ইনকমপ্লিট অর্ডারের রিপোর্ট
কাস্টমাররা কোন ধাপে থামছেন, কয়টা ফিরে এল, কত টাকার অর্ডার আর রিকভারি SMS-এ কত ক্রেডিট গেল, এক পাতায়।
এই পাতায়
রিপোর্টে দেখবেন ইনকমপ্লিট অর্ডার থেকে আসলে কত অর্ডার ফিরছে, আর রিকভারি SMS-এর খরচ উঠছে কি না।
রিপোর্ট খুলুন
- বাঁ মেনু থেকে ইনকমপ্লিট অর্ডার খুলুন।
- উপরে রিপোর্ট চাপুন।
- সময়কাল ১-এ শুরু আর শেষের তারিখ দিন। শুরুতে গত ৩০ দিন থাকে। তারিখ বাংলাদেশ সময়ে, আর গোনা হয় ইনকমপ্লিট অর্ডারটা যেদিন প্রথম এসেছে সেই দিন ধরে। ব্লক করা ক্রেতার চেকআউট (আটকানো চিহ্নের গুলো) এখানে গোনা হয় না, কারণ সেগুলো হারানো বিক্রি নয়; যার অর্ডার মাসের অর্ডার সীমার বাইরে অপেক্ষায় আছে, সেটাও না।

কোন ধাপে থেমেছেন
কোন ধাপে থেমেছেন ২ কার্ডে প্রতিটা ধাপে কতজন থেমেছেন, বার আর সংখ্যায়: কার্টে রেখেছেন, চেকআউট খুলেছেন, নাম-ফোন দিয়েছেন, ঠিকানা দিয়েছেন, অর্ডার দিতে গিয়ে আটকেছেন। ফোনসহ আর শুধু-কার্ট, দুটোই এখানে গোনা হয়।
টিপ
অর্ডার দিতে গিয়ে আটকেছেন বেশি হলে চেকআউটে কিছু আটকাচ্ছে, যেমন ডেলিভারি জোন নেই বা পেমেন্টের নিয়ম। একটা খুলে লাল লেখার কারণটা দেখুন।
কী হলো
কী হলো ৩ কার্ডে প্রতিটা অবস্থায় কয়টা, আর বন্ধনীতে তার মধ্যে ফোনসহ কয়টা: নতুন, যোগাযোগ হয়েছে, রিকভার হয়েছে, নিজেই অর্ডার করেছেন, হারিয়ে গেছে, ভুয়া। অবস্থাগুলোর মানে: ইনকমপ্লিট অর্ডার।
রিকভারির হার
কার্ডের নিচে রিকভারির হার:
রিকভারির হার = (রিকভার হয়েছে + নিজেই অর্ডার করেছেন) ÷ ফোনসহ সব ইনকমপ্লিট অর্ডার × ১০০
যেমন ২০০টা ফোনসহ ইনকমপ্লিট অর্ডার থেকে ৩০টা রিকভার আর ১০টা নিজে ফিরে অর্ডার দিলে হার ২০%।
টাকা আর রিকভারি SMS
টাকা কার্ডে:
- রিকভারি থেকে অর্ডার: রিকভার হয়েছে অবস্থার অর্ডারগুলোর বিক্রি (পণ্যের দাম ডিসকাউন্ট বাদে, ডেলিভারি চার্জ ছাড়া; রিকভারি লিংক থেকে আসা বা আপনার বানানো অর্ডার)।
- নিজে ফিরে অর্ডার: কাস্টমার নিজে ফিরে যে অর্ডার দিয়েছেন তার বিক্রি।
- রিকভারি SMS: পাঠানো, কয়টা রিকভারি SMS গেছে (যেগুলো যায়নি সেগুলো বাদ)।
- ক্রেডিট খরচ: সেগুলোতে কত SMS ক্রেডিট কেটেছে।
রিকভারি থেকে অর্ডার-এর টাকা আর ক্রেডিট খরচ পাশাপাশি দেখলেই বোঝা যায় SMS-এর খরচ উঠছে কি না।
উৎস / ক্যাম্পেইন
উৎস / ক্যাম্পেইন টেবিলে ফোনসহ ইনকমপ্লিট অর্ডার কোথা থেকে এসেছে (সবচেয়ে বেশি ২০টা সারি):
- উৎস: লিংকে
utm_campaignথাকলে সেটা, না থাকলে কোথায় থেমেছেন:storefront(স্টোর) বাlanding_page(ল্যান্ডিং পেজ)। - ফোনসহ: কয়টা এসেছে।
- অর্ডার হয়েছে: তার মধ্যে কয়টা পরে অর্ডার হয়েছে (রিকভার বা নিজে)।
কোন অ্যাড থেকে বেশি মানুষ মাঝপথে চলে যাচ্ছেন, এখানে বোঝা যায়। লিংকে UTM দেওয়ার নিয়ম: কোথা থেকে অর্ডার।
আরও দেখুন: অটো রিকভারি SMS
