# কোথা থেকে অর্ডার

> কোন উৎস, কোন ক্যাম্পেইন বা কোন ল্যান্ডিং পেজ থেকে কত অর্ডার, কত ডেলিভারি আর কত বিক্রি। লিংকে UTM দিয়ে অ্যাডগুলো আলাদা করে দেখুন।

উৎস: https://docs.czcommerce.app/marketing/attribution  
সর্বশেষ বদল: 2026-10-27  
ভিডিও: https://www.youtube.com/watch?v=54SiOuKx9og&t=61s

কোন অ্যাড বা কোন পোস্ট থেকে আসলে বিক্রি হচ্ছে, এই রিপোর্টে দেখা যায়। কাস্টমার স্টোরে প্রথম যে লিংক দিয়ে ঢোকেন, সেই লিংকের তথ্য অর্ডারের সাথে রাখা হয়, তারপর অর্ডারগুলো ভাগ করে দেখানো হয়।

## রিপোর্ট খুলুন

1. বাঁ মেনু থেকে **মার্কেটিং** খুলে **কোথা থেকে অর্ডার** ট্যাবে যান। এটা দেখতে রিপোর্ট দেখার অনুমতি লাগে।
2. শুরু আর শেষের তারিখ দিন। শুরুতে গত ৩০ দিন। অর্ডার যেদিন এসেছে সেই দিন ধরে গোনা হয় (বাংলাদেশ সময়)।
3. **ভাগ** বাছুন: **উৎস (utm_source)**, **ক্যাম্পেইন (utm_campaign)** বা **ল্যান্ডিং পেজ**।

## কীভাবে ভাগ হয়

**উৎস (utm_source):** লিংকের `utm_source`। সেটা না থাকলে:

- লিংকে ফেসবুকের `fbclid` থাকলে `facebook`, গুগলের `gclid` থাকলে `google`।
- অন্য ওয়েবসাইট থেকে এলে `referral`।
- হাতে নেওয়া অর্ডারে যে মাধ্যম বেছেছিলেন সেটা: `facebook`, `phone`, `whatsapp`, `instagram`, `walk_in` বা `other`, আর আপনার নিজের চ্যানেল তার নাম দিয়ে, যেমন "Daraz" ([হাতে অর্ডার](https://docs.czcommerce.app/orders/manual-order#channel))।
- আপনার [ওয়েব চ্যাটের](https://docs.czcommerce.app/design/support-button#chat-widget) পণ্যের কার্ড থেকে এসে অর্ডার করলে `web_chat`; [AI বিক্রেতা](https://docs.czcommerce.app/inbox/ai-salesperson) Messenger বা Instagram-এ অর্ডার নিলে `messenger` বা `instagram`।
- কিছুই জানা না গেলে **(সরাসরি / অজানা)**।

**ক্যাম্পেইন (utm_campaign):** লিংকের `utm_campaign`, না থাকলে **(সরাসরি / অজানা)**।

**ল্যান্ডিং পেজ:** কোন ল্যান্ডিং পেজ থেকে অর্ডার, পেজের নাম দিয়ে। স্টোরের অর্ডার উৎস দিয়ে বা **(সরাসরি / অজানা)** হিসেবে দেখায়।

সর্বোচ্চ ১০০টা সারি, বেশি অর্ডারের সারি আগে। মাসের অর্ডার সীমা শেষ হওয়ায় যে অর্ডারগুলো অপেক্ষায় আছে, সেগুলো অর্ডারের তালিকায় না আসা পর্যন্ত এখানে গোনা হয় না।

> **জেনে রাখুন:**
> **(সরাসরি / অজানা)** মানে কাস্টমার সরাসরি ঠিকানা লিখে, বুকমার্ক থেকে বা ট্যাগ ছাড়া লিংকে এসেছেন। কোনো কোনো অ্যাপ কোথা থেকে এল তা জানায় না, তাই কিছু অর্ডার সবসময় এখানে থাকবে।

## কলামগুলো

| কলাম | মানে |
|---|---|
| **উৎস** | উপরের ভাগ অনুযায়ী নাম |
| **অর্ডার** | সব অর্ডার, বাতিলসহ |
| **ডেলিভারি** | ডেলিভারি হয়েছে (আংশিক ডেলিভারিসহ) |
| **বাতিল/ফেরত** | বাতিল বা ফেরত আসা অর্ডার |
| **বিক্রি** | বাতিল/ফেরত বাদে অর্ডারের পণ্যের দাম, ডিসকাউন্ট বাদে (ডেলিভারি চার্জ ছাড়া) |
| **ডেলিভারি হওয়া বিক্রি** | একইভাবে, শুধু ডেলিভারি হওয়া অর্ডারের, আসল আয়ের কাছাকাছি |
| **ছাড়** | বাতিল/ফেরত বাদে অর্ডারে মোট কত ছাড় গেছে (কুপন, কম্বো ইত্যাদি) |

কোনো উৎসে **অর্ডার** বেশি কিন্তু **বাতিল/ফেরত**-ও বেশি হলে সেই অ্যাড থেকে ভুয়া বা অনাগ্রহী কাস্টমার আসছে কি না দেখুন।

## লিংকে UTM দিন

অ্যাড বা পোস্টের লিংকের শেষে UTM ট্যাগ দিলে প্রতিটা আলাদা দেখায়:

```
https://আপনার-স্টোর.czcommerce.app/p/punjabi?utm_source=facebook&utm_campaign=eid
```

- `utm_source`: কোথায় দিচ্ছেন, যেমন `facebook`, `instagram`, `youtube`, `sms`।
- `utm_campaign`: কোন অফার বা অ্যাড, যেমন `eid`, `winter-sale`।
- `utm_medium`, `utm_content`, `utm_term`-ও রাখা হয়, তবে রিপোর্টে ভাগ হয় source আর campaign দিয়ে।

লিংকে আগে থেকে `?` থাকলে প্রথম ট্যাগের আগে `&` দিন। ছোট হাতের অক্ষরে, স্পেস ছাড়া লিখুন, নইলে `Facebook` আর `facebook` আলাদা সারি হয়ে যাবে। একই লিংকে কুপনও দেওয়া যায়: `&coupon=EID20` ([কুপন](https://docs.czcommerce.app/marketing/coupons#share-link))।

একজন কাস্টমার একই ট্যাবে পরে অন্য লিংকে এলেও প্রথম লিংকটাই গোনা হয়।

আরও দেখুন: [Pixel ও Conversions API](https://docs.czcommerce.app/marketing/pixel-and-capi) · [ফেসবুক অ্যাডে ল্যান্ডিং পেজ](https://docs.czcommerce.app/landing/facebook-ads) · [রিপোর্ট](https://docs.czcommerce.app/reports/reports)
