# কুরিয়ার যুক্ত করা

> Steadfast, Pathao, Carrybee বা Paperfly-এর অ্যাকাউন্ট যুক্ত করুন, কানেকশন পরীক্ষা করুন, আর চেকআউটে কুরিয়ার বাছাই, ডিফল্ট কুরিয়ার, পার্সেলের ওজন ও ফেরতের নিয়ম ঠিক করুন।

উৎস: https://docs.czcommerce.app/couriers/connect-a-courier  
সর্বশেষ বদল: 2026-10-21  
ভিডিও: https://www.youtube.com/watch?v=m5ZkWj5l8CE&t=12s

নিজের কুরিয়ার অ্যাকাউন্ট একবার যুক্ত করলেই অর্ডার পাতা থেকে এক চাপে পার্সেল বুক হয়, আর ডেলিভারির খবর নিজে থেকে অর্ডারে চলে আসে। চারটা কুরিয়ার আছে: Steadfast, Pathao, Carrybee আর Paperfly। চাইলে একসাথে কয়েকটা রাখতে পারেন।

## কোন কুরিয়ারে কী লাগে

কী আর পাসওয়ার্ড কুরিয়ারের মার্চেন্ট প্যানেল থেকে নিন, না পেলে তাদের সাপোর্টকে জিজ্ঞেস করুন।

| কুরিয়ার | যা দিতে হবে | Sandbox |
|---|---|---|
| Steadfast | **Api-Key**, **Secret-Key** | নেই |
| Pathao | **Client ID**, **Client Secret**, **ইউজারনেম / ইমেইল**, Pathao-র পাসওয়ার্ড | আছে |
| Carrybee | **Client ID**, **Client Secret**, **Client Context** | আছে |
| Paperfly | **ইউজারনেম / ইমেইল**, **পাসওয়ার্ড**, **Paperfly-তে আপনার স্টোরের নাম** | নেই |

সব কী এনক্রিপ্ট করে রাখা হয়, পরে আর কখনো দেখানো হয় না। Pathao-র টোকেন কয়েক দিন পর পর ফুরিয়ে যায়, তাই Pathao-র ইউজারনেম আর পাসওয়ার্ডও এনক্রিপ্ট করে রাখা হয়: এগুলো দিয়ে আমরা নিজেরাই নতুন টোকেন নিই।

## পাতার ট্যাবগুলো

**সেটিংস › কুরিয়ার**-এ চারটা ট্যাব:

- **কুরিয়ার** (শুরুতে এটাই খোলে): প্রতিটা কুরিয়ারের এক সারি, তার অবস্থা (**যুক্ত**, **বন্ধ**, **যুক্ত নয়**) আর জানার মতো এক লাইন, যেমন ওয়েবহুকের শেষ খবর কবে এসেছে বা Pathao আবার লগইন চাইছে কিনা। **খুলুন** (যুক্ত না থাকলে **সেটআপ**) চাপলে শুধু সেই কুরিয়ারের কার্ড খোলে; **← সব কুরিয়ার** চাপলে আবার তালিকা।
- **চেকআউট ও চার্জ**: **সব কুরিয়ারের জন্য** কার্ড, **কুরিয়ার অনুযায়ী চার্জ** টেবিল আর **পার্সেলের ডিফল্ট ওজন** কার্ড।
- **কাস্টমারের সফলতার হার**: কোন কুরিয়ারে কাস্টমারের ডেলিভারির রেকর্ড অর্ডার পাতায় দেখাবে ([বিস্তারিত](https://docs.czcommerce.app/couriers/customer-record))।
- **স্ট্যাটাস মিলানো**: **কুরিয়ারের খবরে অর্ডার কোন স্ট্যাটাসে যাবে** কার্ড ([বিস্তারিত](https://docs.czcommerce.app/couriers/tracking#status-map))।

সংরক্ষণ না করা বদল রেখে অন্য ট্যাবে বা অন্য কুরিয়ারে গেলে আগে জিজ্ঞেস করা হয়: **এডিট চালিয়ে যান** নাকি **বাদ দিন**।

## কুরিয়ার যুক্ত করুন

1. **সেটিংস › কুরিয়ার** খুলুন। **কুরিয়ার** ট্যাবে চারটা কুরিয়ারের তালিকা।
2. যে কুরিয়ার চান তার পাশে **সেটআপ** চাপুন। তার কার্ড খুলবে।
3. উপরের ঘরগুলো পূরণ করুন।
4. শুধু পরীক্ষার অ্যাকাউন্ট হলে **Sandbox (পরীক্ষার অ্যাকাউন্ট)** টিক দিন (Pathao আর Carrybee-তে থাকে)।
5. **যুক্ত করুন** চাপুন। আমরা সাথে সাথে কানেকশন পরীক্ষা করি।
6. "কাজ করছে: …" দেখালে সব ঠিক। "কাজ করছে না: …" দেখালে কুরিয়ারের দেওয়া কারণটা পড়ুন, কী ঠিক করে **নতুন করে যুক্ত করুন** চাপুন।

> **জেনে রাখুন:**
> Pathao-তে ইউজারনেম বা পাসওয়ার্ড ভুল হলে Pathao সাথে সাথে ফিরিয়ে দেয়, তখন কিছুই সংরক্ষণ হয় না।

যুক্ত হলে কার্ডে **Webhook: অর্ডারের অবস্থা নিজে থেকে আপডেট** অংশ আসে। ওটা বসিয়ে নিন: [ওয়েবহুক কী আর কেন](https://docs.czcommerce.app/couriers/webhook)।

## কার্ডের বোতামগুলো

যুক্ত করা কুরিয়ারের কার্ড খোলে **কুরিয়ার** ট্যাবে তার পাশের **খুলুন** চেপে।

- **কানেকশন পরীক্ষা**: আবার পরীক্ষা করে। শেষ পরীক্ষার সময় আর ফল কার্ডে লেখা থাকে। ১০ মিনিটে ১০ বার পর্যন্ত চাপা যায়।
- **নতুন করে যুক্ত করুন**: কুরিয়ারের প্যানেলে কী বদলালে নতুন কী দিন। ওয়েবহুকের token একই থাকে।
- **বন্ধ রাখুন**: নতুন বুকিং আর চেকআউটে এই কুরিয়ার আর আসে না, তবে আগে বুক করা পার্সেলের খবর আসতে থাকে। **চালু করুন** চাপলে আবার চালু।
- **সরিয়ে দিন**: কী মুছে যায়, এর পার্সেলের খবরও আর আসে না। পরে আবার যুক্ত করলে নতুন token তৈরি হয়, সেটা কুরিয়ারের প্যানেলেও বসাতে হবে।

### Pathao আবার পাসওয়ার্ড চাইলে

Pathao-র সারিতে **ইউজারনেম আর পাসওয়ার্ড আবার দিতে হবে** লেখা থাকলে, আর কার্ডে হলুদ বার্তায় ইউজারনেম আর পাসওয়ার্ড চাইলে (পুরোনো সংযোগ, বা Pathao-তে পাসওয়ার্ড বদলেছেন), দুটো দিয়ে **সংরক্ষণ করুন** চাপুন। Client ID আর Secret আগের মতোই থাকে।

### কুরিয়ার কী নিচ্ছে না

স্টোরের নিজের কাজে (পার্সেলের খবর নেওয়া, বুকিং) কুরিয়ার আপনার সেভ করা কী না নিলে কার্ডে লাল বার্তা আসে, কবে থেকে নিচ্ছে না সেটাসহ। **কুরিয়ার** ট্যাবে কুরিয়ারের সারিতেও লেখা থাকে "… থেকে কী কাজ করছে না, আবার দিন"। ততক্ষণ এই কুরিয়ারে পার্সেল বুক হয় না, ডেলিভারির খবরও আসে না। স্টোরের মালিক একটা ইমেইলও পান, দিনে সর্বোচ্চ একবার। **কী আবার দিন** চেপে কুরিয়ারের প্যানেল থেকে কী আবার দিন (সেখানে হয়তো কী বদলানো বা নতুন করা হয়েছে)। কুরিয়ার আবার কী নিলে বার্তাটা নিজে থেকে চলে যায়।

## প্ল্যানে কী আছে

- প্রতিটা কুরিয়ার প্ল্যানের একটা ফিচার। প্ল্যানে না থাকলে কার্ডে লেখা আসে **আপনার প্ল্যানে এই কুরিয়ার নেই।** এখনকার সব প্ল্যানে (Free সহ) চারটা কুরিয়ারই আছে।
- একসাথে অনেক অর্ডার বুক করা ([বাল্ক বুকিং](https://docs.czcommerce.app/couriers/bulk-booking)): Starter, Growth আর Pro।
- চেকআউটে কাস্টমারের কুরিয়ার বাছাই: Growth আর Pro।

দাম আর বিস্তারিত: [প্ল্যান](https://docs.czcommerce.app/plan-billing/plans)।

## সব কুরিয়ারের জন্য

**সব কুরিয়ারের জন্য** কার্ড আছে **চেকআউট ও চার্জ** ট্যাবে। বদলে **সংরক্ষণ** চাপুন।

### চেকআউটে কুরিয়ার বাছাই

**চেকআউটে কাস্টমার কুরিয়ার বাছবেন**:

- **না, দেখাবে না**: কাস্টমার কিছু বাছেন না, জোনের চার্জ লাগে।
- **ঐচ্ছিক (ডিফল্ট আগে থেকে বাছা)**: ডিফল্ট কুরিয়ার বাছা থাকে, কাস্টমার চাইলে বদলান।
- **বাধ্যতামূলক**: কাস্টমারকে একটা কুরিয়ার বেছে নিতে হয়।

চেকআউটে শুধু যুক্ত আর চালু কুরিয়ার দেখায়, প্রতিটার পাশে তার চার্জ আর সময় (যদি [কুরিয়ার অনুযায়ী চার্জ](https://docs.czcommerce.app/delivery/charges-and-zones#courier-charges) দিয়ে থাকেন)। কাস্টমার যেটা বাছেন, অর্ডার পাতায় সেই বোতামে **কাস্টমারের পছন্দ** লেখা থাকে। প্ল্যানে না থাকলে ঘরটা বন্ধ থাকে।

### ডিফল্ট কুরিয়ার

**ডিফল্ট কুরিয়ার**: কুরিয়ার বাছাই চালু থাকলে চেকআউটে এটা আগে থেকে বাছা থাকে, আর কাস্টমার না বাছলে এর চার্জ ধরা হয়। তালিকায় শুধু যুক্ত আর চালু কুরিয়ার আসে।

### বাকি তিনটা

- **বুক করলে অর্ডারের অবস্থা**: দেখুন [বুক করলে অর্ডারের অবস্থা](https://docs.czcommerce.app/couriers/booking#status-on-booking)।
- **ফেরত এলে স্টক**: দেখুন [ফেরত পার্সেল আর স্টক](https://docs.czcommerce.app/couriers/returns#restock)।
- **কত ঘণ্টা খবর না এলে আমরা জিজ্ঞেস করব**: ১ থেকে ৭২ ঘণ্টা, শুরুতে ৬। দেখুন [ওয়েবহুক না থাকলে](https://docs.czcommerce.app/couriers/webhook#polling)।

**স্ট্যাটাস মিলানো** ট্যাবে **কুরিয়ারের খবরে অর্ডার কোন স্ট্যাটাসে যাবে** কার্ড: কুরিয়ারের কোন খবরে অর্ডার আপনার কোন নিজের স্ট্যাটাসে বসবে। দেখুন [কুরিয়ারের খবরে অর্ডার কোন স্ট্যাটাসে যাবে](https://docs.czcommerce.app/couriers/tracking#status-map)।

## পার্সেলের ডিফল্ট ওজন

**চেকআউট ও চার্জ** ট্যাবের **পার্সেলের ডিফল্ট ওজন** কার্ডে প্রতিটা যুক্ত কুরিয়ারের একটা করে ঘর: অর্ডারের পণ্যে ওজন দেওয়া না থাকলে পার্সেল কত গ্রাম ধরে বুক হবে (৫০ থেকে ২৫,০০০; শুরুতে ৫০০)। বুকিং ফর্মে এই ওজন আগে থেকে বসানো থাকে, প্রতিটা বুকিংয়ে চাইলে বদলানো যায়। এটা কুরিয়ারের [বুকিংয়ের ডিফল্ট](https://docs.czcommerce.app/couriers/booking#defaults)-এর **ডিফল্ট ওজন (গ্রাম)**-এর সাথে একই সেটিং, তাই এক জায়গায় বদলালে অন্য জায়গাতেও দেখায়। চেকআউটে কাস্টমার কত চার্জ দেবেন, তাতে এটা কিছু বদলায় না। বিস্তারিত: [পার্সেলের ডিফল্ট ওজন](https://docs.czcommerce.app/delivery/charges-and-zones#parcel-weight)।

## COD চার্জ

**চেকআউট ও চার্জ** ট্যাবের **COD চার্জ** কার্ডে (আর কুরিয়ারের বুকিংয়ের ডিফল্টে **COD চার্জ (%)**) প্রতিটা যুক্ত কুরিয়ারের COD চার্জ, কাস্টমারের কাছ থেকে তোলা টাকার কত %, ০ থেকে ১০ (শুরুতে ১, বেশিরভাগ কুরিয়ার ১% নেয়; আপনার চুক্তি অনুযায়ী বদলান): কুরিয়ার কোনো পার্সেলের COD চার্জ না জানালে হোমের [টাকা হাতে এসেছে](https://docs.czcommerce.app/getting-started/dashboard#cards) এই % বাদ ধরে, জানালে কুরিয়ারের অঙ্কটাই। প্রতিটা কুরিয়ারের ঘরে % লিখে **সংরক্ষণ করুন** চাপুন; সব কুরিয়ারের ঘর একসাথে সেভ হয়।

ফেরত আসা পার্সেলে COD চার্জ লাগে না: বুকিংয়ে কুরিয়ার যে COD চার্জ বলেছিল, পার্সেল ফিরলে তা ০ হয়ে যায়। ফেরত পার্সেলে কুরিয়ার যা কাটে, সেটা কুরিয়ারের বুকিংয়ের ডিফল্টে **রিটার্ন চার্জ (৳, প্রতি ফেরত পার্সেল)** ঘরে দিন (শুরুতে ০): কুরিয়ার এটা পরিশোধ থেকে কাটে কিন্তু পার্সেলপ্রতি খুব কম জানায়, তাই যে ফেরত পার্সেলের রিটার্ন চার্জ কুরিয়ার জানায়নি, তাতে এটা ধরা হয়।

পরের ধাপ: [ওয়েবহুক বসানো](https://docs.czcommerce.app/couriers/webhook), তারপর [অর্ডার থেকে পার্সেল বুক করা](https://docs.czcommerce.app/couriers/booking)।
