# SMS ও ইমেইল

> অর্ডারের খবর কাস্টমারের ফোনে SMS-এ আর ইমেইলে। ক্রেডিট কীভাবে কাটে, কোথায় কিনবেন, কোন খবর যাবে, কী লেখা থাকবে, আর দিনে কতগুলো SMS যায়।

উৎস: https://docs.czcommerce.app/sms/sms-and-email  
সর্বশেষ বদল: 2026-10-31  
ভিডিও: https://www.youtube.com/watch?v=4rn1IAvcYSw&t=16s

অর্ডার পাওয়া, কনফার্ম, পাঠানো: প্রতিটা খবর কাস্টমারের ফোনে SMS-এ যায়। কোন খবর যাবে, কী লেখা থাকবে, কোন পথে যাবে আর কত ক্রেডিট গেল, সব বাঁ মেনুর **SMS** পাতায় (অথবা **সেটিংস** › **SMS ও ইমেইল**)। পাতায় চারটা ট্যাব: **সেটিং ও ক্রেডিট**, **মেসেজের লেখা**, **ইমেইল**, **পাঠানো SMS**।

## SMS ক্রেডিট

১ ক্রেডিট = ১ SMS পার্ট। লম্বা SMS কয়েক পার্টে ভাগ হয়, প্রতিটা পার্টে এক ক্রেডিট:

| লেখা | এক পার্টে | কয়েক পার্ট হলে প্রতিটায় |
|---|---|---|
| শুধু ইংরেজি | ১৬০ অক্ষর | ১৫৩ অক্ষর |
| বাংলা বা ইমোজি আছে | ৭০ অক্ষর | ৬৭ অক্ষর |

যেমন ১২০ অক্ষরের বাংলা SMS = ২ পার্ট = ২ ক্রেডিট। একটা ইমোজি থাকলেই পুরো SMS বাংলার হিসাবে গোনা হয়।

**সেটিং ও ক্রেডিট** ট্যাবের **SMS ক্রেডিট** কার্ডে তিনটা সংখ্যা: **মোট**, **এই মাসের ফ্রি**, **কেনা**। আগে ফ্রি ক্রেডিট কাটে, তারপর কেনা।

- **মাসিক ফ্রি ক্রেডিট:** প্ল্যান অনুযায়ী প্রতি মাসে কিছু ফ্রি ক্রেডিট আসে; আপনার কয়টা, তা কার্ডেই লেখা থাকে ("আপনার প্ল্যানে প্রতি মাসে …টা ফ্রি ক্রেডিট।"), কোন প্ল্যানে কত তা [প্ল্যানের তালিকায়](https://docs.czcommerce.app/plan-billing/plans)। মাস শেষে না-খরচ হওয়া ফ্রি ক্রেডিট বাতিল হয়, কেনা ক্রেডিট থেকে যায়।
- **প্ল্যান বদলালে:** এই মাসের ফ্রি ক্রেডিট সাথে সাথে নতুন প্ল্যানের হিসাবে বাড়ে বা কমে; হিসাবে লেখা থাকে "প্ল্যান বদলেছে, … মাসের ফ্রি ক্রেডিট নতুন প্ল্যান অনুযায়ী"। কেনা ক্রেডিটে হাত পড়ে না।
- **ক্রেডিট শেষ হলে:** অর্ডারের SMS যায় না, তবে অর্ডার নেওয়া চলতে থাকে।
- **গেটওয়ে না পাঠালে:** ক্রেডিট ফেরত আসে। পাঠানোর পর ফোনে না পৌঁছালে ক্রেডিট ফেরত হয় না (গেটওয়ে খরচ নেয়)।
- **ক্রেডিটের হিসাব**-এ প্রতিটা যোগ-খরচ দেখা যায়: **যোগ হয়েছে**, **মাসিক ফ্রি**, **খরচ**, **ফেরত**, **সংশোধন**, **মেয়াদ শেষ**।

### ক্রেডিট কমলে ইমেইল

**ক্রেডিট এর নিচে নামলে ইমেইলে জানান**-এ একটা সংখ্যা দিন (শুরুতে ৫০), তারপর **সংরক্ষণ করুন**। ক্রেডিট এর নিচে নামলে স্টোর মালিকের ইমেইলে খবর যায়, দিনে সর্বোচ্চ একবার।

### ক্রেডিট কিনুন

ক্রেডিট কেনা হয় স্টোরের **প্ল্যান ও লিমিট** পাতায়; কেনেন মালিক, বা মালিক যাঁকে বিলিংয়ের অনুমতি দিয়েছেন (SMS পাতার **SMS ক্রেডিট** কার্ডের নিচের **ক্রেডিট কিনুন** লিংক সেখানেই নিয়ে যায়):

1. যে স্টোরের জন্য কিনবেন, সেখানে **প্ল্যান ও লিমিট** খুলুন।
2. নিচের বিলিং অংশে **SMS ক্রেডিট** চাপুন।
3. একটা প্যাক বাছুন (যেমন "৫০০টা ক্রেডিট · ৳…")। প্যাক আর দাম আমরা সময়ে সময়ে বদলাই।
4. **কিনুন** চাপুন। ওয়ালেট থেকে যতটা সম্ভব কাটে, বাকিটা CZ Pay দিয়ে (bKash/কার্ড) ([পেমেন্টের হিসাব](https://docs.czcommerce.app/plan-billing/billing#pay-summary))।
5. পরিশোধ হলে "হয়ে গেছে" দেখায়, সাথে কয়টা ক্রেডিট যোগ হলো; ক্রেডিট সাথে সাথে স্টোরে যোগ হয়।

যে স্টোর বন্ধ আছে (অ্যাকাউন্টের স্টোর-সীমার কারণে নতুন অর্ডার নিচ্ছে না), তার জন্য কিনলে পেমেন্ট পাতায় আগে সেটা বলে: স্টোরটা আবার চালু না করা পর্যন্ত এই ক্রেডিট শুধু আগের অর্ডারগুলোর SMS-এ লাগবে।

ওয়ালেট নিয়ে আরও: [বিলিং](https://docs.czcommerce.app/plan-billing/billing#wallet)।

## SMS কোন পথে যাবে

**SMS কোন পথে যাবে**:

- **আমাদের গেটওয়ে (ক্রেডিট কাটবে)**: সবার জন্য চালু, কিছু সেট করতে হয় না।
- **আমার নিজের গেটওয়ে (ক্রেডিট কাটবে না)**: নিজের REVE বা অন্য SMS কোম্পানির অ্যাকাউন্ট দিয়ে পাঠান। প্রো প্ল্যানে, আর আগে গেটওয়ে সেভ করতে হয়: [নিজের SMS গেটওয়ে](https://docs.czcommerce.app/sms/own-gateway)।

নিজের গেটওয়ে কাজে লাগে শুধু যখন চারটাই ঠিক: এখানে সেটা বাছা, গেটওয়ে সেভ করা, আপনার প্ল্যানে আছে, আর প্ল্যাটফর্ম নিজের গেটওয়ে চালাতে দিচ্ছে। একটাও না থাকলে SMS যায় আমাদের গেটওয়ে দিয়ে, আমাদের সেন্ডার আইডিতে, ক্রেডিট কেটে। **পাঠানো SMS**-এ প্রতিটা পাঠানো SMS-এর পাশে লেখা থাকে কোন সেন্ডার আইডিতে গেছে, তাই কোন পথে গেল বোঝা যায় ([পাঠানো SMS](#sent-log))।

একই কার্ডে **আপনার মোবাইল নম্বর** দিন: নতুন অর্ডার আর স্টক কমার SMS (আপনাকে) এই নম্বরে যায়, **মেসেজের লেখা**-তে সেগুলো চালু করলে।

## অর্ডার ট্র্যাকিং

কাস্টমার স্টোরের ট্র্যাকিং পাতায় অর্ডার নম্বর আর মোবাইল দিয়ে অর্ডারের খবর দেখেন। **কাস্টমার অর্ডার ট্র্যাক করবেন**-এ বাছুন:

- **অর্ডার নম্বর + মোবাইল + SMS কোড (বেশি নিরাপদ)**: ফোনে একটা কোড যায়, ৫ মিনিট কাজ করে। প্রতিবার কোডে ক্রেডিট লাগে।
- **শুধু অর্ডার নম্বর + মোবাইল**: কোড লাগে না, কিন্তু কেউ অন্যের নম্বর আর অর্ডার নম্বর জানলে অর্ডার দেখতে পারবে। ডিজিটাল পণ্যের ডাউনলোড লিংক তবুও শুধু কোড দিলে দেখায়: পরিশোধিত অর্ডারে ফাইল থাকলে ফোনে কোড যায় (ক্রেডিট লাগে)।

SMS পাঠানো না গেলে (ক্রেডিট শেষ, গেটওয়ে নেই) ট্র্যাকিং নিজে থেকেই "শুধু অর্ডার নম্বর + মোবাইল"-এ চলে, বন্ধ হয় না।

## কোন খবর যাবে, কী লেখা

**মেসেজের লেখা** ট্যাবে প্রতিটা খবরের একটা কার্ড। নতুন স্টোরে যেগুলো চালু থাকে:

| খবর | কাকে | শুরুতে |
|---|---|---|
| **অর্ডার পাওয়া গেছে** | কাস্টমার | চালু |
| **অর্ডার কনফার্ম** | কাস্টমার | চালু |
| **পাঠানো হয়েছে** | কাস্টমার | চালু |
| **আজ পৌঁছাবে** | কাস্টমার | বন্ধ |
| **পৌঁছে গেছে** | কাস্টমার | বন্ধ |
| **বাতিল** | কাস্টমার | বন্ধ |
| **অগ্রিম পেমেন্ট পাওয়া গেছে** | কাস্টমার | চালু |
| **ট্র্যাকিং কোড** | কাস্টমার | **সবসময় চালু** |
| **অর্ডার যাচাই কোড (চেকআউটে)** | কাস্টমার | **সবসময় চালু** |
| ইনকমপ্লিট অর্ডার রিকভারি | কাস্টমার | লেখা আর চালু-বন্ধ [অটো রিকভারি SMS](https://docs.czcommerce.app/incomplete/auto-recovery-sms#steps) সেটিংসে |
| **ইনবক্স থেকে "SMS পাঠান" (Messenger-এর ৭ দিন পেরোলে)** | কাস্টমার | **সবসময় চালু** |
| **রিভিউ চাওয়া (চালু/বন্ধ: পণ্য → রিভিউ)** | কাস্টমার | বন্ধ; চালু-বন্ধ আর কত দিন পর, [রিভিউর নিয়মে](https://docs.czcommerce.app/products/reviews#review-sms) |
| **নতুন অর্ডার (আপনাকে)** | আপনি | বন্ধ |
| **স্টক কম (আপনাকে)** | আপনি | বন্ধ |
| **কোড পাঠানো (ডিজিটাল পণ্য; লিংক যায়, কোড নয়)** | কাস্টমার | চালু |
| **মেয়াদ শেষের রিমাইন্ডার (ডিজিটাল পণ্য)** | কাস্টমার | চালু; **কত দিন আগে** শুরুতে ৩ |

- **সবসময় চালু** SMS বন্ধ করা যায় না, শুধু লেখা বদলানো যায়। চেকআউটের কোড যায় তখনই, যখন [SMS কোডে যাচাই](https://docs.czcommerce.app/orders/fraud-and-blocklist#otp) কোনো অর্ডারে কোড চায়। ইনবক্সের SMS যায় শুধু কেউ ইনবক্সে [SMS পাঠান](https://docs.czcommerce.app/inbox/inbox#sms) চাপলে।

**ডিজিটাল কোড।** গিফট কার্ড, key বা অ্যাকাউন্ট বিক্রি করলে ([ডিজিটাল কোড](https://docs.czcommerce.app/products/digital-codes)) দুটো খবর:

- **কোড পাঠানো (ডিজিটাল পণ্য; লিংক যায়, কোড নয়)**: কোড দেওয়া হলে (পেমেন্ট যাচাই বা ডেলিভারির পর), অর্ডারের পাতা থেকে "আবার পাঠান" বা "বদলে দিন" চাপলেও। SMS-এ কোড নিজে যায় না, যায় ট্র্যাক পাতার একটা লিংক (`{codes_link}`), যেটা খুললে ক্রেতা কোড দেখেন আর কপি করেন; লিংক ৭ দিন কাজ করে, পরে অর্ডার নম্বর আর ফোন দিয়ে ট্র্যাক পাতায় দেখা যায়। কোড বদলালে SMS-এ লেখা থাকে নতুন কোড দেওয়া হয়েছে। ক্রেতা ইমেইল দিলে কোডগুলো ইমেইলেও যায় (নিচে [অর্ডারের ইমেইল](#email))।
- **মেয়াদ শেষের রিমাইন্ডার (ডিজিটাল পণ্য)**: মেয়াদওয়ালা ভ্যারিয়েন্টে, মেয়াদ শেষের **কত দিন আগে** (১ থেকে ১৪, শুরুতে ৩) একবার যায়: "আপনার <পণ্য> এর মেয়াদ <তারিখ> শেষ হবে। রিনিউ: <পণ্যের লিংক>"। রাতে যায় না (রাত ১০টা থেকে সকাল ৯টা)। বাতিল, ফেরত বা রিফান্ড হওয়া অর্ডারে যায় না; একই নম্বর থেকে একই ভ্যারিয়েন্ট আবার কেনা হয়ে গেলে যায় না। দিনের সংখ্যা এই কার্ডেই বদলান, ইমেইলেও সেটাই খাটে। রিকভারির মতো, যে নম্বর "STOP" লিখে SMS বন্ধ করেছে সেখানে যায় না।

> **জেনে রাখুন:**
> **আজ পৌঁছাবে** নিজে থেকে যায় না (লেখা বদলানো যায়)। দরকার হলে অর্ডারের পাতা থেকে [SMS পাঠান](https://docs.czcommerce.app/orders/order-details#send-sms) দিয়ে এই লেখাটা হাতে পাঠান।

অর্ডারের [নিজের স্ট্যাটাসে](https://docs.czcommerce.app/orders/order-statuses#sms) আলাদা SMS রাখা যায়, তার লেখা **সেটিংস › অর্ডার**-এ, এই ট্যাবে নয়। চালু থাকলে অর্ডার সেই স্ট্যাটাসে ঢুকলে একবার যায়, মূল ধাপের এখানকার SMS-এর জায়গায়। **পাঠানো SMS**-এ তার খবরের নাম **অর্ডারের নিজের স্ট্যাটাস (লেখা: সেটিংস → অর্ডার)**।

**ফ্রি প্ল্যান আর ট্রায়াল।** ফ্রি প্ল্যানের বা ট্রায়ালের স্টোর প্ল্যাটফর্মের SMS নম্বর দিয়ে পাঠালে শুধু আমাদের লেখা যায়: কার্ডে লেখাটা শুধু দেখা যায়, উপরে কারণ লেখা থাকে, আর চালু/বন্ধ সুইচ আগের মতোই কাজ করে। এতে কেউ এই নম্বর দিয়ে ভুয়া SMS পাঠাতে পারে না, যে নম্বরে সব স্টোরের কোড যায়। নিজের লেখা দিতে (এখানে, [নিজের স্ট্যাটাসে](https://docs.czcommerce.app/orders/order-statuses#sms) আর [রিকভারির ধাপে](https://docs.czcommerce.app/incomplete/auto-recovery-sms#steps)) পেইড প্ল্যান নিন, বা নিজের SMS গেটওয়ে যুক্ত করুন। আগে সেভ করা লেখা মুছে যায় না, টাকা দিলে আবার সেটাই যায়। এসব স্টোরে নামের মধ্যে ৪টার বেশি অঙ্ক থাকলে SMS-এ অঙ্কগুলো বাদ যায়, যাতে নামে ফোন নম্বর বসানো না যায়। প্ল্যাটফর্মের SMS নম্বর দিয়ে পাঠালে (যেকোনো প্ল্যানে) ক্রেতার নিজের লেখা নামেও একই নিয়ম। কুরিয়ার ছাড়া পাঠানো অর্ডারের "পাঠানো হয়েছে" SMS-এ কুরিয়ারের নাম ছাড়া আলাদা একটা লেখা যায়।

লেখা বদলাতে (পেইড প্ল্যান বা নিজের গেটওয়ে):

1. কার্ডের ঘরে নিজের লেখা লিখুন।
2. **বসানো যায়:**-এর পাশের নাম চাপলে সেটা লেখায় বসে: `{customer_name}` `{order_number}` `{total}` `{due}` `{courier}` `{tracking_url}` `{store_name}` `{store_url}` `{recovery_link}` `{coupon}` `{otp}` `{product}` `{stock}` `{store_phone}` `{review_link}` `{codes_link}` `{renew_link}` `{expiry_date}`। শেষের তিনটা ডিজিটাল কোডের দুই খবরের: কোড দেখার লিংক, পণ্যের পাতার লিংক আর মেয়াদ শেষের তারিখ। `{store_phone}`-এ বসে স্টোরের যোগাযোগের নম্বর (সেটিংস › স্টোর), তবে শুধু যদি সেটা মালিক বা কোনো স্টাফের যাচাই করা মোবাইল নম্বর হয়; নইলে ফাঁকা থাকে। `{total}`, `{due}` আর `{courier}`-এ বসে অর্ডারের অবস্থা বদলানোর সময়ের হিসাব: "পাঠানো হয়েছে" SMS একটু দেরিতে গেলে, অর্ডার ততক্ষণে ডেলিভারি হয়ে গেলেও, দরজায় কত দিতে হবে সেটাই বলে।
3. **নমুনা (ঠিক যেমন যাবে)**-তে আপনার শেষ অর্ডারের তথ্য দিয়ে SMS-টা দেখায়, নিচে কয় অক্ষর, কয় পার্ট আর কত ক্রেডিট। ২ পার্টের বেশি হলে হলুদ হয়।
4. **চালু** টিক দিয়ে **সংরক্ষণ করুন** চাপুন। নিচে দেখায় **নিজের লেখা** না **আমাদের লেখা**।

**আমাদের লেখায় ফিরুন** চাপলে আগের লেখা ফিরে আসে। অজানা `{নাম}` দিলে বা লেখা ৬ পার্টের বেশি হলে সেভ হয় না।

কোডের দুটো SMS-এ (**ট্র্যাকিং কোড**, **অর্ডার যাচাই কোড (চেকআউটে)**) আরও তিনটা নিয়ম: লেখায় `{otp}` থাকতেই হবে, কোনো লিংক থাকবে না, আর সবচেয়ে লম্বা স্টোরের নাম বসিয়েও ২ পার্টের বেশি হবে না। না মানলে সেভ হয় না ("কোডের SMS-এ {otp} রাখতেই হবে, সেখানেই কোডটা বসে।" ইত্যাদি)।

আগে সেভ করা কোনো লেখা নতুন কোনো নিয়ম না মানলে কার্ডে হলুদে লেখা থাকে "এই লেখাটা এখনকার নিয়মে চলে না …", আর SMS-এ আমাদের লেখা যায়। লেখাটা ঠিক করে আবার সেভ করুন।

> **জেনে রাখুন:**
> কাস্টমারের SMS-এ নিজে লিংক বা ওয়েবসাইটের ঠিকানা লেখা যায় না, ভুয়া লিংক ছড়ানো ঠেকাতে। লিংক দিতে `{tracking_url}`, `{store_url}` বা `{recovery_link}` বসান; এগুলো আপনার স্টোরের নিজের ঠিকানায় যায়। লিংকওয়ালা লেখা সেভ হয় না। আগে সেভ করা এমন লেখার বদলে আমাদের লেখা যায়, আর নিজের স্ট্যাটাস বা রিকভারির এমন লেখায় SMS যায় না (**পাঠানো SMS**-এ কারণ **লেখায় নিজের লিংক আছে**)। স্টোর বা কাস্টমারের নামে ডট থাকলে (যেমন `bkash.top`) SMS-এ ডটের জায়গায় ফাঁকা যায়।

## দিনে কতগুলো SMS

ভুয়া অর্ডার বা বারবার কোড চেয়ে কেউ যেন আপনার ক্রেডিট শেষ করতে না পারে, তাই কিছু SMS-এর দিনে একটা সীমা আছে। দিন মানে ঢাকার ক্যালেন্ডারের দিন, রাত ১২টায় নতুন করে শুরু। সীমাগুলো আপনার অর্ডারের সাথে নিজে থেকে বাড়ে: "দিনে কনফার্ম" মানে গত ১৪ দিনের গড় আর আজকের কনফার্ম করা অর্ডারের মধ্যে যেটা বেশি।

| SMS | দিনে কমপক্ষে | স্টোর বড় হলে |
| --- | --- | --- |
| চেকআউটের কোড | ৩০০ | দিনে কনফার্মের ৪ গুণ |
| ট্র্যাকিং আর ক্রেতার লগইন কোড | ২০০ | ২ গুণ |
| যাচাই না হওয়া অর্ডারে ক্রেতার অর্ডারের SMS | ৪০০, সাথে আজ আসা অর্ডারের অর্ধেক | ৩ গুণ |
| যাচাই না হওয়া অর্ডারে আপনার ফোনে "নতুন অর্ডার" SMS | ৪০০, সাথে আজ আসা অর্ডারের অর্ধেক | ২ গুণ |
| ইনকমপ্লিটের রিকভারি SMS | ১০০ | ১ গুণ |
| পুরো স্টোর মিলিয়ে | ২,০০০ | উপরেরগুলো মিলিয়ে আরও বেশি |

- কোড দেওয়া ক্রেতার আর হাতে বানানো বা আপনার কনফার্ম করা অর্ডারের SMS এই "যাচাই না হওয়া" সীমায় পড়ে না।
- যে নম্বরে এই স্টোরে আগে লগইন বা যাচাই করা, কনফার্ম বা ডেলিভারি হওয়া অর্ডার নেই, সে কোডের সীমার ৬০% পর্যন্ত পায়।
- একটা নম্বরে ঘণ্টায় ১০টা আর একটা স্টোর থেকে দিনে ৩০টার বেশি SMS যায় না। কোড আরও কম: এক নম্বরে ঘণ্টায় ১০টা, দিনে ২০টা।

### বড় সেলের আগে সীমা বাড়ানো

1. **সেটিং ও ক্রেডিট** ট্যাবে **দিনে কতগুলো SMS** অংশে যান।
2. **যাচাই-না-করা অর্ডারের SMS, দিনে** আর **checkout কোড, দিনে**-এ যত লাগবে লিখুন (৫০,০০০ পর্যন্ত)। ঘরের নিচে আজকের এখনকার সীমা লেখা থাকে।
3. **সংরক্ষণ করুন** চাপুন।

আপনার সংখ্যা শুধু সীমা বাড়ায়, কমায় না; খালি রাখলে (**নিজে থেকে**) আমাদের হিসাবেই চলে। প্রথম ঘরটা ক্রেতার অর্ডারের SMS আর আপনার "নতুন অর্ডার" SMS দুটোর জন্যই, প্রতিটায় আলাদা করে। এই SMS-এর ক্রেডিট আপনার। সংখ্যা বাড়াতে পারেন শুধু স্টোরের মালিক (৫০,০০০ পর্যন্ত); সেটিংস বদলানোর অনুমতি থাকা স্টাফ কমাতে বা আগের মতো রাখতে পারেন।

### সীমার কাছে গেলে বা শেষ হলে

- কোনো সীমার ৮০% খরচ হলে স্টোরের মালিক ইমেইল পান ("আজকের …-এর ৮০% শেষ")।
- কোনো সীমা শেষ হলে আবার ইমেইল যায় (যেমন "আজকের অর্ডারের SMS বন্ধ", "আজকের ক্রেতা-কোড শেষ"), সাথে বাড়ানোর উপায়। একই ধরনের ইমেইল ২৪ ঘণ্টায় একবারের বেশি যায় না।
- সীমা শেষ হলে সেই ধরনের SMS রাত ১২টা পর্যন্ত যায় না; **পাঠানো SMS**-এ সেগুলো **যায়নি**, কারণসহ। কোড শেষ হলে যে অর্ডারে কোড লাগত সেটা হোল্ডে নেওয়া হয় ([যাচাই না হওয়া অর্ডার আর হোল্ড](https://docs.czcommerce.app/orders/fraud-and-blocklist#unverified-holds))।
- স্টোরের ঘণ্টার কোড (১৫০টা) শেষ হলেও মালিককে জানানো হয়; CAPTCHA চালু থাকলে বাক্স পার হওয়া ক্রেতার কোড তবুও যায়।

## পাঠানো SMS

**পাঠানো SMS** ট্যাবে সব SMS, নতুনটা আগে, এক পাতায় ২০টা (নিচের অংশে ২০, ৫০ বা ১০০ বাছা আর পাতা বদলানো যায়): সময়, নম্বর, কোন খবর, পুরো লেখা, অবস্থা আর **ক্রেডিট**। উপরের নম্বরের ঘর আর **ফিল্টার** দিয়ে তালিকা ছোট করা যায় ([নিচে](#filters))।

অর্ডারের পাতা থেকে হাতে পাঠানো SMS-ও এখানে থাকে: কোনো খবরের লেখা বেছে পাঠালে সেই খবরের নামে, নিজে লিখে পাঠালে **অর্ডারের পাতা থেকে নিজের লেখা** নামে।

যে SMS গেছে, তাতে সরাসরি তার sender ID দেখায় (যেমন innerc বা 096…), মানে পাঠানোর সময় আসলে কোন নাম বা নম্বর থেকে গেছে: আমাদের গেটওয়ের সেন্ডার আইডি, বা নিজের গেটওয়ে দিয়ে গেলে আপনার REVE অ্যাকাউন্টের বা অন্য কোম্পানির **Sender**। কোন পথে গেছে আর কোন নম্বরে, তা মাউস রাখলে দেখায়; নম্বরটা পাশে ছোট করেও থাকে। ১৮ অক্টোবর ২০২৬-এর আগের SMS-এ আর যে SMS যায়নি (যেমন ক্রেডিট নেই) তাতে প্রেরক দেখায় না। অর্ডারের টাইমলাইনে সেই অর্ডারের প্রতিটা SMS কোন প্রেরক থেকে গেছে, তা-ও দেখায় ([নোট আর টাইমলাইন](https://docs.czcommerce.app/orders/order-details#notes))।

| অবস্থা | মানে |
|---|---|
| **অপেক্ষায়** | পাঠানোর লাইনে আছে |
| **পাঠানো হয়েছে** | গেটওয়ে নিয়েছে |
| **পৌঁছেছে** | ফোনে পৌঁছেছে (আমাদের গেটওয়েতে কয়েকবার খোঁজ নিয়ে জানা যায়) |
| **ব্যর্থ** | গেটওয়ে পাঠায়নি বা ফোনে পৌঁছায়নি (পাশে `undelivered` মানে ফোনে পৌঁছায়নি) |
| **যায়নি** | আমরাই আটকেছি, কারণ পাশে লেখা থাকে |

**যায়নি**-এর কারণ:

- **ক্রেডিট নেই**: ক্রেডিট শেষ।
- **এই নম্বরে এক ঘণ্টায় বেশি SMS**: এক নম্বরে এক ঘণ্টায় ১০টার বেশি SMS যায় না।
- **এই নম্বরে আজ বেশি SMS**: এক নম্বরে আজ এই স্টোর থেকে অনেক SMS গেছে।
- **আজকের সীমা শেষ**: পুরো স্টোরের আজকের SMS শেষ।
- **আজকের কোডের সীমা শেষ**, **যাচাই না হওয়া অর্ডারের আজকের SMS সীমা শেষ**, **আপনার ফোনে আজকের "নতুন অর্ডার" SMS-এর সীমা শেষ**, **আজকের রিমাইন্ডার SMS-এর সীমা শেষ**: সেই ধরনের আজকের সীমা শেষ ([দিনে কতগুলো SMS](#daily-limits))।
- **লেখায় নিজের লিংক আছে**: লেখায় আপনার নিজের লিংক ছিল ([উপরে](#templates))।
- **যাচাই না হওয়া অর্ডারের SMS এই নম্বরে আজ সব স্টোর মিলিয়ে অনেক গেছে, তাই এটা যায়নি (ক্রেডিট কাটেনি)**: যাচাই না হওয়া অর্ডারের SMS একটা নম্বরে দিনে সব স্টোর মিলিয়ে ১০টার বেশি যায় না, যাতে কেউ অন্যের নম্বর দিয়ে অনেক স্টোরে অর্ডার করে সবার ক্রেডিট খরচ করাতে না পারে।
- **ফ্রি বা ট্রায়াল স্টোর হাতে বানানো অর্ডারের আর হাতে পাঠানো উদ্ধারের SMS দিনে ৩০টা নতুন নম্বরে পাঠাতে পারে, আজকেরটা শেষ (ক্রেডিট কাটেনি)**: ফ্রি প্ল্যান বা ট্রায়ালে, প্ল্যাটফর্মের SMS নম্বর দিয়ে পাঠালে। যে নম্বরে আজ আগেই SMS গেছে, তাতে আবার যায়।
- `blocked`: নম্বরটা আপনার [ব্লকলিস্টে](https://docs.czcommerce.app/orders/fraud-and-blocklist#blocklist); ব্লক করা নম্বরে কোনো SMS যায় না, ক্রেডিটও কাটে না।
- `opted_out`: রিকভারি SMS, অর্ডারের পাতা থেকে নিজে লিখে পাঠানো SMS, রিভিউ চাওয়ার SMS আর ইনবক্সের ফলো-আপ SMS; ওই নম্বর আর SMS চায়নি।
- `default_only`: ফ্রি বা ট্রায়াল স্টোর প্ল্যাটফর্মের নম্বর দিয়ে হাতে নিজের লেখা পাঠাতে চেয়েছিল; সেখানে শুধু আমাদের লেখা যায়।

এই সীমাগুলো আমাদের প্ল্যাটফর্ম-সেটিং, ভুল ফর্ম বা বাগ যেন সব ক্রেডিট শেষ না করে দেয়। SMS না গেলে কী করবেন: [SMS না গেলে](https://docs.czcommerce.app/troubleshooting/sms-not-sent)।

### ফিল্টার

- উপরের নম্বরের ঘর: পুরো নম্বর (যেমন ০১৭১১-২২২৩৩৩, বাংলা অঙ্কেও) বা তার কয়েকটা অঙ্ক (যেমন ২৩৩৩) লিখে **খুঁজুন** চাপুন।
- **ফিল্টার** চাপলে একটা প্যানেল খোলে (ফোনে নিচ থেকে, কম্পিউটারে পাশ থেকে); বেছে **ফলাফল দেখুন** চাপুন:
  - **অবস্থা**: এক বা একাধিক, যেমন **যায়নি** আর **ব্যর্থ** একসাথে।
  - **কিসের SMS**: এক বা একাধিক খবর, যেমন **ট্র্যাকিং কোড**।
  - **অর্ডার**: **অর্ডারের SMS**, বা **অর্ডার ছাড়া (কোড, রিকভারি)**।
  - **গেটওয়ে**: **আমাদের গেটওয়ে** বা **নিজের গেটওয়ে**।
  - **পাঠানোর দিন**: কোন দিন থেকে কোন দিন (বাংলাদেশের দিন, দুই দিনই ধরে)।

চালু প্রতিটা ফিল্টার তালিকার উপরে চিপ হয়ে দেখায়; × চাপলে সরে, **সব মুছুন** চাপলে সব। দ্রুত ফিল্টারে এক চাপেই হয়: **যায়নি বা ব্যর্থ** আর **আজ**। **ফিল্টার সেভ করুন** চাপলে নিজের বাছাই নাম দিয়ে থাকে। ফিল্টার পাতার ঠিকানায় থাকে: লিংক কপি করে পাঠালে **পাঠানো SMS** ট্যাবেই একই তালিকা খোলে। যে SMS-এর নম্বর লুকিয়ে দেখায় (প্ল্যানের মাসের সীমার বাইরের অর্ডারের), নম্বরের ঘরে খুঁজে তা পাওয়া যায় না।

## অর্ডারের ইমেইল

চেকআউটে ইমেইল দেওয়া কাস্টমাররা অর্ডারের খবর ইমেইলেও পেতে পারেন। ইমেইলে ক্রেডিট লাগে না।

1. **ইমেইল** ট্যাব খুলুন।
2. **অর্ডারের ইমেইল পাঠান** টিক দিন (শুরুতে বন্ধ)।
3. চাইলে **প্রেরকের নাম** (খালি = স্টোরের নাম) আর **উত্তর যাবে যে ইমেইলে** (খালি = স্টোরের যোগাযোগের ইমেইল) দিন।
4. **কোন কোন খবর**-এ টিক দিন: **অর্ডার পাওয়া গেছে**, **অর্ডার কনফার্ম**, **পাঠানো হয়েছে** (এই তিনটা শুরুতে চালু), **বাতিল**।
5. **সংরক্ষণ করুন** চাপুন।

**ডিজিটাল কোড:** **কোড পাঠানো (কোডগুলো ইমেইলে)** আর **মেয়াদ শেষের রিমাইন্ডার** আলাদা সুইচ, শুরুতে চালু। ক্রেতা ইমেইল দিলে এগুলো যায়, **অর্ডারের ইমেইল পাঠান** বন্ধ থাকলেও (ডাউনলোড লিংকের মতো, কারণ এটাই ক্রেতার কেনা জিনিস)। কোডের ইমেইলে প্রতিটা কোডের প্রতিটা ঘর আলাদা লাইনে, মেয়াদ থাকলে তার তারিখ, আর ট্র্যাক পাতার লিংক। কোড শুধু ইমেইলের ভেতরে থাকে: বিষয়ে নয়, আমাদের লগে নয়।

**প্রেরকের নাম** বা **উত্তর যাবে যে ইমেইলে** বদলালে স্টোরের মালিককে জানানো হয়, আগের আর নতুনটা সহ, যাতে কেউ চুপিচুপি কাস্টমারের উত্তর অন্য ঠিকানায় নিতে না পারে।

ইমেইল আমাদের সার্ভার থেকে আপনার স্টোরের নামে যায়। নিজের ঠিকানা থেকে পাঠাতে চাইলে পাশের **নিজের ইমেইল সার্ভার (SMTP)** কার্ডে **হোস্ট**, **পোর্ট** (২৫, ৪৬৫, ৫৮৭ বা ২৫২৫; ৪৬৫ বাছলে **শুরু থেকেই TLS (পোর্ট ৪৬৫)** নিজে থেকে টিক হয়), **ইউজার**, **পাসওয়ার্ড** আর **যে ঠিকানা থেকে যাবে** দিয়ে **SMTP সংরক্ষণ** চাপুন, তারপর **পরীক্ষার ইমেইল**-এ একটা ঠিকানা দিয়ে **পরীক্ষামূলক ইমেইল পাঠান** চাপুন। পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়, আর দেখানো হয় না; মুছতে **সরান**। নিজের SMTP গ্রোথ আর প্রো প্ল্যানে।

আমাদের সার্ভার থেকে ক্রেতাদের ইমেইলের সীমা:

- **স্টোরের ঘণ্টা আর দিনের সীমা প্ল্যান অনুযায়ী।** "অর্ডার পাওয়া গেছে" ইমেইল আর বাকিগুলো (কনফার্ম, পাঠানো, বাতিল, ডাউনলোড লিংক, স্টাফের আমন্ত্রণ) আলাদা করে গোনা হয়, তাই ভুয়া অর্ডারের ঢল আসল অর্ডারের পরের ইমেইল আটকাতে পারে না।
- **একটা ঠিকানায়** সব স্টোর মিলিয়ে দিনে ২০টা পর্যন্ত (ওই দুই ভাগে আলাদা করে)।
- **প্ল্যাটফর্মের খুব ব্যস্ত দিনে** যে স্টোর সেদিন আগেই অনেক ইমেইল পাঠিয়েছে, তার বাকি ইমেইল পরে যায়।

সীমা পেরোলে ইমেইল হারায় না: অপেক্ষা করে, জায়গা হলে চলে যায়; ৪৮ ঘণ্টায়ও না গেলে আর যায় না। স্টোরের সীমায় আটকালে মালিক ইমেইল পান ("স্টোরের ইমেইল অপেক্ষায় আছে"), ২৪ ঘণ্টায় একবার। নিজের SMTP-তে এই সীমাগুলো নেই।

আরও দেখুন: [নিজের SMS গেটওয়ে](https://docs.czcommerce.app/sms/own-gateway) · [অটো রিকভারি SMS](https://docs.czcommerce.app/incomplete/auto-recovery-sms)
