# প্ল্যান বাছাই ও বদলানো

> প্রতিটা স্টোরের জন্য প্ল্যান নিন, মেয়াদ বাছুন আর সাশ্রয় দেখুন, ফ্রি ট্রায়াল নিন, আপগ্রেড করুন (বাকি দিনের টাকা বাদ যায়), ছোট প্ল্যানে যান মেয়াদ শেষে, বা আগেই নবায়ন করুন।

উৎস: https://docs.czcommerce.app/plan-billing/plans  
সর্বশেষ বদল: 2026-11-02  
ভিডিও: https://www.youtube.com/watch?v=KvEbYDZPUtY

নতুন স্টোর ফ্রি প্ল্যানে শুরু হয়; স্টোর খোলার সময় কোনো প্ল্যান বাছতে হয় না। বেশি পণ্য, অর্ডার বা ফিচার দরকার হলে স্টোরের **প্ল্যান ও লিমিট** পাতা থেকে প্ল্যান নিন। মালিক পারেন, আর পারেন মালিক যাঁকে বিলিংয়ের অনুমতি দিয়েছেন ([স্টোরের বিলিং](https://docs.czcommerce.app/plan-billing/store-plan#billing))। প্রতিটা স্টোরের প্ল্যান আলাদা। কোন প্ল্যানের দাম কত, তা দেখুন আমাদের [দামের পাতায়](https://czcommerce.app/pricing)।

## ইনবক্স আর AI সব প্ল্যানে

সব প্ল্যানে, ফ্রি প্ল্যানেও, [ইনবক্স](https://docs.czcommerce.app/inbox/inbox) (Messenger, Instagram, কমেন্ট আর ওয়েবসাইট চ্যাট) আর [AI বিক্রেতা](https://docs.czcommerce.app/inbox/ai-salesperson) আছে। প্ল্যান ভেদে বদলায় কয়টা Facebook পেজ আর দোকানের নিজের কয়টা WhatsApp নম্বর ([শীঘ্রই](https://docs.czcommerce.app/inbox/connect-whatsapp)) যুক্ত করা যায়, আর প্রতি মাসে কত ফ্রি AI ক্রেডিট পান (একটা লেখা উত্তরে ১ ক্রেডিট; [কোন কাজে কত ক্রেডিট](https://docs.czcommerce.app/inbox/ai-credits)):

| প্ল্যান   | Facebook পেজ | WhatsApp নম্বর | মাসিক ফ্রি AI ক্রেডিট |
| -------- | ------------ | -------------- | -------------------- |
| ফ্রি     | ১            | ১              | ৫০                   |
| স্টার্টার | ১            | ১              | ৩০০                  |
| গ্রোথ    | ৩            | ২              | ১,০০০                |
| প্রো     | ১০           | ৫              | ২,৫০০                |

এগুলো চালুর সময়ের হিসাব; এখনকারটা সবসময় আমাদের [দামের পাতায়](https://czcommerce.app/pricing)। ফ্রি ক্রেডিট প্রতি মাসের ১ তারিখে নতুন করে শুরু হয়। পেজ যুক্ত না হওয়া পর্যন্ত হোমে **Facebook পেজ যুক্ত করুন** কার্ড থাকে, সাথে এই মাসের বাকি ফ্রি ক্রেডিট ([পেজ যুক্ত করা](https://docs.czcommerce.app/inbox/connect-a-page))।

প্যানেলের [AI সহকারী](https://docs.czcommerce.app/support/ai-assistant)-ও সব প্ল্যানে আছে, প্রতি মাসে আলাদা ফ্রি মেসেজসহ: ফ্রি ৩০, স্টার্টার ১৫০, গ্রোথ ২৫০, প্রো ৩০০ ([খরচ](https://docs.czcommerce.app/support/ai-assistant#credits))।

## প্ল্যান নেওয়া

1. স্টোরে বাঁ মেনু থেকে **প্ল্যান ও লিমিট** খুলুন।
2. উপরে **প্ল্যান নিন** (ফ্রি স্টোরে) বা **প্ল্যান বদলান বা নবায়ন** চাপুন। নিচের বিলিং অংশে **প্ল্যান বাছুন**-এর নিচে প্ল্যানগুলো খোলে।
3. প্ল্যানগুলোর কার্ডে নাম, ছোট বিবরণ, দাম আর প্রথম ৮টা ফিচার; সব দেখতে **সব ফিচার দেখুন** চাপুন।
4. পছন্দের প্ল্যানে **মেয়াদ** তালিকা থেকে কত মাসের জন্য নেবেন বাছুন।
5. **নিন** চাপুন।
6. দাম প্রথমে ওয়ালেট থেকে কাটা হয়, বাকিটা CZ Pay (bKash/কার্ড) দিয়ে দিন ([টাকা কীভাবে কাটা হয়](https://docs.czcommerce.app/plan-billing/billing#payment-split))।

আগে [পেমেন্টের হিসাব](https://docs.czcommerce.app/plan-billing/billing#pay-summary) দেখায় ওয়ালেট থেকে কত কাটবে আর CZ Pay-তে কত দিতে হবে; **এখন পরিশোধ করুন** চাপুন। পরিশোধ হলে স্ক্রিনে দেখায় "হয়ে গেছে", প্ল্যান চালু হয়, কত তারিখ পর্যন্ত চলবে তাও লেখা থাকে।

ফ্রি প্ল্যানের কার্ডে কেনার বাটন থাকে না। ফ্রি প্ল্যানে ফিরতে স্টোরের বিলিং অংশে **মেয়াদ শেষে বন্ধ** চাপুন।

### কুপন থাকলে

অ্যাকাউন্টে কুপন থাকলে প্ল্যানগুলোর উপরে তা দেখায়, যেমন "CZ50 · ৫০% ছাড় · আর ৪ মাস"। কার্ডে প্ল্যানের আসল দাম থাকে; ছাড়টা বাদ যায় [পেমেন্টের হিসাবে](https://docs.czcommerce.app/plan-billing/billing#pay-summary) আর ইনভয়েসে। কুপন না থাকলে প্ল্যান কেনার সময় পেমেন্টের হিসাবের **কোড আছে?** চেপে কোড দিতে পারেন (শুধু মালিক)। নিয়মগুলো: [কুপন](https://docs.czcommerce.app/plan-billing/billing#coupons)।

## মেয়াদ আর সাশ্রয়

- প্রতিটা প্ল্যান কয়েকটা মেয়াদে পাওয়া যায়, যেমন ১, ৩, ৬ আর ১২ মাস।
- লম্বা মেয়াদে মাসে মাসে দেওয়ার চেয়ে কম পড়ে; কার্ডে দাম পাশে লেখা থাকে "…% সাশ্রয়"।
- সেটআপ ফি থাকলে দামের নিচে লেখা থাকে। ভ্যাট থাকলে পাতার উপরে বলা থাকে।
- চলতি মেয়াদে আপনার দাম বদলায় না; পরে দাম বদলালে তা খাটে পরের নবায়নে।
- নবায়ন হয় একই প্ল্যান আর একই মেয়াদে ([নবায়ন](https://docs.czcommerce.app/plan-billing/billing#renewal))।

## ফ্রি ট্রায়াল

স্টোর ফ্রি প্ল্যানে থাকলে, যে প্ল্যানে ট্রায়াল আছে তার কার্ডে দেখায় "… দিন ফ্রি ট্রায়াল · ট্রায়াল শুরু"।

1. বাটনটা চাপুন। কোনো টাকা লাগে না, প্ল্যান সাথে সাথে চালু। ট্রায়ালে কোন স্টোর অর্ডার নেবে তা বদলালে আগে জিজ্ঞেস করে: ট্রায়ালের স্টোর অ্যাকাউন্টের একটা জায়গা নিলে, এক দিন পর কোন স্টোর নতুন অর্ডার নেওয়া বন্ধ করবে তার নাম দেখায়; এই স্টোর বন্ধ থাকলে ট্রায়াল এটা আবার চালু করে, আর সেটাই এই মাসের একবার "বন্ধ স্টোর চালু করা" হিসেবে গোনা হয়। এগোতে **তবুও ট্রায়াল শুরু করুন**, নয়তো **বাতিল**।
2. ট্রায়াল চলার সময় স্টোরের বিলিং অংশে লেখা থাকে কত তারিখ পর্যন্ত।
3. ট্রায়াল শেষে স্টোর নিজে থেকে ফ্রি প্ল্যানে ফেরে, কিছু কাটা হয় না। প্ল্যান রাখতে চাইলে ট্রায়ালের মধ্যেই **নিন** চাপুন: পেইড মেয়াদ শুরু হয় ট্রায়াল শেষ হলে, তাই ট্রায়ালের বাকি দিন হারায় না।
4. শেষ হওয়ার ৩ দিন আর ১ দিন আগে মালিকের ইমেইলে মনে করানো হয়। ট্রায়ালের জোরে আপনার বাড়তি স্টোর চলতে থাকলে, ট্রায়াল শেষের পর কোন স্টোর অর্ডার নেওয়া বন্ধ করবে তার নামও ইমেইলে থাকে ([প্ল্যানের চেয়ে বেশি স্টোর হলে](https://docs.czcommerce.app/getting-started/your-stores#store-pause))।

একটা প্ল্যানের ট্রায়াল আপনার অ্যাকাউন্টে একবারই নেওয়া যায়, অন্য স্টোরের জন্যও না। আবার চাইলে দেখায়: "এই প্ল্যানের ট্রায়াল আগেই নেওয়া হয়েছে।"

কুপন দেওয়া থাকলে, কুপন খাটে এমন প্ল্যানের ট্রায়াল চলার সময় কুপনের জায়গা ট্রায়াল শেষের ২ দিন পর পর্যন্ত আপনার জন্য রাখা থাকে; ট্রায়ালে কোনো ছাড় লাগে না, ছাড় শুরু হয় প্রথম পেমেন্ট থেকে ([কুপন](https://docs.czcommerce.app/plan-billing/billing#coupons))।

## বড় প্ল্যানে যাওয়া (আপগ্রেড)

পেইড প্ল্যান চলার মাঝে বড় প্ল্যানে **নিন** চাপলে আপগ্রেড সাথে সাথে হয়:

- নতুন প্ল্যানের পুরো মেয়াদ আজ থেকে শুরু হয়।
- চলতি প্ল্যানের বাকি দিনের টাকা বিল থেকে বাদ যায়; ইনভয়েসে লাইন থাকে "চলতি প্ল্যানের বাকি দিনের টাকা"।

## ছোট প্ল্যানে যাওয়া

ছোট (মাসে কম দামের) প্ল্যান মেয়াদের মাঝে চালু হয় না, হয় চলতি মেয়াদ শেষে। তাই চলতি মেয়াদের টাকা নষ্ট হয় না।

1. প্ল্যানগুলোর মধ্যে (**প্ল্যান বাছুন**) ছোট প্ল্যানে মেয়াদ বাছুন।
2. **মেয়াদ শেষে এই প্ল্যানে যান** চাপুন।

স্টোরের বিলিং অংশে লেখা আসে "মেয়াদ শেষে অন্য প্ল্যানে যাবে", আর **বর্তমান প্ল্যান** কার্ডে "পরের মেয়াদে: …"। মত বদলালে বিলিং অংশে **বন্ধ বাতিল** চাপুন। মেয়াদ শেষে নতুন প্ল্যানের দাম নবায়নের মতো করেই কাটা হয়। তখন ছোট প্ল্যানের লিমিটের বাইরের পণ্য, ল্যান্ডিং পেজ আর স্টাফ জায়গা না হওয়া পর্যন্ত নিষ্ক্রিয় থাকে, আর কোনগুলো চালু থাকবে আপনি বাছতে পারেন ([প্ল্যান ছোট হলে](https://docs.czcommerce.app/plan-billing/store-plan#inactive))। লিমিটের বাইরের Facebook পেজ (শেষে যুক্ত করাগুলো) যুক্ত থাকে কিন্তু নিষ্ক্রিয়, যতক্ষণ না অন্য একটা বিচ্ছিন্ন করেন বা প্ল্যান বাড়ান।

## আগেই নবায়ন

চলতি প্ল্যানের কার্ডে **বর্তমান** লেখা থাকে আর একটা **নবায়ন** বাটন। মেয়াদ বাছুন আর **নবায়ন** চাপুন: নতুন মেয়াদ চলতি মেয়াদ শেষ হওয়ার পর থেকে যোগ হয়, তাই কোনো দিন নষ্ট হয় না।

> **জেনে রাখুন:**
> শুধু একটা লিমিট বাড়াতে হলে পুরো প্ল্যান না বদলে [অ্যাড-অন](https://docs.czcommerce.app/plan-billing/add-ons) নিতে পারেন।

আরও দেখুন: [প্ল্যান ও লিমিট](https://docs.czcommerce.app/plan-billing/store-plan), [বিলিং ও ওয়ালেট](https://docs.czcommerce.app/plan-billing/billing), [রেফারেল](https://docs.czcommerce.app/referral/referral-program)।
