একসাথে অনেক অর্ডার বুক করা
অর্ডারের তালিকা থেকে অর্ডার বেছে কুরিয়ার বাছুন, প্রতিটার COD, ওজন আর নোট দেখে নিন, তারপর পাঠান। সার্ভার পেছনে একটার পর একটা বুক করে, আর অর্ডার পাতার উপরের বারে দেখা যায় কতদূর হলো।
এই পাতায়
দিনে অনেক অর্ডার হলে একটা একটা করে না খুলে একসাথে পাঠান। প্রতিটা অর্ডারে অর্ডার পাতার মতোই ঘর আর শুরুর মান আসে, পাঠানোর আগে যেকোনোটা বদলাতে পারেন। পাঠালে আমাদের সার্ভার আপনার হয়ে একটার পর একটা বুক করে; এর মধ্যে জানালা, ট্যাব বা কম্পিউটার বন্ধ করলেও চলে।
জেনে রাখুন
বাল্ক বুকিং Starter, Growth আর Pro প্ল্যানে আছে (প্ল্যান)। প্ল্যানে না থাকলে জানালায় লেখা আসে “এই ফিচারটি আপনার প্ল্যানে নেই। আপগ্রেড করুন।”
অর্ডার আর কুরিয়ার বাছুন
- অর্ডার পাতা খুলুন।
- যে অর্ডারগুলো পাঠাবেন, তাদের পাশের বক্সে টিক দিন, বা উপরের বক্সে এই পাতার সব। অন্য পাতায় গেলেও টিক থাকে, তাই কয়েক পাতা থেকে বাছা যায়। নিচে (বড় স্ক্রিনে উপরে) বাছাইয়ের বার আসে: “৩টা বাছাই করা”।
- বারে কুরিয়ারে পাঠান ১ চাপুন। একটা জানালা খোলে (ফোনে পুরো স্ক্রিন জুড়ে)।
- উপরে কুরিয়ার বাছুন ২: যে কুরিয়ার অন্তত একটা অর্ডার নিতে পারে তার একটা কার্ড, কয়টা নিতে পারে সহ, যেমন “৩/৪টা যাবে”।

একবারে সর্বোচ্চ ৫০০টা অর্ডার পাঠানো যায়। বেশি বাছাই করলে জানালা সেটা বলে: কয়েকটা বাদ দিয়ে পাঠান, বাকিগুলো এই পাঠানো শেষ হলে।
কোনগুলো বাদ যাবে
কুরিয়ার বাছলেই জানালায় বাছাই করা সব অর্ডার আসে, আর লেখা থাকে কয়টা বুক হবে: “৮টা বুক হবে, ২টা বাদ”। যেগুলো যাবে না সেগুলো ধূসর, কারণসহ:
- আগেই পার্সেল আছে: অর্ডারে একটা চলতি পার্সেল আছে।
- এই অবস্থায় বুক করা যায় না: অর্ডারের অবস্থা ওই কুরিয়ারের কোন অর্ডার বুক করা যাবে তালিকায় নেই।
- আগের বুকিংয়ের পরিষ্কার উত্তর আসেনি: অর্ডার পাতায় যাচাই করুন: আগের বুকিংটা অন্য কুরিয়ারে, এক্সচেঞ্জ হিসেবে, বা Pathao-তে (যেখানে আমাদের রেফারেন্স দিয়ে খোঁজা যায় না) পরিষ্কার উত্তর পায়নি। আগে অর্ডার পাতায় সেটার মীমাংসা করুন। একই কুরিয়ারে, যেখানে খোঁজা যায় (Steadfast, Carrybee, Paperfly), সেটা পাঠানোয় থাকে: আগে কুরিয়ারে খুঁজে দেখি, না পেলে তবেই পাঠাই।
প্রতিটা অর্ডার দেখে নিন
প্রতিটা অর্ডার এক লাইনে: নম্বর, কাস্টমার, আর যে COD ও ওজনে বুক হবে। শুরুর মান অর্ডার পাতার মতোই: COD = ডেলিভারিতে যা নিতে হবে, ওজন = পণ্যের ওজন বা কুরিয়ারের ডিফল্ট, কুরিয়ারের রাইডারের জন্য নোট, আর Pathao ও Carrybee-তে ঠিকানা থেকে এলাকা। ওপরের সব অর্ডারে পণ্যের নাম কুরিয়ারে যাবে সব অর্ডারের পছন্দ একসাথে বদলায় (পণ্যের নাম); যে অর্ডারের নোট আপনি বদলাননি, সেটাও সাথে বদলায়।
কোনো লাইনে বদলান চাপলে অর্ডার পাতার মতোই ঘরগুলো খোলে, সেখানে বদলান। কোনো অর্ডারের COD বা ওজন খালি থাকলে জানালা সেটা বলে, ভরা না পর্যন্ত বোতাম চাপা যায় না।
পাঠান
সংখ্যা আর কুরিয়ারের নামের বোতাম চাপুন, যেমন ৮টা Steadfast-এ পাঠান বা ৮টা Pathao-তে পাঠান। জানালা সাথে সাথে বন্ধ হয়, আর আপনার দেখে নেওয়া মানসহ অর্ডারগুলো আমাদের সার্ভারে যায়। আপনাকে আর কিছু করতে হয় না: জানালা, ট্যাব বা পাতা বন্ধ করলে বা রিলোড দিলেও পাঠানো থামে না।
একটা দোকানে একবারে একটাই পাঠানো চলে। আরেকটা (আপনার বা সহকর্মীর) এখনো চললে জানালা সেটা বলে আর আপনার বাছাই রেখে দেয়: সেটা শেষ হলে এগুলো পাঠান।
অর্ডার পাতার উপরের বার
সার্ভার বুক করার সময় অর্ডার পাতার উপরে একটা বার থাকে: “Steadfast-এ পাঠানো হচ্ছে · ১২/৪০ পাঠানো হয়েছে”, সাথে অগ্রগতির দাগ আর তিনটা সংখ্যা: কয়টা পাঠানো হয়েছে, কয়টা চলছে (বাকি), কয়টা ব্যর্থ। আপনার দলের যে কেউ অর্ডার পাতা খুললেই, যেকোনো ডিভাইসে, এটা দেখেন।
অর্ডারগুলো একটার পর একটা বুক হয়, কুরিয়ারের কাছে কখনো একসাথে অনেকগুলো যায় না, প্রতিটা অর্ডার পাতা থেকে বুক করার মতোই: একই যাচাই, একই পার্সেলের রেকর্ড, অবস্থার একই বদল। কুরিয়ার ধীরে চাইলে সার্ভার একটু অপেক্ষা করে ওই অর্ডারটা আবার চেষ্টা করে। প্রতিটা বুক হলেই তালিকায় তার সারি নিজে থেকে পার্সেলের আইডি দেখায়, রিলোড লাগে না।
সব শেষ হলে বার বলে কেমন হলো, যেমন “শেষ: ৩৮টা Steadfast-এ পাঠানো হয়েছে, ২টা ব্যর্থ”। ✕ চেপে বন্ধ করুন (শুধু আপনার জন্য বন্ধ হয়)।
ব্যর্থ অর্ডার
কিছু ব্যর্থ হলে বারে ব্যর্থ ২টা দেখুন চাপুন। প্রতিটা ব্যর্থ অর্ডার আসে নম্বরসহ (চাপলে অর্ডার খোলে), কাস্টমার, কেন হয়নি আর কুরিয়ারের নিজের কথা, যেমন ফোন নম্বর নেয়নি। অর্ডার পাতায় ঠিক করে ব্যর্থগুলো আবার পাঠান চাপুন: শুধু ব্যর্থগুলো আবার যায়, একই মানে, একইভাবে। যেগুলো বুক হয়েছে সেগুলো যেমন আছে থাকে।
কয়েকটা কারণ:
- কুরিয়ার বুকিং নেয়নি: কুরিয়ার অর্ডারের তথ্য নেয়নি; নিচে তার কথা দেখায়।
- আগেই পার্সেল আছে: এর মধ্যে অর্ডারটার পার্সেল হয়েছে (যেমন হাতে বুক করা), তাই আবার পাঠানো হয়নি।
- কুরিয়ার অ্যাকাউন্টে সমস্যা (সংযোগ বা API কী): সেটিংস → কুরিয়ারে দেখুন: কুরিয়ার আপনার কী নেয়নি। পাঠানো সেখানেই থামে, বাকি সব অর্ডারে এটাই লেখা থাকে; কী ঠিক করে আবার পাঠান।
প্রতিটা বুকিং একবারই পাঠানো হয়। কোনো অর্ডারের ব্যাপারে কুরিয়ার পরিষ্কার উত্তর না দিলে অর্ডার পাতায় সেটা পরিষ্কার উত্তর আসেনি হিসেবে রেকর্ড থাকে, সেখানে যাচাই করুন; নিজে থেকে আর পাঠানো হয় না, বাকি অর্ডারগুলো যেতে থাকে।
প্রতিটা অর্ডার অর্ডার পাতার বুকিংয়ের মতোই বুক হয়, তাই কুরিয়ারের আইডি সাথে সাথে আসে। শুধু অক্টোবর ২০২৬-এর আগের পাঠানো (Pathao আর Carrybee) অর্ডারে আইডি ওয়েবহুকে না আসা পর্যন্ত লেখা থাকতে পারে বুকিং পাঠানো হয়েছে, কুরিয়ারের উত্তরের অপেক্ষায়।
আরও: অর্ডার থেকে পার্সেল বুক করা · পার্সেল ট্র্যাকিং

