মূল লেখায় যান
CZ Commerceসাহায্য

অটো রিকভারি SMS

চেকআউট ছেড়ে যাওয়া কাস্টমারকে নিজে থেকে সর্বোচ্চ ৩টা SMS, অর্ডার শেষ করার লিংকসহ। রাতে যায় না, অর্ডার দিলে বা না চাইলে থেমে যায়।

এই পাতায়

অটো রিকভারি চালু থাকলে ফোন নম্বর দিয়ে চলে যাওয়া কাস্টমার নিজে থেকেই SMS পান: “আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়নি, এক ক্লিকে শেষ করুন”। লিংক চাপলে তাঁর কার্ট আর ফর্ম আগের মতো ভরা থাকে, শুধু অর্ডার চাপলেই হয়।

জেনে রাখুন

নিজে থেকে SMS পাঠানো গ্রোথ আর প্রো প্ল্যানে আছে। অন্য প্ল্যানে পাতায় “এই ফিচার আপনার প্ল্যানে নেই।” দেখায়, তবে ইনকমপ্লিট অর্ডার থেকে হাতে SMS পাঠানো যায়। প্ল্যানের তুলনা: প্ল্যান।

চালু করুন

  1. সেটিংস খুলে অটো রিকভারি SMS চাপুন (অথবা ইনকমপ্লিট অর্ডার পাতার উপরে অটো রিকভারি সেটিংস)।
  2. অটো রিকভারি চালু ১ টিক দিন।
  3. ধাপগুলো দেখে নিন (নিচে), তারপর সংরক্ষণ করুন চাপুন। “সেভ হয়েছে” দেখাবে।

টিকের নিচে দেখায় এখন কত SMS ক্রেডিট আছে আর কয়টা নম্বর SMS বন্ধ চেয়েছে।

পাতাটা খোলে ইনকমপ্লিট অর্ডারে ফলো-আপের অনুমতি যাঁর আছে তাঁর জন্য (মালিক, অ্যাডমিন, ম্যানেজার আর অর্ডার স্টাফের থাকে), সেটিংস বদলানোর অনুমতি থাকুক বা না থাকুক; এর লিংকও শুধু তাঁরাই দেখেন। যিনি শুধু ইনকমপ্লিট অর্ডার দেখতে পারেন, তিনি লিংক পান না।

অটো রিকভারি SMS-এর সেটিং: চালু, ধাপ, রাতের বিরতি আর হারিয়ে যাওয়ার দিন

ধাপ: কখন কোন SMS

সর্বোচ্চ ৩টা ধাপ। প্রতিটা ধাপে ২:

  • ধাপের নামের পাশের টিক (ধাপ ১, ২, ৩): টিক না থাকলে ওই ধাপ বাদ।
  • কত পরে: সংখ্যা আর একক (মিনিট, ঘণ্টা, দিন)। ধাপ ১ গোনা হয় কাস্টমারের শেষ কাজের পর থেকে, পরের ধাপ আগের SMS যাওয়ার পর থেকে। কমপক্ষে ৫ মিনিট।
  • SMS-এর লেখা: খালি রাখলে আমাদের লেখা যায়। নিজের লেখা সর্বোচ্চ ৪৮০ অক্ষর।
  • কুপন কোড (ঐচ্ছিক): লেখায় {coupon} বসালে এই কোডটা SMS-এ যায়। কুপনটা আগে কুপন পাতায় বানিয়ে রাখুন, কাস্টমার চেকআউটে কোডটা লিখবেন।

ফ্রি প্ল্যানে বা ট্রায়ালে, প্ল্যাটফর্মের SMS নম্বর দিয়ে, প্রতিটা ধাপে আমাদের লেখা যায়: লেখার ঘরে সেটা শুধু দেখা যায় ১, আর কুপনের ঘর থাকে না। আগে সেভ করা লেখা থেকে যায়, পেইড প্ল্যান নিলে বা নিজের SMS গেটওয়ে যুক্ত করলে আবার সেটাই যায় (কেন)।

ফ্রি প্ল্যানে বা ট্রায়ালে অটো রিকভারি: প্রতিটা ধাপের লেখা আমাদের, শুধু পড়ার জন্য

শুরুর সেটিং:

ধাপ কত পরে অবস্থা
১ ৩০ মিনিট চালু
২ ১ দিন চালু
৩ ৩ দিন বন্ধ

লেখায় যা বসানো যায়: {recovery_link} (অর্ডার শেষ করার লিংক), {customer_name}, {store_name}, {coupon} আর {store_phone} (স্টোরের যোগাযোগের নম্বর, তবে শুধু যদি সেটা মালিক বা কোনো স্টাফের যাচাই করা মোবাইল হয়; না হলে খালি থাকে)। নিজে লেখা কোনো লিংক বা ওয়েব ঠিকানা লেখায় রাখা যায় না: এমন লেখা সংরক্ষণ হয় না, লিংক যায় {recovery_link} দিয়েই। প্রতিটা ধাপের নিচে নমুনা-তে দেখায় SMS-টা কেমন যাবে।

টিপ

লেখায় {recovery_link} রাখতে ভুলবেন না, লিংক ছাড়া কাস্টমার এক ক্লিকে ফিরতে পারবেন না। বাংলায় ৭০ অক্ষরে এক পার্ট, লিংকসহ সাধারণত ২ পার্ট লাগে (ক্রেডিটের হিসাব)।

রাতের বিরতি

রাতের বিরতি ৩-এ থেকে আর পর্যন্ত ঘণ্টা দিন (০–২৩, বাংলাদেশ সময়)। শুরুতে রাত ২২টা থেকে সকাল ৯টা। এই সময়ে যে SMS যাওয়ার কথা, সেটা জমা থাকে আর বিরতি শেষ হলে যায়। দুটো ঘর একই সংখ্যা দিলে কোনো বিরতি থাকে না।

দিনের সীমা

  • এক নম্বরে ২৪ ঘণ্টায় একটার বেশি রিকভারি SMS যায় না, CZ Commerce-এর সব স্টোর মিলিয়ে। কেউ কারো নম্বর অনেক দোকানে লিখলেও তিনি দিনে একটাই SMS পান। তখন আপনার SMS এক দিন পরে যায়।
  • দিনে সর্বোচ্চ SMS (পুরো স্টোর): পুরো স্টোর থেকে ২৪ ঘণ্টায় কয়টা রিকভারি SMS যাবে। শুরুতে ২০০। সীমা ছুঁলে বাকিগুলো পরে যায়।
  • প্ল্যাটফর্মেরও প্রতিটা স্টোরের জন্য দিনে অটো রিকভারি SMS-এর নিজস্ব সংখ্যা আছে, যা আপনার কনফার্ম করা অর্ডারের সাথে বাড়ে (দিনে কতগুলো SMS)। সেটা পেরোলে টাইমলাইনে লেখা আসে আজকের রিমাইন্ডার SMS-এর সীমা শেষ।
  • আপনার অ্যাকাউন্টের প্ল্যানের কারণে স্টোর থেমে থাকলে অর্ডার নেয় না, তাই ধাপগুলো অপেক্ষা করে।

কত দিন পর “হারিয়ে গেছে”

কত দিন পর “হারিয়ে গেছে” ৪ (১–৬০ দিন, শুরুতে ৭)। সব চালু ধাপের SMS যাওয়ার পর (বা SMS থেমে যাওয়ার পর) এত দিন কাস্টমার নতুন কিছু না করলে অর্ডারটা নিজে থেকে হারিয়ে গেছে হয়। এটা শুধু অটো রিকভারি চালু থাকলেই হয়। দরকার হলে বিস্তারিত পাতা থেকে আবার খুলুন করা যায়।

SMS কখন থামে

কোনো অর্ডারে আর SMS যায় না যদি:

  • কাস্টমার অর্ডার দিয়ে ফেলেন (লিংক থেকে বা নিজে)।
  • রিকভারি লিংকের পাতায় এই বিষয়ে আর SMS চাই না চাপেন, বা SMS-এর উত্তরে শুধু STOP বা বন্ধ লেখেন (আমাদের গেটওয়ে দিয়ে গেলে)।
  • আপনি আর SMS নয়, ভুয়া চাপেন, বা কলের ফলাফলে আগ্রহী নন / ভুল নম্বর দেন।
  • নম্বর, কাস্টমারের ডিভাইস বা IP ঠিকানা আপনার স্টোরে ব্লক থাকে (কাস্টমার চলে যাওয়ার পরে ব্লক করলেও)।
  • চেষ্টাটা ভুয়া মনে হয় (নিচে দেখুন)।
  • সব চালু ধাপ পাঠানো হয়ে যায়।

থামলে বিস্তারিত পাতার টাইমলাইনে “অটো SMS থেমেছে” আর কারণ লেখা আসে।

ভুয়া মনে হওয়া চেষ্টা

যে কেউ চেকআউটে একটা নম্বর লিখে চলে যেতে পারে। কেউ মজা করে বা কোনো বট দিয়ে এমন মানুষের নম্বর লিখতে পারে যিনি আপনার দোকানে আসেনইনি, আর তাদের SMS-এর খরচ আপনার। তাই অটো SMS শুধু তখনই যায় যখন চেষ্টাটা আপনার স্টোরের পেজে আসল কাস্টমারের মতো দেখায়:

  • চেষ্টাটা আপনার স্টোরের চেকআউট বা ল্যান্ডিং পেজ থেকে এসেছে। এই পেজগুলো সবসময় একটা ডিভাইস আইডি পাঠায়। না থাকলে SMS যায় না: “স্টোরের পেজ থেকে আসেনি (ডিভাইস চেনা নেই)”।
  • কাস্টমার ঠিকানা লিখেছেন, বা ফর্মে একটু সময় নিয়েছেন (চেকআউট খোলার অন্তত ১০ সেকেন্ড পরে নম্বর এসেছে)। ঠিকানা ছাড়া একবারে শুধু নম্বর হলে যায় না: “কাস্টমারের চিহ্ন নেই: একবারে শুধু নম্বর, ঠিকানা নেই”।
  • এক ডিভাইস বা এক IP ঠিকানা থেকে অনেকগুলো আলাদা নম্বর আসেনি (এক ডিভাইস থেকে দিনে ৩টা, বা এক IP থেকে ঘণ্টায় ৫টা হলেই বেশি): “একই ডিভাইস বা ঠিকানা থেকে অনেকগুলো নম্বর”;
  • ব্যাগে কিছু ছিল, বা ল্যান্ডিং পেজে কিছু বাছাই করা ছিল: ফিরিয়ে আনার কিছু না থাকলে SMS যায় না: “কিছু বাছাই করা ছিল না”।

এই চেষ্টাগুলো তালিকায় থাকে, তাই ফোন করতে পারবেন। চাইলে অর্ডারের পাতা থেকে রিকভারি SMS এখনই দিয়ে নিজে পাঠাতেও পারবেন।

ক্রেডিট লাগে

প্রতিটা রিকভারি SMS-এ SMS ক্রেডিট কাটে। ক্রেডিট শেষ হলে পাতায় লাল সতর্কতা আসে, SMS যায় না আর ৬ ঘণ্টা পর আবার চেষ্টা হয়। নিজের SMS গেটওয়ে থাকলে ক্রেডিট লাগে না।

SMS-এর লিংক ৭ দিন কাজ করে, বারবার খোলা যায়। খুললে কাস্টমারের কার্ট আর নাম-ফোন-ঠিকানা ভরা থাকে, চেকআউটে যান চাপলেই অর্ডারের ফর্ম। এর মধ্যে কোনো পণ্য বন্ধ হলে বা স্টক শেষ হলে সেটা বাদ পড়ে আর কাস্টমারকে জানানো হয়। লিংক থেকে অর্ডার এলে ইনকমপ্লিট অর্ডারটা রিকভার হয়েছে হয়।

চেকআউটে গোপনীয়তার লাইন

চেকআউটে গোপনীয়তার লাইন চেকআউট আর ল্যান্ডিং পেজের অর্ডার ফর্মের নিচে দেখায়, যাতে কাস্টমার জানেন তাঁর তথ্য রাখা হচ্ছে। খালি রাখলে দেখায়: “অর্ডারের জন্য আপনার নাম, ফোন ও ঠিকানা রাখা হয়। অর্ডার শেষ না করলেও লেখা তথ্য থেকে যায়, আর এই নম্বরে মনে করিয়ে দেওয়ার SMS যেতে পারে। সেই SMS-এর লিংক থেকে এটা বন্ধ করা যায়।” সর্বোচ্চ ৩০০ অক্ষর।

প্রতিদিনের সারাংশ ইমেইলে

প্রতিদিনের সারাংশ ইমেইলে টিক দিলে প্রতিদিন সকাল ৯টার পর মালিকের ইমেইলে গতকালের হিসাব যায়: কয়টা ইনকমপ্লিট অর্ডার এসেছে, কয়টা রিকভার হয়েছে আর কত টাকার। কিছু না থাকলে ইমেইল যায় না। অটো SMS বন্ধ থাকলেও এটা চলে।

SMS যাচ্ছে না? দেখুন SMS না গেলে।