# Pathao-তে ওয়েবহুক বসানো

> Pathao-র Webhook Integration পাতায় আমাদের ঠিকানা আর token দিন, Pathao-র Integration Secret আমাদের ঘরে বসান, তারপর Pathao-তে Save। ক্রমটা মানলে Pathao প্রথমবারেই ঠিকানা মেনে নেয়।

উৎস: https://docs.czcommerce.app/couriers/pathao-webhook  
সর্বশেষ বদল: 2026-10-25  
ভিডিও: https://www.youtube.com/watch?v=m5ZkWj5l8CE&t=39s

ওয়েবহুক বসালে Pathao পার্সেল পিকআপ, ডেলিভারি আর ফেরতের খবর সাথে সাথে পাঠায়, অর্ডার নিজে থেকে এগোয়। Pathao-তে একটা বাড়তি ধাপ আছে: Pathao একটা Integration Secret দেয়, সেটা আমাদের কাছে রাখতে হয়। এটা ছাড়া Pathao ঠিকানাটা যাচাই করতে পারে না।

> **জেনে রাখুন:**
> আগে Pathao যুক্ত করে নিন ([কুরিয়ার যুক্ত করা](https://docs.czcommerce.app/couriers/connect-a-courier))। যুক্ত হওয়ার পরই ওয়েবহুক ঠিকানা আর token দেখা যায়।

## ঠিকানা আর token কপি করুন

1. **সেটিংস › কুরিয়ার** খুলুন।
2. **কুরিয়ার** ট্যাবে Pathao-র পাশে **খুলুন** চাপুন। কার্ডে **Webhook: অর্ডারের অবস্থা নিজে থেকে আপডেট** অংশটা খুঁজুন।
3. **Webhook ঠিকানা (Callback URL)** এর পাশের **কপি** চাপুন।
4. **Token / Secret** এর নিচের **কপি** চাপুন।

ঠিকানাটা দেখতে এমন: `https://আপনার-স্টোর.czcommerce.app/webhook/pathao`।

## Pathao-র প্যানেলে বসান

1. Pathao মার্চেন্ট প্যানেলে লগইন করে **Developer API → Webhook Integration** খুলুন।
2. **Callback URL** ঘরে কপি করা ঠিকানা বসান।
3. **Secret** ঘরে কপি করা token বসান।
4. সব ইভেন্ট বেছে নিন।
5. এখনই **Save** চাপবেন না।

## Integration Secret আমাদের এখানে বসান

1. Pathao-র ওই পাতায় **X-Pathao-Merchant-Webhook-Integration-Secret** নামে একটা মান দেখায়। সেটা কপি করুন।
2. আমাদের ড্যাশবোর্ডে **Pathao-র Integration Secret** ঘরে বসান।
3. **সংরক্ষণ** চাপুন। পাশে **সংরক্ষিত আছে** লেখা আসবে।

এটা না বসানো পর্যন্ত কার্ডে হলুদ বার্তা থাকে: "Integration Secret এখনো বসানো হয়নি…"।

## এবার Pathao-তে Save

Pathao-র পাতায় ফিরে **Save** চাপুন। Pathao সাথে সাথে ঠিকানায় একটা খবর পাঠিয়ে দেখে, আর আমরা উত্তরের সাথে আপনার Integration Secret ফেরত দিই। তাই Secret আগে সংরক্ষণ করতে হয়, নইলে Pathao ঠিকানাটা নেয় না।

## কাজ করছে কি না দেখুন

আমাদের ড্যাশবোর্ডে **পরীক্ষা পাঠান** চাপুন। আমরা Pathao যেভাবে পাঠায় সেভাবে একটা পরীক্ষার খবর পাঠাই।

- "ঠিকানা কাজ করছে, token মিলেছে।" দেখালে আমাদের দিক ঠিক।
- প্রথম আসল খবর এলে কার্ডে **চলছে** আসবে, আর **সাম্প্রতিক খবর**-এ প্রতিটা খবর জমা হবে (চাপলে তালিকা খোলে)।
- **token মিলছে না** দেখালে Pathao-র Secret ঘরে token আবার কপি করে বসান।

> **টিপ:**
> Pathao-কে আমাদের রেফারেন্স দিয়ে বুকিংয়ের খোঁজ নেওয়া যায় না: কোনো বুকিং [পরিষ্কার উত্তর না পেলে](https://docs.czcommerce.app/couriers/booking#unknown) Pathao-র ওয়েবহুকই সেটা নিজে থেকে মিটিয়ে দেয়। তাই বুকিং শুরুর আগে ওয়েবহুক বসিয়ে নিন।

## নতুন token বানালে

**নতুন token** চাপলে পুরোনো token সাথে সাথে বন্ধ হয়। Pathao-র Secret ঘরে নতুনটা বসিয়ে আবার Save করুন। Pathao নতুন Integration Secret দেখালে সেটাও আমাদের ঘরে বসান।

আরও: [ওয়েবহুক কী আর কেন](https://docs.czcommerce.app/couriers/webhook) · [ওয়েবহুক কাজ না করলে](https://docs.czcommerce.app/troubleshooting/webhook-not-arriving)
