# নলেজ বুক আর উত্তর-না-পারা প্রশ্ন

> AI-কে দোকানের তথ্য শেখানো (ডেলিভারি, ফেরত, সাইজ চার্ট, ঠিকানা), আর যে প্রশ্নের উত্তর AI পারেনি সেগুলো দেখে শিখিয়ে দেওয়া।

উৎস: https://docs.czcommerce.app/inbox/ai-knowledge  
সর্বশেষ বদল: 2026-10-18  
ভিডিও: https://www.youtube.com/watch?v=drVdHM9lHhM&t=173s

নলেজ বুক হলো AI-র জন্য আপনার দোকানের খাতা। এখানে যা লিখবেন, কাস্টমার জিজ্ঞেস করলে AI সেখান থেকে উত্তর দেবে। [নির্দেশনা](https://docs.czcommerce.app/inbox/ai-salesperson#instructions) বলে AI কীভাবে কথা বলবে; নলেজ বুক বলে কী তথ্য জানাবে।

সব কাজ **AI বিক্রেতা** পাতার **নলেজ বুক** আর **উত্তর-না-পারা প্রশ্ন** ট্যাবে।

## নলেজ বুক

প্রতিটা লেখার একটা শিরোনাম (১২০ অক্ষর পর্যন্ত) আর মূল লেখা (৪,০০০ অক্ষর পর্যন্ত)। যেমন:

- **ডেলিভারির নিয়ম:** ঢাকায় ১–২ দিন, বাইরে ৩–৫ দিন; শুক্রবার ডেলিভারি হয় না।
- **ফেরত ও বদল:** ৩ দিনের মধ্যে, ট্যাগসহ, না ধোয়া অবস্থায়।
- **সাইজ চার্ট:** M = বুক ৩৮, L = বুক ৪০ …
- **হোলসেল:** ১০ পিসের বেশি নিলে ফোন করতে বলুন।
- **দোকানের ঠিকানা ও সময়।**

যা করা যায়:

- **নতুন লেখা** চেপে যোগ করুন।
- পাশের সুইচ দিয়ে কোনো লেখা কিছুদিনের জন্য বন্ধ রাখুন (যেমন ঈদের অফার শেষ হলে)। বন্ধ লেখা AI পড়ে না।
- উপর-নিচ তীর দিয়ে ক্রম বদলান। জরুরি লেখা উপরে রাখুন।
- **এডিট** আর **মুছুন**।

চালু থাকা সব লেখা মিলিয়ে **৪০,০০০ অক্ষর** পর্যন্ত রাখা যায়। উপরের দাগে দেখায় কতটা ভরেছে। ভরে গেলে নতুন লেখা যোগ বা চালু করা যায় না; কিছু লেখা ছোট করুন বা বন্ধ রাখুন।

> **টিপ:**
> ডেলিভারি জোন আর চার্জ, পেমেন্টের উপায় (ক্যাশ অন ডেলিভারি, বিকাশ বা নগদ), দোকানের যোগাযোগ আর ফেরতের নীতির পাতা AI নিজেই আপনার সেটিং থেকে জানে। এগুলো নলেজ বুকে আবার লেখার দরকার নেই। দাম আর স্টকও লিখবেন না; AI এগুলো সবসময় ক্যাটালগ থেকে নেয়।

## উত্তর-না-পারা প্রশ্ন

কাস্টমার এমন কিছু জিজ্ঞেস করলেন যা AI জানে না? AI বানিয়ে উত্তর দেয় না; কাস্টমারকে বলে "জেনে জানাচ্ছি", আর প্রশ্নটা এই তালিকায় লিখে রাখে। দরকার হলে চ্যাট আপনার টিমের হাতেও দেয়।

তালিকায় প্রতিটা প্রশ্নের পাশে:

- কতবার এসেছে: একই রকম প্রশ্ন বারবার এলে নতুন সারি হয় না, সংখ্যা বাড়ে;
- শেষ কবে এসেছে;
- **চ্যাট দেখুন**: যে চ্যাটে প্রশ্নটা এসেছিল সেটা ইনবক্সে খোলে।

প্রশ্ন লিখে রাখতে কোনো ক্রেডিট খরচ হয় না।

### শিখিয়ে দিন

**শিখিয়ে দিন** চেপে উত্তরটা লিখুন। শিরোনাম শুরুতে প্রশ্নটাই থাকে, চাইলে বদলান। **নলেজ বুকে যোগ করুন** চাপলে উত্তরটা নলেজ বুকে নতুন লেখা হয়ে যায়, আর পরের বার থেকে AI এই প্রশ্নের উত্তর দিতে পারে। প্রশ্নটা **শেখানো** তালিকায় চলে যায়।

যে প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই (যেমন আজেবাজে মেসেজ), সেটায় **বাদ দিন** চাপুন; প্রশ্নটা **বাদ দেওয়া** তালিকায় যায়।

উপরের ফিল্টার দিয়ে **খোলা**, **শেখানো** বা **বাদ দেওয়া** প্রশ্ন দেখুন।
