# স্টোরের সেটিংস

> স্টোরের সব সেটিং (ওয়েব চ্যাট আর ইনবক্সের Facebook পেজসহ) তিন ভাগে, প্রতিটার লেখার লিংকসহ। সাথে "সাধারণ" কার্ডে স্টোরের ঠিকানা থেকে ড্যাশবোর্ডে যাওয়ার শব্দ আর ক্রেতাদের জন্য স্টোরের ডিফল্ট ভাষা।

উৎস: https://docs.czcommerce.app/getting-started/store-settings  
সর্বশেষ বদল: 2026-10-19  
ভিডিও: https://www.youtube.com/watch?v=DVQEDmjiET0&t=33s

ড্যাশবোর্ডের **সেটিংস** পাতায় স্টোর দেখতে কেমন, কীভাবে বিক্রি হয় আর কীভাবে সুরক্ষিত থাকে, সবকিছুর সেটিং এক জায়গায়। এই পাতা দেখেন মালিক, অ্যাডমিন আর সেটিংসের অনুমতি থাকা কাস্টম রোলের স্টাফ।

## সেটিংসের তিন ভাগ

**স্টোর ও ব্র্যান্ড**

- **স্টোরের ডিজাইন**: থিম, রং, লোগো, হোমপেজ আর ফুটার ([স্টোরের ডিজাইন](https://docs.czcommerce.app/design/store-design))।
- **স্টোরের পেজ**: আমাদের কথা, ফেরত নীতি, যোগাযোগের মতো পাতা ([স্টোরের পেজ](https://docs.czcommerce.app/design/store-pages))।
- **নিজের ডোমেন**: নিজের ডোমেইনে স্টোর ([নিজের ডোমেইন](https://docs.czcommerce.app/domains/custom-domain))।
- **সাপোর্ট বাটন**: WhatsApp, কল বা Messenger ([সাপোর্ট বাটন](https://docs.czcommerce.app/design/support-button))।
- **ওয়েব চ্যাট**: স্টোরের ওয়েবসাইটে আপনার নিজের লাইভ চ্যাট; কাস্টমারের মেসেজ আসে **ইনবক্স**-এ ([ওয়েবসাইটে লাইভ চ্যাট](https://docs.czcommerce.app/design/support-button#chat-widget))।

**বিক্রি ও ডেলিভারি**

- **অর্ডার**: অর্ডার নম্বর কেমন হবে আর অর্ডারে আপনার নিজের স্ট্যাটাস ([অর্ডার নম্বর](https://docs.czcommerce.app/orders/order-numbers), [নিজের অর্ডার স্ট্যাটাস](https://docs.czcommerce.app/orders/order-statuses))।
- **চেকআউট ফর্ম**: অর্ডারের সময় ক্রেতার কাছে কী চাইবেন ([চেকআউট ফর্ম](https://docs.czcommerce.app/design/checkout-form))।
- **পেমেন্ট পদ্ধতি**: ক্যাশ অন ডেলিভারি, bKash/Nagad, অগ্রিম ([পেমেন্ট পদ্ধতি](https://docs.czcommerce.app/payments/payment-methods))।
- **ডেলিভারি চার্জ ও জোন**: ঢাকার ভেতরে-বাইরে চার্জ, ফ্রি ডেলিভারি ([ডেলিভারি চার্জ ও জোন](https://docs.czcommerce.app/delivery/charges-and-zones))।
- **কুরিয়ার**: Steadfast, Pathao, Carrybee, Paperfly; চারটা ট্যাবে কুরিয়ার, চেকআউট ও চার্জ, কাস্টমারের সফলতার হার আর স্ট্যাটাস মিলানো ([কুরিয়ার যুক্ত করা](https://docs.czcommerce.app/couriers/connect-a-courier#tabs))।
- **স্টক**: অর্ডারে স্টক কতক্ষণ আটকে থাকবে, স্টক কমের সতর্কতা আর মাল কিনলে ক্রয়মূল্য কীভাবে বদলাবে ([স্টকের সেটিং](https://docs.czcommerce.app/products/inventory#settings))।

**ক্রেতা ও সুরক্ষা**

- **ইনবক্স ও Facebook পেজ**: Facebook পেজ ইনবক্সে যুক্ত করা, আপনার টিম উত্তর দেওয়ার পর AI কতক্ষণ অপেক্ষা করবে, আর কমেন্ট ([Facebook পেজ যুক্ত করা](https://docs.czcommerce.app/inbox/connect-a-page))।
- **অটো রিকভারি SMS**: অসম্পূর্ণ অর্ডারে নিজে থেকে মনে করানো ([অটো রিকভারি SMS](https://docs.czcommerce.app/incomplete/auto-recovery-sms))।
- **SMS ও ইমেইল**: অর্ডারের খবর ক্রেতাকে, ক্রেডিট আর টেমপ্লেট ([SMS ও ইমেইল](https://docs.czcommerce.app/sms/sms-and-email))।
- **স্টাফ**: কে কী দেখবেন ও করবেন ([স্টাফ ও রোল](https://docs.czcommerce.app/staff/staff-and-roles))। এটা দেখেন শুধু স্টাফ সামলানোর অনুমতি যাঁদের আছে।

ডান পাশে (ফোনে নিচে) **সাধারণ** কার্ডে এই সেটিংগুলো, নিচে বিস্তারিত।

## স্টোরের ঠিকানা থেকে ড্যাশবোর্ডে যাওয়ার শব্দ

স্টোরের ঠিকানার শেষে `/admin` লিখলে, যেমন `rahim-fashion.czcommerce.app/admin`, ড্যাশবোর্ডে এই স্টোরেই পৌঁছে যান (`dashboard.czcommerce.app/s/rahim-fashion/`)। শব্দের পরে যা থাকে তা-ও সাথে যায়: `/admin/orders` লিখলে অর্ডারের পাতা খোলে। নিজের ডোমেইনেও একইভাবে কাজ করে। এটা শুধু একটা শর্টকাট: ড্যাশবোর্ডের নিজের ঠিকানা আর নিজের লগইন আছে, তাই শব্দটা গোপন রাখার দরকার নেই।

অন্য শব্দ দিতে চাইলে:

1. **সেটিংস** খুলুন।
2. **সাধারণ** কার্ডে **স্টোরের ঠিকানা থেকে ড্যাশবোর্ডে যাওয়ার শব্দ** ঘরে শব্দটা লিখুন।
3. **সংরক্ষণ করুন** চাপুন।

নিয়ম:

- ৩ থেকে ৩১ অক্ষর: ছোট হাতের ইংরেজি অক্ষর, সংখ্যা আর হাইফেন; শুরুতে হাইফেন নয়।
- স্টোরের নিজের কাজের কিছু শব্দ চলবে না, যেমন `api`, `webhook`, `cart`, `checkout`, `products`, `account`, `search`।

> **জেনে রাখুন:**
> বদলানোর পর শুধু নতুন শব্দটাই ড্যাশবোর্ডে নিয়ে যায় (কাজ শুরু হতে এক-দুই মিনিট লাগে), পুরোনোটা আর নয়। ড্যাশবোর্ড নিজে `dashboard.czcommerce.app`-এই থাকে, তাই সেটার বুকমার্ক কাজ করতেই থাকে ([লগইন](https://docs.czcommerce.app/getting-started/sign-in))।

## স্টোরের ভাষা

**স্টোরের ডিফল্ট ভাষা** ঠিক করে ক্রেতারা প্রথমবার স্টোর কোন ভাষায় দেখবেন: বাংলা বা English। স্টোরের উপরের ভাষা বাটন থেকে ক্রেতা নিজের ভাষা বেছে নিতে পারেন।

1. **স্টোরের ডিফল্ট ভাষা** থেকে ভাষা বেছে নিন।
2. **সংরক্ষণ করুন** চাপুন।

> **জেনে রাখুন:**
> এটা শুধু ক্রেতাদের স্টোরের ভাষা। আপনার নিজের ড্যাশবোর্ড কোন ভাষায় দেখবেন তা আলাদা, আপনার প্রোফাইল থেকে ঠিক হয় ([ভাষা আর থিম](https://docs.czcommerce.app/security/language-and-theme))।

## স্টোরের যোগাযোগ

**স্টোরের যোগাযোগ** অংশের **ফোন নম্বর**, **ইমেইল** আর **ঠিকানা** আপনার [ইনভয়েসে](https://docs.czcommerce.app/orders/print#documents) ছাপা হয়, আর [থিমের ফুটারে](https://docs.czcommerce.app/design/store-design#footer) খালি থাকলে স্টোরের ফুটার ও যোগাযোগ পাতায় দেখায়; কোনোটা আর দেখাতে না চাইলে ঘরটা খালি করে **সংরক্ষণ করুন** চাপুন।

আরও দেখুন: [ড্যাশবোর্ড পরিচিতি](https://docs.czcommerce.app/getting-started/dashboard)।
