# ফেসবুক অ্যাডে ল্যান্ডিং পেজ

> প্রকাশিত ল্যান্ডিং পেজের লিংক ফেসবুক অ্যাডে বসান, পেজের Pixel ঠিক করুন, তারপর কোন পেজ থেকে কত অর্ডার এল তা ড্যাশবোর্ডে দেখুন।

উৎস: https://docs.czcommerce.app/landing/facebook-ads  
সর্বশেষ বদল: 2026-10-30  
ভিডিও: https://www.youtube.com/watch?v=731W24JYWZA&t=72s

ল্যান্ডিং পেজ বানানোই হয় অ্যাডের জন্য: কাস্টমার অ্যাডে চাপ দিয়ে সরাসরি পণ্যের পেজে আসেন, নিচে ফর্মেই অর্ডার দেন। এখানে দেখুন লিংকটা কোথায় পাবেন, Pixel কীভাবে কাজ করে আর ফলাফল কোথায় দেখবেন।

## পেজের লিংক নিন

1. [এডিটরে](https://docs.czcommerce.app/landing/editor#publish) পেজটা **প্রকাশ করুন**। ড্রাফট পেজের লিংক কাস্টমার খুলতে পারেন না।
2. **ল্যান্ডিং পেজ** তালিকায় পেজের পাশে **পেজ খুলুন ↗** চাপুন।
3. নতুন ট্যাবে লাইভ পেজ খোলে। ঠিকানা বার থেকে লিংকটা কপি করুন, দেখতে এমন: `https://আপনার-স্টোর.czcommerce.app/lp/eid-panjabi`। নিজের ডোমেইন থাকলে সেই ডোমেইনেও `/lp/…` কাজ করে।

> **খেয়াল রাখুন:**
> প্রিভিউর লিংক (`?preview=` ওয়ালা) অ্যাডে দেবেন না, সেটা শুধু আপনার জন্য। আর অ্যাড চলার সময় পেজের **প্রকাশ বন্ধ** করবেন না, তাহলে অ্যাডের লিংক আর খুলবে না; ঠিকানাও বদলাবেন না (পুরোনো লিংক শুধু নতুনটায় পাঠিয়ে দেয়, অথচ অ্যাডের লিংক সরাসরি পেজটাই খোলা ভালো)।

## অ্যাডে বসান

1. Meta Ads Manager-এ (বা পেজ থেকে Boost করার সময়) গন্তব্য হিসেবে **Website** বাছুন।
2. **Website URL** ঘরে কপি করা লিংক বসান।
3. অ্যাড চালু করার আগে একবার মোবাইলে লিংকটা খুলে দেখে নিন পেজ ঠিকঠাক আসছে আর অর্ডার ফর্ম আছে।

পেজের **শেয়ারের ছবি (১২০০×৬৩০)** আর **SEO শিরোনাম** ঠিক করে রাখলে লিংক শেয়ার বা মেসেঞ্জারে পাঠালে সুন্দর দেখায় ([সেটিংস](https://docs.czcommerce.app/landing/editor#settings))।

## পেজের Pixel

স্টোরে Meta Pixel বসানো থাকলে ([Pixel ও Conversions API](https://docs.czcommerce.app/marketing/pixel-and-capi)) ল্যান্ডিং পেজেও সেটা চলে: PageView, ViewContent, InitiateCheckout (ফর্মে লেখা শুরু করলে) আর Purchase (অর্ডারের পর)।

আলাদা ব্যবসা বা আলাদা অ্যাড অ্যাকাউন্টের জন্য একটা পেজে অন্য Pixel চাইলে:

1. এডিটরের **সেটিংস** ট্যাব খুলুন।
2. **এই পেজের Meta Pixel ID (খালি রাখলে স্টোরের Pixel)** ঘরে Pixel ID (শুধু সংখ্যা) দিন।
3. সেভ হওয়ার পর **আবার প্রকাশ করুন** চাপুন, তবেই লাইভ পেজে নতুন Pixel বসে।

খালি রাখলে স্টোরের Pixel চলে। Conversions API চালু থাকলে এই পেজের অর্ডারের Purchase সার্ভার থেকেও এই পেজের Pixel-এ যায়, স্টোরের access token দিয়ে। তাই token-টা যেন ওই Pixel-এও কাজ করে (একই Business Manager)।

স্টোরের ট্র্যাকিংয়ের মতোই পেজের নিজের Pixel যোগ করা, বদলানো বা মোছা যায় শুধু **মালিক** বা **অ্যাডমিনের** অ্যাকাউন্ট থেকে ([কে বদলাতে পারেন](https://docs.czcommerce.app/marketing/pixel-and-capi#who-can-change))। ম্যানেজার ঘরটা বন্ধ দেখেন, সাথে কারণ লেখা, আর পেজের বাকি সব আগের মতোই বদলাতে পারেন; অন্য Pixel-ওয়ালা পুরোনো সংস্করণে ফেরাও তাঁর জন্য বন্ধ। প্রতিটা বদলে মালিক ইমেইল পান: কোন পেজ, কী বদলেছে আর কে বদলেছেন (যাচাই করা ইমেইল না থাকলে SMS)।

## ফলাফল দেখুন

**পেজের রিপোর্ট:** এডিটরে **এই পেজের রিপোর্ট** কার্ডে গত ৩০ দিনের **ভিজিটর**, **ফর্ম শুরু**, **ইনকমপ্লিট**, **অর্ডার**, **ডেলিভারি**, **বিক্রি** আর **কনভার্শন** ([এডিটর](https://docs.czcommerce.app/landing/editor#report))। ভিজিটর অনেক কিন্তু ফর্ম শুরু কম হলে পেজের শুরুটা বা দাম নিয়ে ভাবুন; ফর্ম শুরু বেশি কিন্তু অর্ডার কম হলে ইনকমপ্লিট অর্ডারে ফোন করুন।

**কোথা থেকে অর্ডার:** **মার্কেটিং** › **কোথা থেকে অর্ডার**-এ **ভাগ** থেকে **ল্যান্ডিং পেজ** বাছলে প্রতিটা পেজের অর্ডার, ডেলিভারি, বাতিল/ফেরত আর বিক্রি পাশাপাশি দেখা যায় ([কোথা থেকে অর্ডার](https://docs.czcommerce.app/marketing/attribution))।

**মাঝপথে চলে যাওয়া কাস্টমার:** ফর্মে ফোন দিয়ে চলে যাওয়া কাস্টমার **ইনকমপ্লিট অর্ডার**-এ আসেন, উৎস `landing_page` ([ইনকমপ্লিট অর্ডার](https://docs.czcommerce.app/incomplete/incomplete-orders))।

### UTM ট্যাগ

ল্যান্ডিং পেজের লিংকে, স্টোরের লিংকের (পণ্য বা হোমপেজ) মতোই, `?utm_source=facebook&utm_campaign=eid` দিলে **কোথা থেকে অর্ডার**-এ উৎস আর ক্যাম্পেইন আলাদা দেখায়।

> **টিপ:**
> দুটো অ্যাড বা দুটো অফার তুলনা করতে চাইলে প্রতিটার জন্য আলাদা পেজ রাখুন (**ডুপ্লিকেট** দিয়ে কপি বানিয়ে)। তারপর **ল্যান্ডিং পেজ** অনুযায়ী ভাগ করে দেখুন কোনটা বেশি বিক্রি আনছে।

আরও দেখুন: [ল্যান্ডিং পেজ](https://docs.czcommerce.app/landing/landing-pages) · [Pixel ও Conversions API](https://docs.czcommerce.app/marketing/pixel-and-capi)
