# অর্ডারের ধাপ আর পণ্য ইমপোর্টের নিয়ম

> অর্ডারের প্রতিটা ধাপ থেকে কোথায় যাওয়া যায়, ডুপ্লিকেট আর অর্ডার-সীমার শুরুর সেটিং, আর পণ্যের CSV/Excel ইমপোর্টের ফরম্যাট, কলাম, সীমা আর প্রতিটা ফাইল-ত্রুটি। কোড থেকে তৈরি।

উৎস: https://docs.czcommerce.app/reference/orders-and-imports  
সর্বশেষ বদল: 2026-10-25

> **জেনে রাখুন:**
> এই পাতাটা প্রতিবার ডক বিল্ডের সময় প্রোডাক্টের কোড থেকে নিজে থেকে তৈরি হয়, তাই এটা সবসময় এখনকার নিয়ম বলে। কোন প্ল্যানে কতটা আর প্ল্যান, অ্যাড-অন বা SMS প্যাকের দাম আমাদের টিম ঠিক করে: দেখুন দামের পাতা (https://czcommerce.app/pricing) আর স্টোরের **প্ল্যান ও লিমিট** পাতা (অ্যাড-অন আর SMS প্যাকের দাম সেখানে)।

## অর্ডারের ধাপ আর বদল

এর বাইরে বদল করলে "এই অবস্থা থেকে এভাবে বদলানো যায় না" (`bad_transition`)। পার্সেল কুরিয়ারের কাছে থাকলে কিছু বদল বন্ধ (`order_parcel_live`): আগে অর্ডারের কুরিয়ার কার্ড থেকে পার্সেল বাতিল বা রিটার্ন চান।

| ধাপ | যেখানে নেওয়া যায় | পার্সেল কুরিয়ারের কাছে থাকলে বন্ধ | শুধু কুরিয়ারের খবরে |
| --- | --- | --- | --- |
| নতুন (`pending`) | কনফার্মড, প্যাক হচ্ছে, হোল্ডে, ক্যানসেল, ভুয়া | হোল্ডে, ক্যানসেল, ভুয়া | - |
| কনফার্মড (`confirmed`) | প্যাক হচ্ছে, শিপড, হোল্ডে, ক্যানসেল, ভুয়া, নতুন | হোল্ডে, ক্যানসেল, ভুয়া, নতুন | - |
| প্যাক হচ্ছে (`processing`) | শিপড, হোল্ডে, ক্যানসেল, ভুয়া, কনফার্মড | হোল্ডে, ক্যানসেল, ভুয়া | - |
| শিপড (`shipped`) | ডেলিভারড, আংশিক ডেলিভারড, রিটার্ন, কনফার্মড | রিটার্ন, কনফার্মড | - |
| ডেলিভারড (`delivered`) | রিটার্ন | রিটার্ন | - |
| আংশিক ডেলিভারড (`partially_delivered`) | রিটার্ন | রিটার্ন | - |
| রিটার্ন (`returned`) | কোথাও না (শেষ ধাপ) | - | ডেলিভারড, আংশিক ডেলিভারড |
| ক্যানসেল (`cancelled`) | কোথাও না (শেষ ধাপ) | - | - |
| হোল্ডে (`on_hold`) | নতুন, কনফার্মড, প্যাক হচ্ছে, ক্যানসেল, ভুয়া | নতুন, ক্যানসেল, ভুয়া | - |
| ভুয়া (`fraud`) | কোথাও না (শেষ ধাপ) | - | - |

## ডুপ্লিকেট আর অর্ডার-সীমার শুরুর সেটিং

- ডুপ্লিকেট যাচাই: চালু, ৩০ মিনিটের মধ্যে একই ফোন (বা ডিভাইস), একই পণ্য ও পরিমাণ আর একই ঠিকানা, বাতিল নয়: অর্ডার নেওয়া হয় না. হাতে বানানো অর্ডার কখনো আটকায় না, শুধু "ডুপ্লিকেট?" চিহ্ন পায়।
- একই ফোন: চালু, ২৪ ঘণ্টায় ৩টার বেশি: অর্ডার নেওয়া হয়, হোল্ডে যায়
- একই ডিভাইস: চালু, ২৪ ঘণ্টায় ৫টার বেশি: অর্ডার নেওয়া হয়, হোল্ডে যায়
- একই IP: বন্ধ, ১ ঘণ্টায় ১০টার বেশি: অর্ডার নেওয়া হয়, হোল্ডে যায়

## পণ্য ইমপোর্টের ফাইল

- ফরম্যাট: Excel (.xlsx, শুধু প্রথম শিট পড়া হয়) বা কমা দিয়ে আলাদা CSV (UTF-8)। পুরনো .xls বা সেমিকোলনের CSV পড়া যায় না: Excel-এ খুলে .xlsx বা CSV (UTF-8) হিসেবে আবার সেভ করুন।
- ফাইলের আকার: সর্বোচ্চ ৫ MB; Excel খুললে সর্বোচ্চ ৩০ MB; সব লেখা মিলিয়ে সর্বোচ্চ ১২ MB
- সারি আর কলাম: সর্বোচ্চ ১০,০০০ সারি, ১০০ কলাম, একটা ঘরে ৫০,০০০ অক্ষর
- কলাম (প্রথম সারিতে এই নামগুলো, ইংরেজিতে): `handle`, `title`, `description`, `short_description`, `status`, `type`, `category`, `tags`, `vendor`, `track_inventory`, `option1_name`, `option1_value`, `option2_name`, `option2_value`, `option3_name`, `option3_value`, `sku`, `barcode`, `price`, `compare_at_price`, `cost_price`, `weight_grams`, `stock`, `low_stock_threshold`, `variant_status`, `image_urls`
- শুধু পণ্য ইমপোর্ট হয়: অর্ডার, কাস্টমার বা স্টক-ইতিহাস ফাইল থেকে আনা যায় না।

## পুরো ফাইলের ত্রুটি

- `too_many_rows`: একটা ফাইলে সর্বোচ্চ {max}টা সারি রাখা যায়। ফাইলটা কয়েক ভাগ করে একটা একটা করে ইমপোর্ট করুন।

- `too_many_columns`: একটা সারিতে সর্বোচ্চ {max}টা কলাম থাকতে পারে। বাড়তি কলামগুলো মুছে আবার দিন।

- `cell_too_long`: একটা ঘরে সর্বোচ্চ {max}টা অক্ষর লেখা যায়। খুব লম্বা লেখাটা ছোট করে আবার দিন।

- `too_much_text`: ফাইলে সব মিলিয়ে {mb} MB-এর বেশি লেখা আছে (একই লেখা অনেক ঘরে থাকলে প্রতিবার গোনা হয়)। ফাইলটা ছোট ছোট ভাগে দিন।

- `not_xlsx`: ফাইলটা পড়া যাচ্ছে না। Excel-এ খুলে .xlsx হিসেবে, অথবা CSV হিসেবে আবার সেভ করে দিন।

- `xlsx_too_big`: Excel ফাইলটা খুললে {mb} MB-এর বেশি হয়ে যায়। ফাইলটা দুই ভাগ করে দিন।

- `file_too_big`: ফাইল সর্বোচ্চ {mb} MB হতে পারে। ফাইলটা ভাগ করে দিন।

- `empty_file`: ফাইলটা খালি। পণ্যের তথ্যসহ ফাইল দিন।

- `too_complex`: ফাইলটা অনেক বড় বা জটিল, তাই পড়া গেল না। ছোট ছোট ফাইলে ভাগ করে (অথবা CSV হিসেবে সেভ করে) আবার ইমপোর্ট করুন।

- `try_later`: এই মুহূর্তে ফাইলটা পড়া যাচ্ছে না। কয়েক মিনিট পরে আবার ইমপোর্ট করুন।

- `unreadable`: ফাইলটা পড়া গেল না। .xlsx বা CSV হিসেবে আবার সেভ করে ইমপোর্ট করুন।

- `option_list_full`: স্টোরের অপশনের তালিকা ভরে গেছে (সর্বোচ্চ {limit}টা, যেমন সাইজ, রং)। যেগুলো লাগে না সেগুলো মুছে আবার ইমপোর্ট করুন।

- `option_values_full`: একটা অপশনে সর্বোচ্চ {limit}টা মান রাখা যায়, আর তালিকা ভরে গেছে। যেগুলো লাগে না সেগুলো মুছে আবার ইমপোর্ট করুন।

- `unexpected`: একটা অপ্রত্যাশিত সমস্যায় ইমপোর্ট থেমে গেছে। এ পর্যন্ত যা ইমপোর্ট হয়েছে তা থাকবে; একই ফাইল আবার ইমপোর্ট করতে পারেন।
