাতায় ২০টা; নিচের অংশে ২০, ৫০ বা ১০০ বাছা আর পাতা বদলানো যায়।

যতক্ষণ মাসের অর্ডার সীমা শেষ, এই মাসের অপেক্ষার অনুরোধ, আর যেটা সীমার বাইরের লুকানো অর্ডার হয়েছে, সেটা সীমার কারণে ঢাকা দেখায়: নাম নেই, নম্বরের শুধু শুরু আর শেষ, ফোন করুন নেই।

কারণ মানে
দাম বদলেছে পণ্যের দাম (বা কম্বোর ছাড়) এখন অন্য
ডেলিভারি চার্জ সীমার বেশি বদলেছে সম্ভবত ঠিকানা ভুল জেলায় ছিল
ক্রেতা ডেলিভারি চার্জ দেখেননি পাতায় চার্জ দেখানো যায়নি (“অর্ডার নিশ্চিত করার সময় জানানো হবে”); ফোনে চার্জ জানিয়ে অর্ডার বানান
স্টক শেষ আগের অনুরোধ বা নতুন ক্রেতা শেষ পিসগুলো পেয়েছেন
পণ্যটি আর বিক্রি হচ্ছে না আর্কাইভ বা বন্ধ করা হয়েছে
ফ্রড নিয়মে আটকানো / একই অর্ডার আগেই আছে / এই নম্বরে শুধু আগাম পেমেন্ট আপনার ফ্রড সেটিংস অনুযায়ী
ট্রানজ্যাকশন আইডি আগেই ব্যবহৃত / এই পেমেন্ট পদ্ধতি এখন বন্ধ হাতে পেমেন্টের TrxID আগের কোনো অর্ডারে আছে, বা পদ্ধতিটা এর মধ্যে বন্ধ করেছেন
ঠিকানায় ডেলিভারি জোন নেই / ল্যান্ডিং পেজটি আর প্রকাশিত নয় / ফর্মের তথ্য অসম্পূর্ণ এর মধ্যে জোন বা পেজ বদলেছে, বা অনুরোধে দরকারি কিছু নেই
ক্রেতার ফোনে যাচাই বক্স চলেনি, আর এমন অনেক অর্ডার এসেছে সার্ভার বন্ধের নয়: CAPTCHA-র সংখ্যার কারণে জমা; ভুয়া হতে পারে, আগে ফোন করে নিশ্চিত হন

এখনকার দামে অর্ডার বানানো

  1. ক্রেতাকে ফোন করুন (সারির ফোন করুন), নতুন দাম জানিয়ে নিন।
  2. সারির মেনু থেকে এখনকার দামে অর্ডার বানান। একটা প্যানেলে ক্রেতার দেখা দাম আর এখনকার দাম পাশাপাশি দেখায়; স্টক বা অন্য কারণে এখনো না হলে সেটাই লেখা থাকে।
  3. অর্ডার বানান চাপুন। অর্ডার আজকের দাম, স্টক আর ডেলিভারি চার্জে হয়; ক্রেতা স্বাভাবিক কনফার্মেশন SMS পান।

বাতিল করা

অর্ডার না নিলে সারির মেনু থেকে বাতিল, তারপর পপআপে অনুরোধ বাতিল করুন। অনুরোধ তালিকার সব ট্যাবে “বাতিল” হিসেবে থাকে; ক্রেতাকে কোনো SMS যায় না।

ডেলিভারি চার্জের সীমা

সেটিংস › ডেলিভারি চার্জ ও জোন-এ সার্ভার বন্ধের সময়ের অনুরোধে বাড়তি ডেলিভারি চার্জ (দোকান বহন করবে)। ডিফল্ট ৳৫০: যেমন ওজনের ছোট পার্থক্যে চার্জ ৳২০ বাড়লে অর্ডার ক্রেতার দেখা চার্জেই হয়। ০ দিলে যেকোনো বেশি চার্জের অনুরোধ তালিকায় যায়। ক্রেতাকে দেখানো চার্জের বেশি কখনো চাওয়া হয় না।

রেফারেন্স দিয়ে খোঁজা

ক্রেতা ফোন করে রেফারেন্স বললে (Q-7K3F, ড্যাশ ছাড়াও চলে) অর্ডার পাতার খোঁজার ঘরে লিখুন: সেই অনুরোধ থেকে বানানো অর্ডার আসে। অর্ডার না হয়ে থাকলে তালিকায় রেফারেন্স ক্রেতার নামের নিচে লেখা থাকে।

নোটিশ

সার্ভার ফেরার পর হোম আর অর্ডার পাতায় একটা নোটিশ: “সার্ভার বন্ধের সময় ১২টা অনুরোধ এসেছিল: ১০টা অর্ডার হয়েছে, ২টা আপনার দেখা দরকার।” বুঝেছি চাপলে নোটিশ সরে যায়; যতক্ষণ কোনো অনুরোধ দেখা বাকি, ছোট করে মনে করিয়ে দেয় (“জমা থাকা ২টা অনুরোধ আপনার দেখা দরকার।”), সাথে অনুরোধগুলো দেখুন। CAPTCHA-র কারণে জমা অনুরোধ “দেখা দরকার”-এর হিসাবে আসে, বন্ধের সময়ের হিসাবে নয়।